বিয়ের মাত্র ১০ দিনের মধ্যে বিশেষ বন্ধুর সঙ্গে ছবি, তবে কি বিচ্ছেদের ইঙ্গিত?

Published : Apr 24, 2022, 04:16 PM IST
বিয়ের মাত্র ১০ দিনের মধ্যে বিশেষ বন্ধুর সঙ্গে ছবি, তবে কি বিচ্ছেদের ইঙ্গিত?

সংক্ষিপ্ত

কাজ চলছে ‘রকি অউর রানি কি প্রেম কাহিনি’। ছবিতে আলিয়ার বিপরীতে রয়েছেন রণবীর সিং। সেখানেই রণবীরের সঙ্গে ছবি তুলেছেন আলিয়া। এই ছবি পোস্ট করেছেন করণ জোহর। করণ ছবি পোস্ট করে লিখেছেন, ‘রণবীর আলিঙ্গন করে রয়েছে। রকি অউর রানি কি প্রেম কাহিনি। আপনাদের খুব তাড়াতাড়ি শুনাবো।’ সম্প্রতি, এই ছবি ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। 

এখনও খবরের ১৪ এপ্রিল সাতপাকে বাঁধা পড়েছেন রণবীর-আলিয়া। এখনও সোশ্যাল নেটওয়ার্ক থেকে নিউজ চ্যানেল সর্বত্র তাদেরই ছবি। রোজই নতুন নতুন ছবি প্রকাশ্যে আসছে। সকলে যখন রণবীর-আলিয়ার ছবি দেখতে ব্যস্ত তখনও প্রকাশ্যে এল এক চাঞ্চল্যকর খবর। বিয়ে হয়েছে মাত্র ১০ দিন হল। এরই মাঝে বরকে ফেলে কাজে যোগ দিলেন আলিয়া। শুধু তাই নয়, সেখানে এক বিশেষ বন্ধুর সঙ্গে ছবিও পোস্ট করলেন নায়িকা। তাও এক ঘনিষ্ঠ ছবি। তাহলে কি সম্পর্কের শুরুতেই ধরল চিড়? এমন প্রশ্ন সকলের মুখে। আসতে বিষয়টা এতটাও কঠিন নয়। ছবির কাজেই সেটে  গিয়েছেন আলিয়া ভাট। 

কাজ চলছে ‘রকি অউর রানি কি প্রেম কাহিনি’। ছবিতে আলিয়ার বিপরীতে রয়েছেন রণবীর সিং। সেখানেই রণবীরের সঙ্গে ছবি তুলেছেন আলিয়া। এই ছবি পোস্ট করেছেন করণ জোহর। করণ ছবি পোস্ট করে লিখেছেন, ‘রণবীর আলিঙ্গন করে রয়েছে। রকি অউর রানি কি প্রেম কাহিনি। আপনাদের খুব তাড়াতাড়ি শুনাবো।’ সম্প্রতি, এই ছবি ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। 

অন্য দিকে, রণবীর কাপুর রয়েছে মানালিতে। তিনি এখন ব্যস্ত অ্যানিমেল ছবির কাজ নিয়ে। চলছে ছবির কাজ। ছবিতে নতুন ধরনের চরিত্রে দেখা দেবেন রণবীর কাপুর। অন্য দিকে, আলিয়াও এবার দেখা দেবেন নতুন ধরনের চরিত্রে। অন্য দিকে, ৯ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে ব্রক্ষ্মাস্ত্র। অয়ন মুখোপাধ্যায় পরিচালিত এই ছবির প্রধান চরিত্রে রয়েছেন আলিয়া ও রণবীর কাপুর। বহুদিন ধরে খবরে রয়েছে ব্রক্ষ্মাস্ত্র। এক সময় করোনার জন্য বন্ধ হয়েছিল শ্যুটিং। তারপর আবার পরিস্থিতি স্বাভাবিক হতে ফের শুরু হয়েছে ছবির কাজ। তবে, বর্তমানে সব কাজ শেষ। চলছে পোস্ট প্রোডাকশনের কাজ। সম্ভবত সেপ্টেম্বর মাসেই মুক্তি পাবে ছবি। 

 


এদিকে, রণবীর কাপুরের ‘জোয়েশভাই জোরদার’ ছবিও রয়েছে মুক্তির অপেক্ষায়। সব মিলিয়ে দুজনেরই এখন প্যাক্ট শিডিউল। হাতে রয়েছে প্রচুর কাজ। এই ব্যস্ততার মাঝেই বিয়ে সেরে নিলেন দুজন। দীর্ঘদিনের প্রেম পেল স্বীকৃতি। রণবীর কাপুরের বান্দ্রার বাড়িতেই হয়েছিল বিয়ের অনুষ্ঠান। পরিবারের উপস্থিতিতেই চার হাত এক হয়।  কড়া নিরাপত্তা ও ব্যাপক গোপনীয়তার মাঝে সাত পাতে বাঁধা পড়েছিলেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। সে যাই হোক, বর্তমানে ভালোই কাটছে দুজনের দাম্পত্য। কাজ ও ব্যক্তিগত জীবন ভালো করে সামলে চলেছেন দুজন। 

আরও পড়ুন- প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন অনুপম খের, মায়ের পাঠানো রুদ্রাক্ষের মালা দিলেন উপহার

আরও পড়ুন- মুক্তি পিছিয়ে কি আদৌ লাভ হল? কেজিএফ ২- এর ধাক্কায় বক্স অফিসে ধীর গতিতে চলছে 'জার্সি'- র সাফল্যের ট্রেন

আরও পড়ুন- আলাপ করুন কার্তিকের ভুতুড়ে বান্ধবীদের সঙ্গে, মুক্তি পেলে ছবির নতুন পোস্টার
 

 

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

অক্ষয় কুমারের কমেডি ফ্র্যাঞ্চাইজিতে বড় রদবদল! ভাগম ভাগ ২-তে নেই গোবিন্দা, অক্ষয়ের নতুন সঙ্গী কে?
বিমানবন্দরে মেজাজ হারালেন নাসিরুদ্দিন শাহ, সাংবাদিকদের প্রশ্ন শুনে রেগে লাল অভিনেতা