পিৎজা-বার্গারে ফিরছেন ইমরান, ফিটবডিতে টাইগার ৩-র ঝলক দিলেন বিটাউন হটস্টার

Published : Feb 22, 2022, 05:59 PM IST
পিৎজা-বার্গারে ফিরছেন ইমরান, ফিটবডিতে টাইগার ৩-র ঝলক দিলেন বিটাউন হটস্টার

সংক্ষিপ্ত

সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করলেন ইমরান হাসমি, দেখা মাত্রই লাইকের বন্যা ভক্তমহলের। 

সদ্য দিল্লি থেকে ফিরেই পিৎজা-বার্গারে ঝুঁকলেন ইমরান হাসমি। টাইগার থ্রি ছবির সেটে হট নয়, অ্যাকশন স্টার ইমরান। বেশ কয়েকমাস ধরে টাইগার থ্রি (Tiger 3 Movie) ছবি খবরের শিরোনামে, করোনার কোপে একাধিকবার এই ছবির কাজ স্থগিত থাকলেও ভাইজানের আগামী (Salman Khan Coming Movie) এই ছবিতে নজর আট থেকে আশির, কারণ রয়েছে দুই চমক, এক আবারও পর্দায় ক্যাটরিনা-সলমন জুটি, দুই ইমরান হাসমি (Emraan Hasmi) এবার নয়া লুকে, নয়া অবতারে, সব মিলিয়ে ছবির খবরে সর্বদাই চোখ ভক্তমহলের। ক্যাটের বিয়ের পরই কথা ছিল শ্যুটিং সেটে ফিরবেন তিনি। তেমনটাই ঘটে। টাইগার থ্রি ছবির শ্যুটিং-এর কাজে দিল্লি পাড়ি দিয়েছিলেন সলমন খান, ইমরান হাসমি ও ক্যাটরিনা কইফ (Katrina kaif)। সেই পর্ব মিটিয়েই এবার ফিরতি পথে সেলেবরা। 

এই ছবির জন্য ঠিক কতটা খেটেছেন ইমরান হাসমি, তার ঝলক আরও একবার সামনে আনলেন তিনি। বেশ কিছুদিনের বিরতিতে কঠোর শ্রম করে শরীরের গঠন পাল্টে বডি বানিয়ে ফেলেছিলেন ইমরাল। সেই ছবি শেয়ার করে জানালেন স্টার, এবার তিনি পিৎজা-বার্গারে মন দেবেন। 

 

আরও পড়ুন- ব্যাকলেসে চুঁইয়ে পড়ছে উষ্ণতা, হল্টার নেক বিকিনি-তে হটনেসের ডবল ডোজ বাড়ালেন ইশা

আরও পড়ুন- দাদাসাহেব ফালকে পেলেন রণবীর সিং-আল্লু অর্জুন, তালিকায় জায়গা করলেন

আরও পড়ুন- পোশাকের ফাঁক দিয়ে স্তনের উঁকিঝুকি, হাই থাই স্লিটে 'গোল্ডেন কুইন' রাইমা

বছরখানিক আগেই খবর সামনে এসেছিল, একসঙ্গে জুটি বাঁধছেন সলমন এবং ক্যাটরিনা (Salman Khan katrina Kaif Jodi) । বলিউডে ইতিমধ্যেই ‘টাইগার ৩’ (Bollywood Movie Tiger 3)ছবি নিয়ে শোরগোল পড়ে গেছে। ছবির কথা সামনে আসতেই দর্শকদের নজর ছিল সিনেমার কাস্টিং-এর উপর। ছবিতে সলমন এবং ক্যাটরিনা যে থাকবেন, সে বিষয়ে কোনও সন্দেহ ছিল না। তবে কয়েকমাস আগেই খবর পাওয়া গিয়েছিল সলমন এবং ক্যাটরিনার সঙ্গে এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে ইমরান হাশমিকেও। এই ছবিতে ইমরানের এন্ট্রি সিনকে স্মরণীয় করে রাখতে ‘যশ রাজ ফিল্ম’ প্রায় ১০ কোটি টাকা খরচ করতে চলেছেন। সূত্রের খবর অনুযায়ী ইমরান হাশমিকে এই ছবির জন্য সাক্ষরও করা হয়ে গেছে। টাইগার ৩ ছবিতে ইমরানকে আইএসআই এজেন্টের ভূমিকায় দেখা যাবে। ছবিতে ইমরান একজন পাকিস্তানী এজেন্ট হিসেবে সলমন-এর বিপরীতে অভিনয় করবেন। সলমন এবং ইমরানকে বড় পর্দায় মুখোমুখি লড়াই করতে দেখার জন্য এখন থেকেই অপেক্ষায় দিন গুনছেন সিনেমাপ্রেমীরা। 

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

ব়্যাম্পে হাঁটলেন রেখা, নার্গিস, তনুজা! ৬০ থেকে ৯০ দশকের অভিনেত্রীদের দারুণ লুক দিল AI
Rashmika Mandana: বিজয়ের সঙ্গে চলছে বিয়ের প্রস্তুতি! রক্ষিতের সঙ্গে কেন সম্পর্ক ভেঙেছিল রশ্মিকা মন্দানা