ভাল আছেন লতা, ঘরে ফেরার অপেক্ষায় পরিবার

Published : Nov 13, 2019, 04:56 PM IST
ভাল আছেন লতা, ঘরে ফেরার অপেক্ষায় পরিবার

সংক্ষিপ্ত

নিউমোনিয়া এবং বুকে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হন লতা সঙ্কট কাটিয়ে আপাতত সুস্থ রয়েছেন সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর প্রতিনিয়ত তার শারীরিক অবস্থার দিকে নজর রাখা হচ্ছে এখন শুধু ঘরে ফেরার অপেক্ষা

সঙ্কট কাটিয়ে আপাতত সুস্থ রয়েছেন সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর।  ধীরে ধীরে কিংবদন্তী গায়িকার অবস্থার উন্নতি হচ্ছে। লতা মঙ্গেশকরর পরিবারের পক্ষ থেকে এশিয়ানেট নিউজের প্রতিনিধিকে জানানো হয়েছে,  লতার অবস্থা এখন স্থিতিশীল। বর্তমানে তিনি একটু সুস্থ আছেন। এবং তার আরোগ্য কামনা করছি যাতে সে শীঘ্রই ঘরে ফিরে আসতে পারে। আপাতত সে দিকেই তাকিয়ে রয়েছে লতার পরিবার।

আরও পড়ুন-বিবাহবার্ষিকীতে কী প্ল্যান দীপবীরের, না জানলেই মিস করবেন...

সূত্র থেকে জানা গিয়েছিল তিনি নাকি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। কিন্তু ডাক্তার সূত্রে জানা গিয়েছিল, আপাতত লাইফ সাপোর্টেই ছিলেন তিনি। তবে এখন অনেকটাই সুস্থ তিনি।  একজন সিনিয়র ডাক্তারও তার শারীরিক অবস্থার কথা বলতে গিয়ে বলেছেন, প্রতিনিয়ত তার শারীরিক অবস্থার দিকে নজর রাখা হচ্ছে। আশা করা হচ্ছে খুব শীঘ্রই তিনি ভাল হয়ে উঠবেন। আপাতত তাকে একটু একাই রাখা হয়েছে। কোনওভাবেই যেন তাকে বিরক্ত না করা হয়। সেই কথাও জানানো হয়েছে পরিবারকে।

আরও পড়ুন-সঙ্কটে সুর সম্রাজ্ঞী, জীবনদায়ী ব্যবস্থায় চলছে শ্বাস-প্রশ্বাস...

লতা মঙ্গেশকারের ঘনিষ্ঠ সূত্র থেকে আরও জানা গেছে,নিউমোনিয়া এবং বুকে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হন লতা। বুকের সংক্রমণের জন্যই প্রবল শ্বাসকষ্ট শুরু হয় তার। প্রাথমিক অবস্থার থেকে এখন অনেকটাই সুস্থ হয়েছেন তিনি। লতা মঙ্গেশকরের অসুস্থতার খবর পাওযার পর থেকেই উৎকন্ঠা গোটা বলিউড। সুর সম্রাজ্ঞী যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠেন সেই প্রার্থনাই করছে গোটা দেশের মানুষ তথা গোটা বলিউড। 
 

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

অক্ষয় কুমারের কমেডি ফ্র্যাঞ্চাইজিতে বড় রদবদল! ভাগম ভাগ ২-তে নেই গোবিন্দা, অক্ষয়ের নতুন সঙ্গী কে?
বিমানবন্দরে মেজাজ হারালেন নাসিরুদ্দিন শাহ, সাংবাদিকদের প্রশ্ন শুনে রেগে লাল অভিনেতা