রাজুকে হারিয়ে মুখের কথা হারিয়ে ফেলেছেন স্ত্রী শিখা, ভেঙে পড়েছে পুরো পরিবার

Published : Sep 21, 2022, 05:46 PM IST
 রাজুকে হারিয়ে মুখের কথা হারিয়ে ফেলেছেন স্ত্রী শিখা, ভেঙে পড়েছে পুরো পরিবার

সংক্ষিপ্ত

  দিল্লীর এইমস হাসপাতালে ১০ আগস্ট থেকে ভর্তি ছিলেন রাজু, আজ সকালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কৌতুক অভিনেতা। মৃত্যুকালে অভিনেতার বয়স হয়েছিল ৫৮ বছর। আর কোনওদিনও সেই হাসিমুখটা ফিরে আসবে না। রাজুর মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে গোটা পরিবার তথা  বিনোদন জগতে। রাজুকে হারিয়ে ভেঙে পড়েছন স্ত্রী শিখা শ্রীবাস্তব।

দীর্ঘদিনের লড়াই অবশেষে শেষ। একটানা একমাসেরও বেশি জীবনযুদ্ধে হেরে গেলেন রাজু শ্রীবাস্তব। প্রয়াত হলেন বিখ্যাত কমেডিয়ান রাজু  শ্রীবাস্তব।  দিল্লীর এইমস হাসপাতালে ১০ আগস্ট থেকে ভর্তি ছিলেন রাজু, আজ সকালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কৌতুক অভিনেতা। মৃত্যুকালে অভিনেতার বয়স হয়েছিল ৫৮ বছর। আর কোনওদিনও  সেই হাসিমুখটা ফিরে আসবে না। রাজুর মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে গোটা পরিবার তথা  বিনোদন জগতে। রাজুকে হারিয়ে ভেঙে পড়েছন স্ত্রী শিখা শ্রীবাস্তব।

থেমে গেল হাসি। আর কোনওদিন তার মজার কন্ঠ শুনতে পাবেন না দর্শকরা । তিনি এমন একজন মানুষ ছিলেন যিনি কিনা কষ্ট পেলে মুহূর্তে তা  ভুলিয়ে দিতে পারতেন কমেডির মাধ্যমে। কমেডি শো-তে তার কমেডি দেখলে মন ভাল হয়ে যায় নিমেষে। অবশেষে থামল দীর্ঘদিনের জীবনযুদ্ধ। আজ সকালেই  দিল্লীর এইমস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন কৌতুক অভিনেতা।  মুহূর্তে সকলের মন খারাপ ভাল করে দেওয়া অভিনেতা পাড়ি দিলেন পরলোক। গোটা ইন্ডাস্ট্রি তার মৃত্যুর খবরে ভেঙে পড়েছেন। জীবনের শেষ দিন পর্যন্ত রাজুর সঙ্গেই ছিলেন স্ত্রী শিখা।  প্রতিদিন যেন রাজুর ঘরে ফেরার অপেক্ষায় ছিলেন তিনি। কিন্তু শেষরক্ষা হব না। সংবাদমাধ্যমকে স্ত্রী শিখা জানিয়েছেন, আমি কথা বলার অবস্থায় নেই। এখন আর কিছু বলতে চাইছি না। তবে ও অনেকদিন লড়াই করেছে। ভেবেছিলাম সব বাধা কাটিয়ে ও ফিরে আসবে। তবে সেটা আর হল না। ও সত্যিই একজন লড়াকু মানুষ ছিল। 

 


 

শরীরচর্চা করতে করতেই  হৃদরোগে আক্রান্ত হয়ে ট্রেডমিলের উপরেই পড়ে যান তিনি। জিমে গিয়েই ঘটে গিয়েছিল  ভয়ঙ্কর দুর্ঘটনা । তারপর তড়িঘড়ি করে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি করা হয় অভিনেতাকে।  গত ১০ আগস্ট হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর মৃত্যুর সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছিলেন রাজু শ্রীবাস্তব। তবে সকলেই মিরাকেলের অপেক্ষায় ছিলেন। রাজুর আরোগ্য কামনা করেছে গোটা দেশ। জনপ্রিয় কৌতুক শিল্পী রাজু শ্রীবাস্তবের জন্য মন খারাপ ছিল সকল ভক্তদের। টেলিভিশনের জনপ্রিয় কমেডি শো দিয়ে কেরিয়ার শুরু করলেও বেশ কয়েকটি সিনেমা, ছোটপর্দার অনুষ্ঠানেও অভিনয় করেছেন রাজু। বিগ বসেও অংশ নিয়েছিলেন রাজু। ৫৮ বছর বয়সী অভিনেতা শুধু কমেডিয়ান বা কৌতুক অভিনেতা নন তিনি ভারতীয় জনতা পার্টির একজন নেতাও ছিলেন। ২০১৪ সালে লোকসভা নির্বাচনের আগে তিনি বিজেপি-তে যোগ দিয়েছিলেন।  তবে আর শেষরক্ষা হল না। সকলকে আর হাসিয়ে নয় বরং  কাঁদিয়ে চলে গেলেন কৌতুক অভিনেতা রাজু শ্রীবাস্তব।

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

Sonam Kapoor: কেমন ছিল সোনম কাপুরের সাধের অনুষ্ঠান? রইল অন্দরের সমস্ত ছবি
কেন সেরা জুটির তকমা পেয়েছেন শাহরুখ-কাজল জুটি? প্রকাশ্যে এল নয়া চমক