বাপ্পি আঙ্কলের প্রয়াণে ভেঙে পড়েছেন মা, শোকে কাতর হয়ে জানালেন রানি মুখোপাধ্যায়

Published : Feb 16, 2022, 10:08 PM ISTUpdated : Feb 17, 2022, 03:09 AM IST
বাপ্পি আঙ্কলের প্রয়াণে ভেঙে পড়েছেন মা, শোকে কাতর হয়ে জানালেন রানি মুখোপাধ্যায়

সংক্ষিপ্ত

বলিউডে যেন মড়ক লেগেছে। একের পর এক স্বনামধন্য শিল্পীর মৃত্যতে শোকে কাতর বিনোদন জগত। মঙ্গলবার রাতেই মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বলিউডের গোল্ডেন ম্যান বাপ্পি লাহিড়ি। মৃত্যুকালে বয়স হয়েছিল মাত্র ৬৯ বছর। গায়ক- সুরকারের মৃত্যুতে সকলেই শোকস্তব্ধ। একের পর এক ধাক্কা,তবে এ ধাক্কা যেন নেওয়ার নয়, এ যেন মৃত্যুমিছিল। বলিউডের দুঃসময় যেন আর কাটছে না।  ২০২২-র শুরু থেকেই একের পর এক দু-সংবাদ বিদ্ধ করে রেখেছে বি-টাউনকে। সঙ্গীত পরিচালক তথা গায়ক  বাপ্পি লাহিড়ির প্রয়াণে ভেঙে পড়েছেন বলি অভিনেত্রী রানি মুখোপাধ্যায়।

বলিউডে যেন মড়ক লেগেছে। একের পর এক স্বনামধন্য শিল্পীর মৃত্যতে শোকে কাতর বিনোদন জগত। মঙ্গলবার রাতেই মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বলিউডের গোল্ডেন ম্যান বাপ্পি লাহিড়ি (Bappi Lahiri)। মৃত্যুকালে বয়স হয়েছিল মাত্র ৬৯ বছর। গায়ক- সুরকারের মৃত্যুতে সকলেই শোকস্তব্ধ। একের পর এক ধাক্কা,তবে এ ধাক্কা যেন নেওয়ার নয়, এ যেন মৃত্যুমিছিল। বলিউডের দুঃসময় যেন আর কাটছে না।  ২০২২-র শুরু থেকেই একের পর এক দু-সংবাদ বিদ্ধ করে রেখেছে বি-টাউনকে। সঙ্গীত পরিচালক তথা গায়ক  বাপ্পি লাহিড়ির প্রয়াণে (RIP Bappi Lahiri) ভেঙে পড়েছেন বলি অভিনেত্রী রানি মুখোপাধ্যায় (Rani Mukherji)।

ইন্ডাস্ট্রিতে তিনি সকলের বাপ্পি দা। তবে রানি মুখার্জির (Rani Mukherji) কাছে তিনি যেন একটু স্পেশ্যাল এবং অনেকটা কাছের বাপ্পি আঙ্কল। বলিউডের ডিস্কো কিং-এর ( Bappi Lahiri Death) সঙ্গে তার পারিবারিক সম্পর্ক। বলি অভিনেত্রী রানি মুখোপাধ্যায়ের মা কৃষ্ণা মুখোপাধ্যায়ের শৈশবের বন্ধু বাংলার সুরকার ও গায়ক বাপ্পি লাহিড়ি। কিংবদন্তির প্রয়াণে ভেঙে পড়েছেন বলি নায়িকা। তার আকস্মিক প্রয়াণকে ব্যক্তিগত ক্ষতি বলেই মনে করেছেন রানি মুখার্জি।  তার আচমকা চলে যাওয়াটা কোনওভাবেই মেনে নিতে পারছেন না রানি মুখোপাধ্যায়। তিনি (Rani Mukherji) জানিয়েছেন, আমাদের দেশ একজন দামি শিল্পীকে হারাল। ভারতীয় চলচ্চিত্রে নজরকাড়া শিল্পীদের মধ্যে তিনি ছিলেন অন্যতম। তিনি নিজেই নিজেকে গড়েছিলেন। ছেলে-স্বামী-বাবা- সব ভূমিকা তিনি নিষ্ঠা সহকারে পালন করেছিলেন। রানি আরও বলেছেন, আমার মা ও বাপ্পি আঙ্কল ছোটবেলার বন্ধু। তার চলে যাওয়া মানে আমার পরিবারের কাছে ব্যক্তিগত ক্ষতি। আমার মা প্রচন্ড ভাবে ভেঙে পড়েছেন। বাপ্পি আঙ্কলের মৃত্যুতে পুরো বিশ্ব যখন শোক পালন করছে, আমার তখন মনে পড়ছে আঙ্কলের সঙ্গে কাটানো শৈশবের দিনের কথা। ওই হাসিমুখ আর এত ভাল মনের মানুষ ছিলেন তিনি যে সারা জীবন আমার স্মৃতিতে উজ্জ্বল থাকবে। রানি মুখোপাধ্যায়ের মতো বলিউডের তারকা ও শিল্পীমহলেও শোকের ছায়া নেমে এসেছে।

 

 

আরও পড়ুন-'প্রেমের তেমন গল্পই নেই' স্ত্রী চিত্রানীকে নিয়ে কেন এমন আক্ষেপ বাপ্পিদার

আরও পড়ুন-এক বছরে ৩৩টি ছবিতে কাজ, গিনেস বুকেও উজ্জ্বল উপস্থিতি বাপ্পি দা-র

আরও পড়ুন-বাপ্পি লাহিড়ির সংগ্রহের এই বিপুল সোনা কে পাচ্ছে, জেনে নিন

 

ভারতরত্ন লতা মঙ্গেশকরের মৃত্যুতে গোটা দেশে এখনও শোকাচ্ছন্ন। এই শোক এত তাড়াতাড়ি ভোলার নয়। সুর-সাম্রাজ্ঞীর প্রয়াণে সকলেই মর্মাহত। শোকে কাতর তাঁর পরিবার-পরিজন-অনুরাগীরা। তার মৃত্যুর দিনকয়েকের মধ্যে সকলকে ছেড়ে তারাদের দেশে পাড়ি জমিয়েছেন সন্ধ্যা মুখোপাধ্যায়। এবার  সঙ্গীতজগতে আরও এক ইন্দ্রপতন। আচমকাই সকলকে ছেড়ে চলে গেলেন বলিউডের গোল্ডেন ম্যান বাপ্পি লাহিড়ি। সঙ্গীত পরিচালক তথা গায়ক  বাপ্পি লাহিড়ির গানের জাঁদুতে মুগ্ধ আসমুদ্রহিমাচল। তার গলার কন্ঠ যেন ম্যাজিকের মতো মন ভাল করতে সক্ষম। বলিউডের সেই বিখ্যাত সঙ্গীত পরিচালক বাপ্পি লাহিড়ি ( Bappi Lahiri Death)  আর নেই। একথা যেন কোনওমতেই মেনে নিতে পারছেননা শিল্পীমহল তথা অনুরাগীরা। ৮০-৯০-এর দশকে নিজের গানের মাধ্যমেই  শ্রোতাদের মুগ্ধ করে রেখেছিলেন বাপ্পি লাহিড়ি। বলিউডের ডিস্কো কিং-এর উত্থান যেন ছিল চোখে পড়ার মতো। একাধিক জনপ্রিয়  বাংলা ও হিন্দি সিনেমায় তিনি যেমন সুরও দিয়েছেন তেমনই আবার গান ও গেয়েছেন গোল্ডেন ম্যান। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন বাপ্পি লাহিড়ি। অনেকদিন ধরেই অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া এবং বুকে সংক্রমণে ভুগছিলেন বাপ্পি দা ( Bappi Lahiri Death)  । একটানা ২৯ দিন হাসপাতালে ভর্তি ছিলেন। সুস্থ হয়ে বাড়ি ফিরলেও এবার আর শেষরক্ষা হল না। বাপ্পি লাহিড়ির মৃত্যুতে সঙ্গীতজগতে শোকের ছায়া নেমে এসেছে।

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

মুম্বাইয়ে সোনমের দ্বিতীয় বেবি শাওয়ারে তারকাদের ঢল, কারা এসেছিলেন অনুষ্ঠানে?
ব়্যাম্পে হাঁটলেন রেখা, নার্গিস, তনুজা! ৬০ থেকে ৯০ দশকের অভিনেত্রীদের দারুণ লুক দিল AI