অন্তঃসত্ত্বা কৃতি স্যানন, নেট দুনিয়ায় ফাঁস হল ছবি

Published : Feb 26, 2020, 01:57 PM ISTUpdated : Mar 02, 2020, 01:10 PM IST
অন্তঃসত্ত্বা কৃতি স্যানন, নেট দুনিয়ায় ফাঁস হল ছবি

সংক্ষিপ্ত

মিমি ছবিতে নয়া লুকে দেখা যাবে কৃতিকে প্রকাশ্যে এল অভিনেত্রীর লুক নেট দুনিয়ায় মুহূর্তে তা ছড়িয়ে পড়ল একাধিক ছবির কাজ নিয়ে এখ ব্যস্ত অভিনেত্রী

বর্তমানে বলিউডে ব্যস্ততম অভিনেত্রীদের মধ্যে কৃতি স্যানন অন্যতম। একের পর এক ছবির প্রস্তাব এখন তাঁর হাতে। একাধিক চরিত্রে অভিনয় করে দর্শকদের নজর কেড়েছেন কৃতি। তবে এবার খানিক অন্যস্বাদের ছবি ভক্তদের উপহার দিতে চলেছেন অভিনেত্রী। ছবির নাম মিমি। সেখানেই অন্তঃসত্ত্বা অবস্থায় দেখা যাবে কৃতিকে। ছবির সেট থেকে এবার ফাঁস হল অভিনেত্রীর সেই লুক। 

আরও পড়ুন-গুজবই ভাঙনের কারণ, যাব উই মেট ছবির শেষ অংশই প্রমাণ দিয়েছিল শাহিদ-করিনার বিচ্ছেদের 

আরও পড়ুন-হিংসায় বিধ্বস্ত রাজধানী, শান্তির বার্তা দিয়ে কবিগুরুকে স্মরণ সৃজিতের

 

 

ছবিতে দেখা গেল বেবি বাম্প কৃতির। হালকা ঢিলে ঢালা পোশাক পরে বসে রয়েছেন তিনি। চলছে মিমি ছবির শ্যুটিং। ছবির পরিচালক লক্ষণ উৎকর। মিমি একটি জাতীয় পুরষ্কার প্রাপ্ত মারাঠি ছবির রিমেক। ২০১১-এ মুক্তি পেয়েছিল সেই ছবি। এবার তারই রিমেকে মুখ্য ভূমিকাতে অভিনয় করতে দেখা যাবে কৃতিকে। নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ল সেই ছবি। মুহূর্তে তা ভাইরাল। 

 

 

আরও পড়ুন-টুইট বির্তকে করণ জোহরের 'তখত', বয়কটের ডাক সোশ্যাল মিডিয়ায়

বর্তমানে এই ছবির কাজেই ব্যস্ত অভিনেত্রী। ছবিতে কৃতি ছাড়াও রয়েছেন পঙ্কজ ত্রিপাঠি, সুপ্রিয় পাঠক, মনোজ পাওয়া প্রমুখেরা। সেই ছবির সেট থেকেই একাধিক ছবি শেয়ার করলেন কৃতি। এছাড়াও কৃতির হাতে রয়েছে এখন বেশ কয়েকটি ছবি। অক্ষয় কুমারের বিপরীতে বচ্চন পান্ডেতেও দেখা যাবে অভিনেত্রীকে। ছবিতে কৃত্রির পাঠ এক ভিন্ন স্বাদের চরিত্র। যা ছবির প্রেক্ষাপটে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে দাবি পরিচালকের। 
 

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

Shah Rukh Khan: 'আমি গর্বিত ভারতীয়', স্বাধীনতা দিবসে বিশেষ বার্তা দিলেন শাহরুখ
Amitabh Bachchan: স্বাধীনতা দিবসে বিশেষ বার্তা, KBC 18 নিয়ে আবেগঘন অমিতাভ বচ্চন