গুরুতর অসুস্থ মা, ভর্তি করা হল ICU-তে, খবর পেয়েই লন্ডনে শুটিং বন্ধ করে মুম্বই ফিরলেন অক্ষয়

Published : Sep 07, 2021, 10:54 AM ISTUpdated : Sep 07, 2021, 11:54 AM IST
গুরুতর অসুস্থ মা, ভর্তি করা হল ICU-তে, খবর পেয়েই লন্ডনে শুটিং বন্ধ করে মুম্বই ফিরলেন অক্ষয়

সংক্ষিপ্ত

আচমকাই গুরুতর অসুস্থ হয়ে পড়লেন অক্ষয় কুমারের মা অরুণা ভাটিয়া। মুম্বইয়ের হিরানন্দানি হাসপাতালে ভর্তি করা হয়েছে অভিনেতার মাকে। শারীরিক পরিস্থিতির অবনতি ঘটতেই আইসিইউ-তে রাখা হয়েছে তাকে। মায়ের অসুস্থতার খবর পেয়েই তড়িঘড়ি লন্ডনের শুটিং বন্ধ করে মুম্বই ফিরেছেন অক্ষয় কুমার। 

আচমকাই গুরুতর অসুস্থ হয়ে পড়লেন অক্ষয় কুমারের মা অরুণা ভাটিয়া। মুম্বইয়ের হিরানন্দানি হাসপাতালে ভর্তি করা হয়েছে অভিনেতার মাকে। শারীরিক পরিস্থিতির অবনতি ঘটতেই আইসিইউ-তে রাখা হয়েছে তাকে। মায়ের অসুস্থতার খবর পেয়েই তড়িঘড়ি লন্ডনের শুটিং বন্ধ করে মুম্বই ফিরেছেন অক্ষয় কুমার। সোমবার সকালেই মুম্বইতে এসে পৌঁছেছেন অভিনেতা।

 

 

আরও পড়ুন-৬৭ টি কাচের টুকরো-তে ক্ষতবিক্ষত সারা মুখ, আয়নায় নিজেকে দেখলেও ভয় পেতেন মহিমা, কেন জানেন

আরও পড়ুন-করোনা টিকা নিয়ে 'ভিকট্রি' সাইন দেখাতেই ট্রোলড শ্রাবন্তী, আরও ২ টো বিয়ে বাকি নাকি, প্রশ্ন নেটিজেনদের

 

গত কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন অক্ষয় কুমারের মা অরুণা ভাটিয়া। বর্তমানে আইসিইউ-তে রয়েছেন তিনি। লন্ডনে শুটিংয়ের মাঝেই খবর পেয়ে মাঝপথে শুটিং বাতিল করে আজ সকালেই মুম্বই এসেই সোজা হাসপাতালে চলে গিয়েছিলেন বলিউডের আক্কি। তবে লন্ডন থেকে মুম্বই ফেরার সময় নির্মাতাদের বলে দিয়েছেন তাকে ছাড়াও যেন পুরোদম কাজ চালিয়ে যাওয়া হয়। এমনকী যেই সিকোয়েন্সে তিনি নেই, সেইসব শুট যেন সেরে রাখা হয় তাও জানিয়ে এসেছেন অক্ষয় কুমার।

 

 

গত ২ সপ্তাহ ধরেই পরিচালক রঞ্জিত এম তিওয়ারির ছবি  'সিন্ডেরেলা'র শুটিংয়ে লন্ডন সহ ইংল্যান্ডে  ব্যস্ত ছিলেন অক্ষয় কুমার। দক্ষিণী সাইকোলজিক্যাল থ্রিলার 'রাতসাসন'-এর হিন্দি রিমেক এই ছবি। ছবির নামও নিশ্চিত করেছেন বলিউডের খিলাড়ি। ছবিতে  রাকুল প্রীত সিংহকে দেখা যাবে অক্ষয়ের বিপরীতে। মায়ের সঙ্গে যে দারুণ সম্পর্ক অক্ষয়ের, তা আর বলার অপেক্ষা রাখে না। তাই মায়ের শরীর খারাপের খবর শুনেই সবকিছু ছেড়ে মুহূর্তের মধ্যে মুম্বই চবে এসেছেন অক্ষয়। এবং পরিবারের পাশে দাঁড়িয়েছেন বলি অভিনেতা। এই মুহূর্তে একগুছ ছবি রয়েছে অক্ষয়ের ঝুলিতে। যেমন   'সিন্ডেরেলা' ছাড়াও   'রাম সেতু', 'আতরঙ্গি রে', 'সূর্যবংশী'-তে দেখা যাবে বলিউডের খিলাড়ি অক্ষয় কুমারকে।

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

Rashmika Mandana: বিজয়ের সঙ্গে চলছে বিয়ের প্রস্তুতি! রক্ষিতের সঙ্গে কেন সম্পর্ক ভেঙেছিল রশ্মিকা মন্দানা
Akshay Khanna: অক্ষয়কে চেয়েও পাননি কঙ্গনা! সামনে এল অজানা রহস্য, স্বয়ং বললেন অভিনেত্রী