প্রথম লুকেই বাজিমাত অমিতাভের, বিটে বিটে হিট ঝুন্ড ছবির টিজার

Published : Feb 08, 2022, 02:08 PM IST
প্রথম লুকেই বাজিমাত অমিতাভের, বিটে বিটে হিট ঝুন্ড ছবির টিজার

সংক্ষিপ্ত

মুক্তি পেল অমিতাভ বচ্চনের আগামী ছবি ঝুন্ড-এর টিজার, ঝড়ের গতীতে ভাইরাল অমিতাভের প্রথম ঝলক। 

মঙ্গলবার মুক্তি পেল ঝুন্ড ছবির টিজার (Jhund Movie Teaser) । অমিতাভ বচ্চনের আগামী ছবি ঘিরে ভক্তদের মাঝে ইতিমধ্যেই উত্তেজনা তুঙ্গে। প্রথমেই স্লাম এরিয়াতে ফোকাস, বিভিন্ন পরিত্যক্ত জিনিস দিয়ে অনবদ্য মিউডিক্যাল উপস্থাপনা, তাতেই মন জয় ভক্তদের। পরিশেষে অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan Entry) এন্ট্রি, তাক লাগালো আবারও বলিউড শেহনশাহ, ছবির প্রতি খিদে বাড়িয়ে দিল এক ধাক্কায়। 

২০২২ সালে আবারও ঘুরে দাঁড়ালো করোনা ভাইরাস (Coronavirus Out Break)। ঝড়ের গতিতে একের পর এক ছবি মুক্তির (Big Movie Releasee) দিন আবারও পিছনো শুরু। বিগ বাজেট (Big Budget Movie) একাধিক ছবি ছিল মুক্তির অপেক্ষায়। করোনার দাপটের আগেই একাধিক ছবি নিয়ে কাজ শুরু করেছিলেন অমিতাভ বচ্চন। যার মধ্যে অন্যতম ছবি ছিল ঝুন্ড। তবে শুরু থেকেই এই ছবি ঘিরে একাধিক বিপত্তিতে জড়িয়েছেন বিগ বি। ছবির চিত্রনাট্যের বেশ কিছুটা অংশ নিয়ে আপত্তি তুলেছেন পরিচালক নন্দী চিন্নি কুমার। ঝুন্ড ছবিতে (Movie Jhund)  এমন কিছু দৃশ্য রাখা হয়েছে যার স্বত্ব তিনি আগেই কিনেছিলেন। যার ফলে তড়িঘড়ি ছবির মূখ্যচরিত্র, প্রযোজক, নির্মাতাকে আইনি নোটিশ ধরিয়েছিলেন তিনি।

 

আরও পড়ুন- 'দুটি গানে পারফর্ম করার সৌভাগ্য হয় আমার, যা আমার কাছে সম্পদ', লতা মঙ্গেশকর প্রয়াণে শোকজ্ঞাপন হেলেনের

আরও পড়ুন- কয়েক কোটি টাকার সম্পত্তি, বিলাসবহুল বাড়ি গাড়ি-সহ কত পরিমাণ সম্পত্তি রেখে গেলেন লতা

ঝুন্ড ছবিতে বেশ কিছুটা অংশ জুড়ে রয়েছে খেলোয়ার অখিলেশ পালের জীবনী। অখিলেশ কুমারের জীবন নিয়ে ছবি করার কথা ছিল তাঁর। সেই অনুযায়ী তিনি স্বত্বও কিনেছিলেন ২০১৭ সালে। এখানেই শেষ নয়, ছব করবেন বলে ২০১৮ সালে তেলেঙ্গানা সিনেমা রাইটার্স অ্যাসোসিয়েশনের কাছে ছবির চিত্রনাট্যও জমা দিয়েছিলেন তিনি। পরবর্তীতে ঝুন্ড ছবির কাজ শুরু করে দিয়েছিলেন পরিচালক ও প্রযোজক নাগরাজ মঞ্জুলে। তাঁর ছবির গল্পের বেশ কিছুটা অংশ জুড়েই দেখানো হবে অখিলেশের জীবন। এতে স্বত্ব ভঙ্গ হবে। ফলে বাধ্য হয়েই নোটিশ দিয়েছিলেন তিনি। এখানেই শেষ নয়, বরং কুমার আরও জানান, তাঁকে নাকি রীতিমত ভয় দেখিয়ে রাখা হয়েছে। ওয়ার্ল্ড কাপে ভারতকে নেতৃত্ব দেওয়া এই খেলোয়ারের জীবন প্রথম পর্দায় তুলে ধরতে চেয়েছিলেন তিনি। তেমনটা না হওয়ায়, বেজায় সমস্যায় পড়তে হয় তাঁকে। তাঁর দাবি তিনি এই ছবির প্রচারও বন্ধ করার আবেদন করবেন। তবে সেসব বিতর্ক এখন অতীত, আগামী ৪ মার্চ তা মুক্তি পেতে চলেছে প্রেক্ষাগৃহে। 

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

Sonam Kapoor: কেমন ছিল সোনম কাপুরের সাধের অনুষ্ঠান? রইল অন্দরের সমস্ত ছবি
কেন সেরা জুটির তকমা পেয়েছেন শাহরুখ-কাজল জুটি? প্রকাশ্যে এল নয়া চমক