'আ স্যুটেবল বয়' তাবু-ঈশানের রোম্যান্স, গভীর ছিল তাঁদের রসায়ন, জানালেন অভিনেতা

Published : Aug 04, 2020, 11:12 PM ISTUpdated : Aug 05, 2020, 01:52 AM IST
'আ স্যুটেবল বয়' তাবু-ঈশানের রোম্যান্স, গভীর ছিল তাঁদের রসায়ন, জানালেন অভিনেতা

সংক্ষিপ্ত

তাবুর সঙ্গে অনস্ক্রিন রোম্যান্স ঈশানের 'আ স্যুটেবল বয়'র ট্রেলারে ঘনিষ্ঠভাবে ধরা দিয়েছেন তাঁরা সেই নিয়ে মুখ খুললেন ঈশান তাবুর সঙ্গে তাঁর রসায়ন ছিল গভীর

গত মাসে মুক্তি পেয়েছে 'আ স্যুটেবল বয়'র ট্রেলার। তাবু এবং ঈশান খট্টরের রোম্যান্সে সিনেপ্রেমীরা পেয়েছে ভিন্ন প্রেমের ছোঁয়া। তাবু এবং ঈশানের তেমন সংলাপ না থাকলেও স্ক্রিন প্রেজেন্সেই দর্শকের মনে ছাপ ফেললেন দুই তারকা। অন্যদিকে ওয়েব দুনিয়ার অভিনেত্রী তানিয়া মানিকতলার অভিনয় হতবাক সকলে। ওয়েব নায়িকার দক্ষ অভিনয় মুগ্ধ করেছে দর্শকদের। সিরিজটি মুক্তির জন্য অধীর আগ্রহে বসে তারা। ইতিমধ্যেই সারা ফেলেছে সিরিজের ট্রেলার। বিক্রম শেঠের লেখা আ স্যুটবল বয় নভেলের উপর মীরা ন্যায়ার তৈরি করেছেন এই মিনি সিরিজটি। ইতিমধ্যেই এই মিনি সিরিজ নিয়ে উত্তেজনা শুরু হয়ে গিয়েছে বিনোদনপ্রেমীদের মধ্যে।

আরও পড়ুনঃমন্টু পাইলটের সরমার ভোলবদল, হট অবতারে ধরা দিলেন অলিভিয়া

তাবুর সঙ্গে রোম্যান্স এবং রসায়ন নিয়ে ঈশান সম্প্রতি জানেলেন, "মীরা দি এ বিষয় অত্যন্ত স্পষ্ট ছিলেন। তিনি এত সুন্দর করে বুঝিয়েছিলেন আমায় যে তাবু ম্যানের সঙ্গে কাজ করতে কোনও সমস্যাই হয়নি। বেশ গভীর এবং পরতে পরতে রসায়ন ধরে পড়েছে আমাদের কাজে। চরিত্রদুটির সম্বন্ধে আমি এবং তাবু ম্যাম দুজনেই সবটা জানি। বেমানান লাগার কোনও সুযোগই ছিল না। সাইদা বাইয়ের চরিত্রে অভিনয় করেছেন উনি। যেকোনও চরিত্রে উনি যেভাবে নিজেকে ভেঙে গড়ে নেন তা অবিশ্বাস্য।" ছবির চিত্রনাট্য অনুযায়ী, আন্তঃধর্ম প্রেম এবং সমাজের চোখে অবৈধ ভালবাসাকেই পর্দায় ফুটিয়ে তুলেছেন মীরা ন্যায়ার।

আরও পড়ুনঃবিকিনিতে স্যুইমিং পুলে নবাব-কন্যা, বৃষ্টিভেজা দিনে থ্রোব্যাকে সারা

 

তাবুর মত দক্ষ অভিনেত্রীর সঙ্গে কাজ করতে কে না চায়। কেরিয়ারের শুরু করার পর পরই তাঁর সঙ্গে অভিনয় করার সুযোগ পেয়েছেন ঈশান খট্টর। মীরা ন্যায়ার পরিচালিত আ স্যুটবল বয়ের বিশেষ ফোটোশ্যুট মুক্তি পেয়েছে নেটদুনিয়ায়। ঈশান ঠক্কর, তাবু এবং তানিয়া মানিকতলা একই ফ্রেমে। ভোগ ম্যাগাজিনের ফোটোশ্যুটে তিনজনকে দেখা গেল ফরমাল পোশাকে দেখা গেল। তাবুর সঙ্গে অভিনয় করার সুযোগ পেয়ে যেন স্বপ্ন সত্যি হয়েছিল। ঈশান এই অভিজ্ঞতার বিষয় পূর্বে জানিয়েছিলেন, "আমায় এই ধরণের সুযোগ অনেকটা শিখতে সাহায্য করে। আমার সবচেয়ে পছন্দের অভিনেত্রীর মধ্যে একজন তাব্বু। তাঁর সঙ্গে অভিনয় করব এটা ভেবেই আর অপেক্ষা করতে পারছিলাম না।" 

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

Sonam Kapoor: কেমন ছিল সোনম কাপুরের সাধের অনুষ্ঠান? রইল অন্দরের সমস্ত ছবি
কেন সেরা জুটির তকমা পেয়েছেন শাহরুখ-কাজল জুটি? প্রকাশ্যে এল নয়া চমক