ডিনারে সাফ না, বাড়ি থেকে খাবার নিয়েই শ্যুটিং-এ যান, কড়া ডায়েট অনুষ্কার

Published : Jun 19, 2020, 11:59 AM IST
ডিনারে সাফ না, বাড়ি থেকে খাবার নিয়েই শ্যুটিং-এ যান, কড়া ডায়েট অনুষ্কার

সংক্ষিপ্ত

অনুষ্কার কড়া ডায়েটেই বাজিমাত সকাল থেকে মেনুতে বিভিন্ন পদ বিকেলর পর থেকেই সবেতে না শ্যুটিং ফ্লোরেও থাকে বাড়ির খাবার 

স্টারেদের ডায়েট মানেই এক কথায় স্টানিং ফিগার ও গ্ল্যামারের ঝলকানি। কিন্তু কিছু কিছু তারকা নিজের ফিগার ও ফিটনেস ধরে রাখার জন্য এমন পর্যায় পৌঁচ্ছে যান, যে সেই ডায়েট মেনে চলা এক কথায় সম্ভবপর নয়। তেমনই এক তারকা হলেন বিরটা ঘরণী অনুষ্কা শর্মা। অনুষ্কার ডায়েটের রহস্য হল ফিটনেস। যদিও অনুষ্কা কখনই শরীর চর্চায় গাফিলতি করেন না। তবুও তাঁর ডায়েট তাঁর ফিটনেসে এক কথায় মূল ধাপ। 

কী কী থাকে দিনভর অনুষ্কার পাতে-

ব্রেকফাস্ট- সকালে উঠে দুটো ডিমের সাদা অংশ, এক গ্লাস ফলের রস 

বেলায়ঃ এক পরে চিজ টোস্ট, সঙ্গে লেবু বা ডাবের জল 

লাঞ্চঃ দুপুরে অনুষ্কা খান সব্জি তরকারি, ডাল, দুটো রুটি ও স্যালাড

টিফিনঃ বিকেলে তাঁর পাতে থাকে প্রোটিন বার বা ঋতু ভিত্তিক ফল

ডিনারঃ অনুষ্কা টিফিনের পর তেমন কিছুই খান না আর। রাতে শোওয়ার আগে একগ্লাস দুধ 

আরও পড়ুনঃ গঙ্গা বক্ষে সুশান্তের অস্থি বিসর্জন, মুহূর্তে ছড়িয়ে পড়ল অভিনেতার শেষ বিদায়ের ভিডিও

এতেই ইতি। অনুষ্কার নেই কোন চিট ডে। এক কথায় বলতে গেলে অনুষ্কা যখনই কিছু খান তখনই চেষ্টা করেন তা যেন বাড়িতে তৈরি হয়ে থাকে। ফলে শ্যুটিং ফ্লোরেও তিনি খাবার নিজেই নিয়ে যান। পাশাপাশি ফলের রস, জল পান করে থাকেন ঘড়ি ধরে। বাইরে পার্টি হোক কিংবা আচার অনুষ্ঠান। সামান্য কনটিনেন্টালেই খুশি থারেন তিনি। 

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

OTT রিলিজ, জেনে নিন রণবীর সিং-এর 'ধুরন্ধর ২' আসছে কোন OTT-তে, রইল চমকপ্রদ তথ্য
Border 2 OTT Release: থিয়েটারের পর এবার OTT-তে সানি দেওল, জানুন মুক্তির দিন