জল্পনার অবসান ঘটিয়ে সামনে এল সত্যি, কী বললেন ডিম্পল

Published : Nov 17, 2019, 03:53 PM ISTUpdated : Nov 17, 2019, 04:17 PM IST
জল্পনার অবসান ঘটিয়ে সামনে এল সত্যি, কী বললেন ডিম্পল

সংক্ষিপ্ত

জল্পনার অবসান ঘটিয়ে এবার মুখ খুললেন ডিম্পল ডিম্পল নন, অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি তার মা বিট্টি কাপাডিয়া স্পষ্ট বিবৃতি দিয়ে অভিনেত্রী জানিয়েছেন, 'আমি বেঁচে আছি , এবং সুস্থ আছি আপাতত নতুন আপকামিং ছবি 'টেনেট' নিয়ে ব্যস্ত রয়েছেন কিংবদন্তী অভিনেত্রী

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ডিম্পল কাপাডিয়া। তার শারীরিক অবস্থা নাকি ভাল নয়। এমন একটি খবরে শোরগোল পড়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়ায়। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছিল তার সুস্থ হয়ে ওঠার প্রার্থনা। সম্প্রতি নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছিল এই ভুয়ো খবর। তার জেরে ক্রমাগত জেরবার অভিনেত্রী। মুম্বাইয়ের একটি হাসপাতাল থেকে অক্ষয় কুমার এবং টুইঙ্কেল খান্নাকে বের হতে দেখা যায়। তার পর থেকেই শুরু হয়েছে এই জল্পনা। সম্প্রতি এই জল্পনার অবসান ঘটিয়ে এবার মুখ খুললেন ডিম্পল।

আরও পড়ুন-'এন্ডগেম'-এর পর সুপারহিরোর কী কী ছবি আসতে চলেছে, প্রকাশ্যে আনল ডিজনি...

ডিম্পল নন, অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি তার মা বিট্টি কাপাডিয়া। দিদাকে দেখতেই হাসপাতালে গেছিলেন নাতনী টুইঙ্কেল এবং নাতজামাই অক্ষয়। এবার খানিকটা স্বস্তি পাবেন বলে আশা করছেন লেখিকা তথা অভিনেত্রী ডিম্পল কাপাডিয়া। তার অসুস্থতার খবরে একের পর এক ফোন ধরতে গিয়ে রীতিমতো রেগে গিয়েছিলেন তিনি। তাই স্পষ্ট বিবৃতি দিয়ে অভিনেত্রী জানিয়েছেন, 'আমি বেঁচে আছি , এবং সুস্থ আছি। আমার মা বিট্টি কাপাডিয়া হাসাপাতালে ভর্তি। আমি এই বিষয়টা নিয়ে খুব বেশি কথা বলতে চাই না। এই মুহূর্তে আমার মাও ভাল আছেন। তার জন্য আপনারাও শুভ কামনা করুন।'

আরও পড়ুন-ঘাঘরা ও গয়না ভরা সাজ রাণু মণ্ডলের, প্রশংসা নয় হলেন প্রবল বিদ্বেষের শিকার...

এমন গুজব কারা বা কেন রটাল  এর কোনও উত্তর  জানা নেই কারোরই।  তবে মায়ের সঙ্গে মেয়েকে গুলিয়ে ফেলেই এই বিপত্তি ঘটেছে। এখন পুরো বিষয়টি স্পষ্ট হয়েছে। আপাতত নতুন আপকামিং ছবি 'টেনেট' নিয়ে ব্যস্ত রয়েছেন কিংবদন্তী অভিনেত্রী। ছবিটির পরিচালনা করছেন ক্রিস্টোফার নোলন। অ্যাকশন এবং থ্রিলারে টানটান উত্তেজনা থাকবে ছবিটিতে। এ বছরই শুরু হবে ছবির শ্যুটিং। সাতটা দেশ জুড়ে হবে 'টেনেট'-এর শ্যুটিং। এদিকে ডিম্পল কাপাডিয়ার ভাইপো করণ কাপাডিয়া ঠাকুমার সঙ্গে হাসপাতালে একটি ছবি পোস্ট করেছেন। যা থেকে বিষয়টি আরও স্পষ্ট হয়েছে।


 

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

অক্ষয় কুমারের কমেডি ফ্র্যাঞ্চাইজিতে বড় রদবদল! ভাগম ভাগ ২-তে নেই গোবিন্দা, অক্ষয়ের নতুন সঙ্গী কে?
বিমানবন্দরে মেজাজ হারালেন নাসিরুদ্দিন শাহ, সাংবাদিকদের প্রশ্ন শুনে রেগে লাল অভিনেতা