মৌনি-মন্দিরা সমকামী, ছবিতে শোরগোল নেটদুনিয়ায়

Published : May 02, 2020, 07:39 PM ISTUpdated : May 02, 2020, 07:47 PM IST
মৌনি-মন্দিরা সমকামী, ছবিতে শোরগোল নেটদুনিয়ায়

সংক্ষিপ্ত

মৌনি রায় এবং মন্দিরা বেদির ঘনিষ্ঠতা নিয়ে শোরগোল নেটদুনিয়ায়। মৌনি ও মন্দিরাকে সমকামী বলে সম্বোধন নেটিজেনের। ভক্তরা ক্ষোভ উগরে দিল পোস্টে।

মৌনি রায় এবং মন্দিরা বেদি একে অপরের যথেষ্ট ভাল বন্ধু। তাঁদের বন্ধুত্বকে এখন অন্য নাম দিতে বসেছে নিন্দুকরা। তাঁদের সমকামী বলে দাবি করে কয়েকজন নেটবাসী। মৌনি এবং মন্দিরার সেলফিটি অত্যন্ত ঘনিষ্ঠভাবে তোলা। যা আজকালকার দিনে মেয়েদের মধ্যে বেশ সাধারণ ব্যাপার। মিলেনিয়ালদের মধ্যেও এমন পোজে ছবি তোলা কোনও ব্যাপার না।

আরও পড়ুনঃ'আমাদের গল্প শেষ', ঋষি কাপুরের প্রয়াণের দুদিন পর নিরবতা ভাঙলেন নীতু

লকডাউনের মাঝে তারকাদের এমন অনেক দুর্লভ ছবি প্রকাশ্যে আসছে। নিন্দুকদের এই মন্তব্যে শোরগোল পড়েছে নেটদুনিয়ায়। একটি ছবি দেখে কারও সেক্সুয়াল ওরিয়ান্টেশন নিয়ে মন্তব্য করায় মৌনি ভক্তরা ক্ষোভ উগরে দিয়েছে সে সকল নিন্দুকদের উপর। প্রসঙ্গত, লকডাউনে মধ্যে দিনের পর দিন সতর্কবার্তা জারি করে চলেছে সরকার। সতর্ক করছেন তারকারাও। বিনোদন জগতের সকলেই সতর্ক করার এই বিষয় যথেষ্ট উদ্যোগ নিয়েছেন। নিত্যদিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জনসাধারণকে লকডাউনের গুরুত্ব বোঝানোর চেষ্টা করছেন। 

আরও পড়ুনঃমগনলাল-মন্দার-আচার্য মশাই, দর্শকের মনে আলাদা জায়গা করে আজ বিরাজমান সত্যজিতের 'দুষ্টু লোক'

তবে তার সঙ্গে চলছে বিনোদনের যোগানও। তারকারা বাড়ির নানা ধরনের কাজ যেমন ঘর মোছা, ঝাড় দেওয়া, বাসন মাজা, এ সমস্ত কাজের ভিডিও করে পোস্ট করছেন সোশ্যাল মিডিয়ায়। করোনা আতঙ্কে দিন কাটছে বিশ্ববাসীর। ভারতে আক্রান্তের সংখ্যা ছাঁড়াতে চলেছে সাইত্রিশ হাজারেরও বেশি। মৃতের সংখ্যা বেড়ে চলেছে ধীরে ধীরে। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সরকার ও পুলিশ সহ তারকারাও আমজনতাকে সঠিক পদক্ষেপ নিতে বলছেন।

আরও পড়ুনঃসাবধান, করোনা আতঙ্কের মধ্যে এই কাজ করলেই হতে পারে জেল

আরও পড়ুনঃকী করে করোনার হাত থেকে রক্ষা করবেন আপনার বাড়ির বয়স্ক সদস্যদের, রইল তারই টিপস

আরও পড়ুনঃশরীরে কীভাবে থাবা বসায় করোনা, জানালেন বিশেষজ্ঞরা

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

‘আমার কাছে টাকা নেই, কোনও বন্ধু নেই’ তিহার জেলে আত্মসমর্পণ করেই কেঁদে ফেললেন রাজপাল যাদব
যশবর্ধন আমার চেয়েও ভালো অভিনেতা হবে, ছেলেকে নিয়ে বিশেষ মন্তব্য গোবিন্দার