Gangubai Kathiawadi Promotion: ট্রেলার লঞ্চেই নজর কাড়লেন আলিয়া-অজয়, সৌজন্যে রোলস রয়েস

Published : Feb 05, 2022, 08:11 AM IST
Gangubai Kathiawadi Promotion: ট্রেলার লঞ্চেই নজর কাড়লেন আলিয়া-অজয়, সৌজন্যে রোলস রয়েস

সংক্ষিপ্ত

 এই ছবিতেই করিম লালার চরিত্রে অভিনয় করছেন অজয় দেবগণ। ছবির ট্রেলার লঞ্চে তাই সকলেই চরিত্রের সঙ্গে তাল মিলিয়েই সাবেকি লুকে ধরা দিলেন, তবে সাবেকি মডেলের বিশাল গাড়ি, যা থেকে নামলেন অজয় দেবগণ তা দেখে এক কথায় সাধারণের তো দূরহস্ত, আলিয়া ভাটেরও চক্ষু চড়কগাছ। 

সদ্য মুক্তি পেয়েছে গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি ছবির ট্রেলার (Gangubai Kathiawadi Promotion)। সেখানেই নিজেকে নতুনভাবে প্রমাণ করে ভাইরাল আলিয়া ভাট (Alia Bhatt) । দিনভর নেট দুনিয়ায় ট্রেন্ড হতে থাকা আলিয়ার লুক থেকে শুরু করে অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ নেট দুনিয়া। এই ছবিতেই করিম লালার চরিত্রে অভিনয় করছেন অজয় দেবগণ। ছবির ট্রেলার লঞ্চে তাই সকলেই চরিত্রের সঙ্গে তাল মিলিয়েই সাবেকি লুকে ধরা দিলেন, তবে সাবেকি মডেলের বিশাল গাড়ি, যা থেকে নামলেন অজয় দেবগণ তা দেখে এক কথায় সাধারণের তো দূরহস্ত, আলিয়া ভাটেরও চক্ষু চড়কগাছ। বৃহস্পতিবার ছবির প্রচার ও ট্রেলার মুক্তিতেই ফ্রেমবন্দি হয়েছিলেন এই জুটি। সেখানেই সবটা চোখে পড়ে পগাপরাজিৎদের। 

 

 

অজয় দেবগণের রোলস রয়েস গাড়িটি নিজেই দেখেন আলিয়া, দরজা খুলে ভেতরক পরিদর্শণ থেকে শুরু করে অজয়ের সঙ্গে এই প্রসঙ্গে কথা বলা, এদিন প্রমোশনের তাই অন্যতম চরিত্র ছিল অজয়ের গাড়িও। বর্তমানে যা নেট দুনিয়ায় ঝড়ের গতীতে ভাইরাল। দীর্ঘ প্রতীক্ষিত ছবি 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' (gangubai kathiawadi)  নিয়ে দর্শকদের মধ্যে উন্মাদনার শেষ নেই। পরিচালক সঞ্জয় লীলা বনশালির (Sanjay Leela Banshali) জন্মদিনের দিন মুক্তি পেয়েছিল বহুলচর্চিত ছবি 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' র (gangubai kathiawadi) পোস্টার। ছবির ফার্স্ট লুক পোস্টারেই নজর কেড়েছিলেন আলিয়া ভাট (Alia Bhatt)। মুহূর্তের মধ্য়ে আলিয়ার ছবি ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছিল সর্বত্র। সঞ্জয় লীলা বনশালির (Sanjay Leela Banshali) ছবি 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' (gangubai kathiawadi) মুক্তি নিয়ে অপেক্ষা যেন শেষই হচ্ছিল না। ছবির মুখ্য চরিত্রে দেখা যাবে অভিনেত্রী আলিয়া ভাটকে (Alia Bhatt)। ছবির মুখ্য চরিত্র  'গাঙ্গুবাঈ'-এর জন্য নিজেকে যেন অন্যভাবে সাজিয়েছেন আলিয়া ভাট। কয়েকদিন আগেই সামনে আসে এই ছবি মুক্তির দিন।

আরও পড়ুন-Movie Baba Babu O:'বাবা হওয়ার ফায়দাটা পুরো তুলেছি', 'বাবা বেবি ও' নিয়ে একান্ত সাক্ষাৎকারে যিশু

আরও পড়ুন-একদিকে অজয় দেবগণের প্রথম লুক অন্যদিকে ছবির নতুন পোস্টার, ফের খবরে গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি

আরও পড়ুন- FARHAN SHIBANI WEDDING: ৪ বছরের প্রেমিকাকে বিয়ে করতে চলেছেন ফারহান, প্রস্তুতি নিয়ে নেই কোনও রাখ-ঢাক

৬ জানুয়ারি মুক্তির কথা ছিল এই ছবির, তারই জন্য চলছিল অপেক্ষা, তবে আবারও নিরাশ হতে হয় ভক্তদের। ৭ জানুয়ারী মুক্তির কথা আর.আর.আর। দুই ছবিতেই রয়েছেন অজয় দেবগণ ও আলিয়া ভাট। তবে দুই ছবিরই বক্স অফিস সাফল্য বেশ ভালো হওয়ার সম্ভাবনা। ২৫ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে এই ছবি। ছবিতে আলিয়ার চমক সকলের নজর কাড়ে। পুরোনো ছক ভেঙে নতুন করে নিজেকে গড়ে তুলেছেন  আলিয়াও। কপালে বড় লাল টিপ, চোখে মোটা কাজল পরে পুরো অন্য বেশে ধরা দিয়েছেন তিনি। তার চোখে মুখে এক বিদ্রোহী নারীর ছাপ ফুটে উঠেছে। ছবির গল্পে দেখা যাবে কীভাবে একজন মেয়ে ধীরে ধীরে বিদ্রোহী হয়ে ওঠে। আর সেই গল্পই ফুটে উঠবে বড়পর্দায়। উল্লেখ্য, 'গাঙ্গুবাঈ'কে মুম্বইয়ের মাফিয়া কুইনও বলা হয়।  

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

Sonam Kapoor: কেমন ছিল সোনম কাপুরের সাধের অনুষ্ঠান? রইল অন্দরের সমস্ত ছবি
কেন সেরা জুটির তকমা পেয়েছেন শাহরুখ-কাজল জুটি? প্রকাশ্যে এল নয়া চমক