'সারে জাঁহা সে আচ্ছা', ৭৪ তম স্বাধীনতা দিবসে দেশবাসীকে গান গেয়ে শুভেচ্ছা সলমন-এর

Published : Aug 15, 2020, 11:08 AM IST
'সারে জাঁহা সে আচ্ছা', ৭৪ তম স্বাধীনতা দিবসে দেশবাসীকে গান গেয়ে শুভেচ্ছা সলমন-এর

সংক্ষিপ্ত

৭৪ তম স্বাধীনতা দিবস উদযাপন  গান গেয়েই গোটা দেশবাসীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানালেন সলমন সারে জাঁহা সে আচ্ছা গানেই স্বাধীনতা দিবস উদযাপন করলেন সলমন খান দেশমাতাকে ভক্তি জানিয়ে সুরেলা কন্ঠে বাজিমাত করেছেন ভাইজান

বি-টাউনের মোস্ট পপুলার চিরকুমার সলমনকে নিয়ে চর্চা সবসময়েই চলে আসছে। ব্যক্তিগত কারণেই হোক কিংবা সিনেমার জন্যই হোক সর্বদাই লাইমলাইটের শীর্ষে থাকেন সলমন। গান গাইতে বরাবরই ভালবাসেন সলমন খান। নিজের গলায় একাধিক গানও রয়েছেন ভাইজানের ঝুলিতে। দেশের ৭৪ তম স্বাধীনতা দিবসে গান গেয়েই গোটা দেশবাসীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানালেন ভাইজান। 

আরও পড়ুন-'মনের দিক থেকে চিন্তা-ভাবনারা এখনও পরাধীন ', ৭৪ তম স্বাধীনতা দিবসে 'স্বাধীন' ভাবনার ডাক মিমির...


'সারে জাঁহা সে আচ্ছা' গান গেয়েই স্বাধীনতা দিবস উদযাপন করলেন সলমন খান। সম্প্রতি সলমনের জামাইবাবু অতুল সোশ্যাল মিডিয়ায় ভাইজানের এই ভিডিওটি শেয়ার করেছেন। সাদা কালো আলোআধারিতেই পুরো গানটি শুট করা হয়েছে। মুহূর্তের মধ্যে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। শুনে নিন সল্লুর গানটি,

 

 

আরও পড়ুন-প্রাক্তন প্রেমিকা অঙ্কিতার ফ্ল্যাটের ৪.৫ কোটি টাকা ইএমআই গুনতেন সুশান্ত, বিস্ফোরক দাবি রিয়ার...

ভিডিওটিতে দেশমাতাকে ভক্তি জানিয়ে সুরেলা কন্ঠে বাজিমাত করেছেন ভাইজান। ভিডিওর শেষে সেই চিরপরিচিত স্টাইলে নমস্তে ও সালাম করতেও দেখা গেছে। ভিডিওটি কোথায় শুট করা হয়েছে তা জানা না গেলে পানভেলের ফার্মহাউজেই তিনি যে এই শুটটি  সেরেছেন তা স্পষ্ট। লকডাউন শুরু হতেই পানভেলের ফার্মহাউসে রয়েছেন সলমন। সেখান থেকেই একের পর  ভিডিও শেয়ার করে বিনোদনের রসদ জোগাচ্ছেন ভাইজান।ইতিমধ্যেই লকডাউনে নিজের ফার্ম হাউজ থেকেই তিনটি মিউজিক ভিডিও লঞ্চ করেছে ভাইজানের। আগামী ২০ সেপ্টেম্বর থেকেই বিগ বস ১৪-এর নতুন সিজন শুরু হতে চলেছে। ফের ধামাকাদার শো নিয়ে হাজির হচ্ছেন বলিউডের ভাইজান সলমন খান। জনপ্রিয় রিয়্যালিটি শো বিগ বস নিয়ে দর্শকদের উত্তেজনা সবসময়েই তুঙ্গে। নতুন পর্বের এপিসোড নিয়েও আলোচনা চলছে জোরকদমে।

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

রাজপাল যাদবের চেক বাউন্স মামলায় নতুন মোড়! অর্ধেক ঋণ শোধ করেছেন অভিনেতা?
ব্লকবাস্টার নাকি সাধারণ ছবি? ‘ও রোমিও’ নিয়ে কী মত দর্শকদের, জেনে নিন