ধুম-৩ ছবির শ্যুটিং-এ আমির খানকে বডি বানাতে সাহায্য করেছিলেন বিটাউনের কোন অভিনেতা জানুন

Published : Jul 15, 2019, 04:00 PM IST
ধুম-৩ ছবির শ্যুটিং-এ আমির খানকে বডি বানাতে সাহায্য করেছিলেন বিটাউনের কোন অভিনেতা জানুন

সংক্ষিপ্ত

ইচ্ছে ছিল না অভিনয় জগতে আসার তবে অ্যাকশনের প্রতি টান ছিল তাঁর ছোট থেকেই খেলোয়ার হওয়ার ইচ্ছেও প্রকাশ করেছিলেন তিনি নিজের ছবির আগে তিন বছর ধরে শরীরের প্রতি বিশেষ নজর ছিল তাঁর

বলিউডের অনেক অভিনেতা অভিনেত্রীই রয়েছেন যাঁরা কেরিয়ার শুরু করেছিলেন খানিকটা অন্যভাবে। পড়ে তাঁরাই আবার লাইম লাইটে এসে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন। এমনই এক বলিউড স্টার হলেন টাইগার শ্রফ। যিনি ধুম ৩ ছবির জন্য আমির খানকে নিজেই ট্রেনিং দিয়েছিলেন। বডি বানাতে তাঁর সাহায্য পেয়ে উপকৃতও হয়েছিলেন আমির খান। 

আরও পড়ুনঃ শ্বাসরুদ্ধ ছবির টিজার, একে অন্যকে কড়া টক্কর দিলেন হৃত্বিক-টাইগার

টাইগার শ্রফ নিজে প্রথম থেকেই খেলাধূলা পচ্ছন্দ করতেন। অভিনয় জগতে আসার ইচ্ছে তাঁর খুব একটা ছিল না। কিন্তু মার্শাল আর্টের প্রতি টানটা ছিল ছোট থেকেই। সেই নিয়ে নিত্যদিন শরীরচর্চায় মেতেও থাকতেন তিনি। ফলেই বিটাউনে তাঁর সুখ্যাতি কান পাতলেই শোনা যায়। তবে এই অভিনেতা নিজেও নিজের শরীরের প্রতি যথেষ্ট যত্নশীল। প্রতিদিন ঘুম থেকে উঠে বেশ কিছুটা সময় তিনি শরীরচর্চা করতে ব্যায় করেন। হিরোপন্থী ছবিটিতে অভিনয় করার আগে মোট তিন বছর তিনি নিজের শরীরের  গঠন নিয়ে চর্চা করেছিলেন।

এখানেই শেষ নয়। টাইগার শ্রফ খুব চাপা স্বভাবের একজন অভিনেতা। ফলেই নিজের সম্বন্ধে প্রকাশ্যে কিছু বলা তিনি পচ্ছন্দ করেন না। শরীর ঠিক রাখতে ধূমপান করেন না তিনি, শুধু তাই নয়, নিরামিশ খাবারই তাঁর বেশি পচ্ছন্দের। তবে রবিবার তিনি লাগাম ছাড়া। সেদিন নিজের মর্জি মতন খাবার খেয়ে থাকেন তিনি। টাইগার ভগবানে বিশ্বাস করেন, ফলেই সোমবার করে তিনি উপোসও করে থাকেন। কেবলই টাইগার শ্রফই নয়, বিটাউনের সব তারকাদেরই রিয়েল লাইফ ও রিল লাইফের পার্থক্যটা বিস্তর। 

 

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

চতুর্থ আন্তর্জাতিক ক্রীড়া চলচ্চিত্র উৎসব, সেরা কল্পকাহিনি চলচ্চিত্রের পুরস্কার জিতল ইরানি ছবি ‘মাডি ফুট’
Sonam Kapoor: কেমন ছিল সোনম কাপুরের সাধের অনুষ্ঠান? রইল অন্দরের সমস্ত ছবি