দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আসছে ‘কন বানেগা করোর পতি’ সিজন ১৩, কবে থেকে দেখা যাবে টিভির পর্দায়

Published : Aug 11, 2021, 01:12 PM IST
দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আসছে ‘কন বানেগা করোর পতি’ সিজন ১৩,  কবে থেকে দেখা যাবে টিভির পর্দায়

সংক্ষিপ্ত

আগামী ২৩ আগস্ট থেকে সোনি টিভিতে শুরু হচ্ছে ‘কন বানেগা করোর পতি’ সিজন ১৩। সম্প্রতি শোয়ের প্রমো শেয়ার করে নির্মাতারা জানিয়েছেন, খুব শীঘ্রই আসছে সবচেয়ে অপেক্ষিত শো।

আবারও টেলিভিশনের পর্দায় আসতে চলেছে জনপ্রিয় কুইজ শো ‘কন বানেগা করোর পতি’। আগামী ২৩ আগস্ট থেকে সোনি টিভিতে শুরু হচ্ছে ‘কন বানেগা করোর পতি’ সিজন ১৩। সম্প্রতি শোয়ের প্রমো শেয়ার করে নির্মাতারা জানিয়েছেন, খুব শীঘ্রই আসছে সবচেয়ে অপেক্ষিত শো। এই রিয়ালিটি শো সপ্তাহে ৫ দিন অর্থাৎ সোমবার থেকে শুক্রবার রাত ৯ টায় দেখা যাবে। এবারে শোয়ের পরিচালনার দায়িত্বে থাকছেন, দাঙ্গাল, ছিচোরের- মত ছবির পরিচালক নিতেশ তিওয়ারি। 

পরিচালক ‘কন বানেগা করোর পতি’-এর প্রমোশনের জন্য ৩ টি শর্টফিল্ম বানিয়েছেন। যার নাম দিয়েছেন  ‘সম্মান'। এক সাংবাদিক সাক্ষাৎকারে নিতেশ জানান, তাঁদেরকে এমন কিছু তৈরি করতে হবে যা সকলের আবেগের সঙ্গে মিশে যাবে। তাঁরা যা কিছুই বানাবেন সবটাই ‘কন বানেগা করোর পতি’-এর সঙ্গে মিল থাকতে হবে। প্রত্যেক প্রতিযোগী যারা হট চেয়ার অব্দি পৌঁছায় তাঁদের চোখে কিছু স্বপ্ন থাকে, যা পূরণ হয়। ‘কন বানেগা করোর পতি’ একটি শো যা সাধারণ মানুষকে যেকোনো পরিস্থিতির সঙ্গে লড়তে ভরসা যোগায়। 

আরও পড়ুন- মদের গ্লাস, সঙ্গে হট পোজে মধুমিতা, সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার হতেই তীব্র কটাক্ষ নেটিজেনদের

আরও পড়ুন- বুকের খাঁজ থেকে অনাবৃত উরু, বেরিয়ে রয়েছে গোপনাঙ্গ, স্বল্পাবাসে ত্রিধাকে নোংরা কটুক্তি নেটিজেনদের

সম্প্রতি ‘কন বানেগা করোর পতি’ ২১ বছরের যাত্রা অতিক্রম করেছে। এই রিয়ালিটি শোটি শুরু হয় ২০০০ সালে স্টার প্লাস চ্যানেলে। নতুন সিজনের ঘোষণা করে প্রোডিউসার সিদ্ধার্থ বসু বলিউডের বিগ বি অমিতাভ বচ্চনকে কিভাবে তাদের শোয়ের এক অংশ হিসেবে পেয়েছেন সেই অভিজ্ঞতা শেয়ার করেন।

  

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

চতুর্থ আন্তর্জাতিক ক্রীড়া চলচ্চিত্র উৎসব, সেরা কল্পকাহিনি চলচ্চিত্রের পুরস্কার জিতল ইরানি ছবি ‘মাডি ফুট’
Sonam Kapoor: কেমন ছিল সোনম কাপুরের সাধের অনুষ্ঠান? রইল অন্দরের সমস্ত ছবি