বিয়ে নিয়ে এতদিনে মুখ খুললেন কিয়ারা , জানালেন তাঁর ভবিষ্যৎ পরিকল্পনা

Published : May 22, 2022, 08:32 PM IST
বিয়ে নিয়ে এতদিনে মুখ খুললেন কিয়ারা , জানালেন তাঁর ভবিষ্যৎ পরিকল্পনা

সংক্ষিপ্ত

ট্রেলার মুক্তির অনুষ্ঠানেই কিয়ারাকে বিয়ের পরিকল্পনা নিয়ে জিজ্ঞাসা করেছিলেন এক সাংবাদিক। প্রশ্নের উত্তর সরাসরি না দিলেও প্রশ্নটি কিন্তু এড়িয়ে যাননি কিয়ারা।

শেরশাহ ছবির পর থেকেই কিয়ারা আডবানী আর সিদ্ধার্থ মালহোত্রাকে নিয়ে গুঞ্জন শুরু হয়েছিল বি-টাউনে। সেই গুঞ্জন এখনও পর্যন্ত অব্যাহত রয়েছে। তারই মধ্যে মুক্তি পেয়েছে কিয়ারা একটি ছবির ট্রেলার। আর সেই অনুষ্ঠানে নতুন করে উঠেছে বলি অভিনেত্রার বিয়ের প্রসঙ্গে। তবে সিদ্ধান্ত মালহোত্রা নিয়ে মুখে কুলুপ আঁটলেও নিজের বিয়ে নিয়ে কিন্তু মুখ বন্ধ রাখলেন না অভিনেত্রী। বিয়ে নিয়ে তাঁর কী পরিকল্পনা তা  বলে দিলেন তিনি। 

রাজ মেহতা পরিচালিত জুগ জুগ জিয়ো ছবির ট্রেলার মুক্তি পেয়েছে। কিয়ার সঙ্গে এই ছবিতে রয়েছেন, বরুণ ধাওয়ান, অনিল কাপুর আর নীতু সিং। ট্রেলার মুক্তির অনুষ্ঠানেই কিয়ারাকে বিয়ের পরিকল্পনা নিয়ে জিজ্ঞাসা করেছিলেন এক সাংবাদিক। প্রশ্নের উত্তর সরাসরি না দিলেও প্রশ্নটি কিন্তু এড়িয়ে যাননি কিয়ারা। তিনি বলেছেন, বিয়ে না হলেও তিনি ভালোভাবে জীবনে থিতু হতে পারেন। তিনি আরও কাজ করতে চান। আরও ভালোকরে সেটেলড হতে চান। তিনি জানিয়েছেন, কাজ করছেন, রোজগার করছেন এটাইতেই তিনি খুশি। 

তবে কিয়ারারে বিয়ের প্রশ্ন করা হলেও অনুষ্ঠানে উপস্থিত করণ জোহরকে বিয়ে নিয়ে প্রশ্ন না করায় একটি উষ্মা প্রকাশ করেন বলি পরিচালক। তিনি বলেন কেন তাঁকে বিয়ে নিয়ে কোনও প্রশ্ন করা হয়নি। তাঁর ৫০ বছর বয়স হয়ে গেছে। এখনও তাঁর বিয়ে হয়নি - কিন্তু তাঁকে এই নিয়ে কেউ প্রশ্ন করে না। শুধু কিয়ারাকে কেন এই প্রশ্ন করা হয় তা নিয়েও প্রশ্ন তুলে পরোক্ষে কিয়ারার পাশে দাঁড়ান করণ জোহর। বলিউডে সিদ্ধার্থ মালহোত্রার মেন্টর হিসেবেই পরিচিত করণ জোহর।

শেরশাহ হিট হওয়ার পরই কিয়ার হাতে প্রচুর কাজ রয়েছে। সম্প্রতি মুক্তি পেয়েছেন ভুল ভুলাইয়া-২। এখনও পর্যন্ত এটির বক্স অফিস কালেকশান দূর্দান্ত। আরও বেশ কিছু ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে।  শেরশাহ মুক্তির পর থেকেই কিয়ারা আর সিদ্ধার্থের সম্পর্ক নিয়ে তৈরি হয়েছে জল্পনা। দুজনকে একসঙ্গে দেখা গেছে বহুবার। তাঁরা ডেট করছে বলেও শোনা গেছে। কিন্তু দুজনেই এই বিষয়টি নিয়ে মুখ খোলেননি। তাঁরা গোটা ব্যাপারটাকেই গোপন করে রেখেছেন। তবে মাস খআনের আগে বলিউড উত্তাল হয়েছিল দুজনের ব্রেকআপের খবরে। তা নিয়েও দুজনে কিছুই বলেননি। তবে দুজনেই যে কাছাকাছি রয়েছেন তাই ইঙ্গিতও সোশ্যাল মিডিয়ায় দিয়েছেন। 

 

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

বক্স অফিস কাঁপাতে আসছেন সানি দেওল, 'বর্ডার ২'-এর দেখা দেবেন নতুন অ্যাকশন ছবিতে
অক্ষয় কুমারের কমেডি ফ্র্যাঞ্চাইজিতে বড় রদবদল! ভাগম ভাগ ২-তে নেই গোবিন্দা, অক্ষয়ের নতুন সঙ্গী কে?