ছুটির মেজাজে শাহিদ-মীরা, বেড়িয়ে পড়েছিলেন সপরিবারে, গন্তব্য কোথায় দেখুন

Published : May 26, 2019, 02:52 PM IST
ছুটির মেজাজে শাহিদ-মীরা, বেড়িয়ে পড়েছিলেন সপরিবারে, গন্তব্য কোথায় দেখুন

সংক্ষিপ্ত

ছুটি কাটাতে কোথায় গেলেন দুই তারকা সপরিবারে সময় কাটাচ্ছেন শাহিদ কাপুর

কবির সিং-এর শ্যুটিং নিয়ে বেশ কয়েকদিন যাবৎ ব্যস্ত অভিনেতা। এরই ফাঁকে মাদাম তুসোয় নিজের মূর্তি উন্মোচনের অফার আসে শাহিদ কাপুরের কাছে। ফলেই সপরিবারে বেড়িয়ে পরেছিলেন অভিনেতা। সেখান থেকে মূর্তি উন্মোচনের পর আর বাড়ির পথে পা বাড়ালেন না শাহ-মীরা। ছোট্ট একটি ভ্রমণ পরিকল্পনা করে ফেললেন দুজনে।

আর সেই সূত্র ধরেই থাইল্যান্ডে পৌঁচ্ছে গেলেন দুই তারকা। সঙ্গে ছিল দুই সন্তানও। মাত্র তিন দিনের এই ট্রিপ-কে মনের মতন করে সাজিয়ে নিয়েছিলেন মীরা রাজপুত। সূর্যোদয় থেকে সূর্যাস্ত উপভোগ করলেন প্রাকৃতিক সৌন্দর্য। সমুদ্র সৈকতে দীর্ঘক্ষণ সময় কাটানো থেকে শুরু করে শহর ঘুরে দেখা, ভ্রমণ তালিকা থেকে বাদ পরল না কিছুই। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় সকলের সঙ্গে শেয়ারও করলেন তারা। কাজের ফাঁকে পরিবারের সঙ্গে কোয়ালিটি সময় কাটানোর পক্ষপাতী শাহিদ।

প্রসঙ্গত, সম্প্রতি মুক্তি পেয়েছে কবির সিং ছবির গান। সোশ্যাল মিডিয়ায় এক সপ্তাহ আগে গান মুক্তি পাওয়ার পরই তা দর্শকের নজর কাড়ে, দুদিন আগে সেই গানেরই ভিডিও শেয়ার করা হলে নজরে আসে ছবিতে শাহিদের চরিত্র। সন্দীপ ভাঙ্গা পরিচালিত এই ছবি তেলেগু ছবি অর্জুন রেড্ডির রিমেক। সেই ছবিটির পরিচালনার দায়িত্বেও ছিলেন সন্দীপ ভাঙ্গা। চলতি মাসেই মুক্তি পেয়েছে ছবির ট্রেলার।

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

অভিনেতা রণবীর কাপুরের পর ফের হুমকি, বিষ্ণোই গ্যাংয়ের নজরে রণবীর সিং ও আয়ুষ শর্মা?
বলিউডে নতুন আতঙ্ক! সলমনের ঘনিষ্ঠকে হুমকি দিল বিষ্ণোই গ্যাং-র সদস্য, চলছে তদন্ত