ফের একটি করোনা টেস্ট, আতঙ্কে দিন কাটছে কণিকার

Published : Mar 30, 2020, 11:47 AM IST
ফের একটি করোনা টেস্ট, আতঙ্কে দিন কাটছে কণিকার

সংক্ষিপ্ত

বলিউডের সবচেয়ে বিতর্কিত ব্যক্তিত্বের মধ্যে একজন। করোনা ভাইরাস শরীরে নিয়ে একাধিক অনুষ্ঠানে যাওয়া। বলিউড এই গায়িকার বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নেওয়া হয়েছে। সম্প্রতি সন্তানদের নিয়ে আবেগভরা পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়।

কণিকা কাপুর। বলিউডের এমন এক ব্যক্তিত্বের নাম যিনি রাতারাতি শিরোনামে উঠে আসেন। 'বেবি ডল' গানের পর তিনি জনপ্রিয়তার শীর্ষে উঠেছিলেন ঠিকই তবে করোনা ভাইরাস শরীরে নিয়ে বেআইনিভাবে নানা পদক্ষেপ নিয়ে আজ তিনিই টক অফ দ্য কান্ট্রি। সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে সন্তানদের নিয়ে আবেগভরা পোস্ট করলেন গায়িকা।

আরও পড়ুনঃকরোনায় সাহায্যের হাত সলমনের, দায়িত্ব নিলেন ২৫ হাজার জুনিয়ার টেকনিশিয়ানের  

আরও পড়ুনঃপ্রাক্তনের সঙ্গে বাড়ছে বন্ধুত্ব, 'মেনে নেব না', আলিয়ার দাবিতে বিরক্ত রণবীর

ইনস্টাগ্রামে একটি ঘরির ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, "এখন আমি ঘুমোতে যাচ্ছি। আশা করি আপনারা সকলে ভাল আছে। আমিও ভাল আছি। আইসিইউতে নেই। আশা করছি আগামী টেস্টের ফল নেগেটিভ আসবে। নিজের পরিবার ও সন্তানদের কাছে ফিরে যেতে ইচ্ছে করছে। ভীষণ মিস করছি ওদের।"

 

 

লন্ডনে ছেলে-মেয়েদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন কণিকা। সেখান থেকে দেশে ফিরে বিমানবন্দরে পাওয়া নির্দেশকে বেআইনিভাবে অবমাননা করে পার্টি করে বেডা়ন তিনি। তারই মধ্যে একটি পার্টিতে উপস্থিত ছিলেন বিজোপি সাংসদ বসুন্ধরা রাজে সিন্ধিয়া ও তাঁর ছেলে দুষ্মন্ত সিং। কণিকার করোনা টেস্ট পজিটিভ আসার পর পার্টিতে উপস্থিত থাকা অনেকেই ইতিমধ্যে কোয়ারেন্টাইনে চলে গিয়েছেন।   

আরও পড়ুনঃরোশনকে জড়িয়েই করোনা আতঙ্কে শ্রাবন্তীর নিশ্চিন্ত ঘুম, নেট দুনিয়ায় ভাইরাল ছবি
লন্ডন থেকে ফেরার পরই সংক্রমক হন তিনি। যা জানার পরও বিভিন্ন অনুষ্ঠানে গিয়েছেন। এই নিয়ে সাংবাদিক বরখা দত্ত মুখ খোলায় কণিকার ভাই বরখাকে ভুয়ো খবর ছড়াতে বারণ করায়। বরখা, কণিকার দায়িত্বজ্ঞানহীনতার কথা বলায় কণিকার ভাই খানিক ক্ষুব্ধই হয়েছেন। বরখার ট্যুইটের পাল্টা ট্যুইটে জবাব দিয়েছেন গায়িকার ভাই যা সম্প্রতি নিজের ইনস্টা স্টোরিতে শেয়ার করেছেন কণিকা।

আরও পড়ুনঃসাবধান, করোনা আতঙ্কের মধ্যে এই কাজ করলেই হতে পারে জেল

আরও পড়ুনঃকী করে করোনার হাত থেকে রক্ষা করবেন আপনার বাড়ির বয়স্ক সদস্যদের, রইল তারই টিপস

আরও পড়ুনঃশরীরে কীভাবে থাবা বসায় করোনা, জানালেন বিশেষজ্ঞরা

আরও পড়ুনঃকরোনা মোকাবিলায় রক্ষা করুন নিজেকে, মেনে চলুন 'হু' এর পরামর্শ

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

অভিনেতা রণবীর কাপুরের পর ফের হুমকি, বিষ্ণোই গ্যাংয়ের নজরে রণবীর সিং ও আয়ুষ শর্মা?
বলিউডে নতুন আতঙ্ক! সলমনের ঘনিষ্ঠকে হুমকি দিল বিষ্ণোই গ্যাং-র সদস্য, চলছে তদন্ত