ব্রহ্মাস্ত্র হ্যাঙ্গওভার, প্রেমদিবসে নতুন ছবিতে মাতল নেটপাড়া

Published : Feb 13, 2022, 12:36 PM IST
ব্রহ্মাস্ত্র হ্যাঙ্গওভার, প্রেমদিবসে নতুন ছবিতে মাতল নেটপাড়া

সংক্ষিপ্ত

 এবার নেট দুনিয়ায় আরও একবার ভাইরাল এই জুটির রিল লাইফের প্রথম ছবি ব্রহ্মাস্ত্রর নতুন লুক, চোখে চোখ রেখে আলিয়া-রণবীরের পোজ, ঝড়ের বেগে ভাইরাল হল তা নেট দুনিয়ায়। 

প্রেমেরদিবস, আর সেই মুহূর্তে থাকবে না আলিয়া-রণবীর প্রসঙ্গ তা কি হয়! এবার নেট দুনিয়ায় আরও একবার ভাইরাল এই জুটির রিল লাইফের প্রথম ছবি ব্রহ্মাস্ত্রর নতুন লুক, চোখে চোখ রেখে আলিয়া-রণবীরের পোজ, ঝড়ের বেগে ভাইরাল হল তা নেট দুনিয়ায়। চোখে চোখ, রালিয়ার ছবিতে এখন বুঁদ নেটিজেনরা। ২০১৯-এর শুরু থেকেই সর্বাধিক খবরের শিরোনামে এসেছে একটাই ছবির নাম, ব্রহ্মাস্ত্র (Brahmastra)। দর্শক মহলে সবথেকে বেশি অপেক্ষা দেখা গিয়েছিল এই ছবি ঘিরেই। কথা ছিল ২০২০-তেই মুক্তি পাবে এই ছবি। একের পর এক শ্যুটিং পর্বের খবর প্রকাশ্যে আসতে থাকে।

তবে কবে মুক্তি পাচ্ছে এই ছবি তা স্পষ্ট হয়নি এতদিন। কথা ছিল ২০২০-র মাঝামাঝিতে মুক্তি পাবে এই ছবি। কিন্তু ছবির কাজ শেষ না হওয়ায় বদল করা হল মুক্তির সময়। এই ছবির মুক্তি নিয়ে যতটা উদ্বেগ ভক্তদের মধ্যে ততটাই উদ্বেগে ছবির অভিনেতা-অভিনেত্রীরা। একবার প্রকাশ্যে এসেছিল সেই বচসার ভিডিও (Viral Video)। যেখানে রণবীর বিরোক্ত হয়ে রণবীরকে (Ranbir Kapoor) বলতে শোনা যায়, এভাবে চলতে পারে না, কবে মুক্তি পাবে ছবি। বাড়িতেও প্রতিদিন বাবা-মা প্রশ্ন করছেন ছবি নিয়ে। ঠেলা সামলাতে একপ্রকার বাধ্য হয়েই ছবির দিন ঘোষণা করেছিলেন আয়ান। অবশেষে সুখবর শোনালেন ছবির পরিচালক করণ জোহার (Karan Johar)।  

 

আরও পড়ুন- অস্ত্রোপচার সফল, কেমন আছেন সন্ধ্যা মুখোপাধ্যায়, খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী মমতা

আরও পড়ুন- 'কাঁচা বাদাম' জ্বরে কাবু গোটা বিশ্ব, এই ট্রেন্ডে গা ভাসাল সৃজিত-মিথিলার মেয়ে আইরা

মোশন পোস্টার (Motion Poster) ইতিমধ্যেই সামনে এসেছে। । সেই পোস্টেই ধরা পড়ল ব্রহ্মাস্ত্রের (Brahmastra) ঝলক। সঙ্গে বিগ বি-র বাজখাই গলা। দর্শকদের মনে উত্তেজনার সৃষ্টি করে। সেখানেই এক আবেগঘন পোস্ট শেয়ার করে করণ (Karan Johar) জানালেন, এই ছবির সঙ্গে জড়িয়ে থাকা প্রতিটা মুহূর্তে ঠিক কতটা স্পেশ্যাল। ছবিতে মুখ্যভুমিকাতে অভিনয় করছেন আলিয়া ভাট  (Alia Bhatt) -রণবীর কাপুর (Ranbir Kapoor) । বিশেষ ভুমিকাতে দেখা যাবে অমিতাভ বচ্চনকে (Amitabh Bachchan)। এর আগে সোশ্যাল মিডিয়াতে একাধিক ছবি মুক্তির দিন ঘোষণা করেছেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। এবার সেই তালিকাতে যুক্ত হল ব্রহ্মাস্ত্র (Brahmastra) ছবির নাম। 'ব্রহ্মাস্ত্র'- রণবীর কাপুর ও আলিয়া ভাট পরিচালিত ব্রহ্মাস্ত্র ছবিতে একসঙ্গে প্রথমবার দেখা যাবে বলিউডের লাভবার্ডসকে। আর তা ঘিরেই উড়ে গিয়েচিল পরিচালকের রাতের ঘুম। এই ছবির হাত ধরেই ঘনিষ্ট হয়ে উঠেছিলেন আলিয়া আর রণবীর। যা এই ছবির জন্য একটি বারতি ইউএসপি। 

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

মুম্বাইয়ে সোনমের দ্বিতীয় বেবি শাওয়ারে তারকাদের ঢল, কারা এসেছিলেন অনুষ্ঠানে?
ব়্যাম্পে হাঁটলেন রেখা, নার্গিস, তনুজা! ৬০ থেকে ৯০ দশকের অভিনেত্রীদের দারুণ লুক দিল AI