আবারও প্রেমে মজলেন স্বরা ভাস্কর! বিখ্যাত ব্যক্তিত্বের পুত্রের সঙ্গে জড়ালো নাম

Published : Aug 22, 2019, 10:57 PM IST
আবারও প্রেমে মজলেন স্বরা ভাস্কর! বিখ্যাত ব্যক্তিত্বের পুত্রের সঙ্গে জড়ালো নাম

সংক্ষিপ্ত

নতুন সম্পর্কে জড়ালেন স্বরা ভাষ্কর বিয়ের সম্পর্ক ভাঙার পর নয়া জল্পনা সাংবাদিকের প্রেমেই কুপোকাত স্বরা  হিমাংশর সঙ্গে বিচ্ছেদের পর আবারও প্রেমে পড়লেন তিনি 

কয়েকদিন আগেই বসম্পর্ক বিচ্ছেদ করেছেন স্বরা ভাস্কর। লেখক হিমাংশু শর্মার সঙ্গে অভিনেত্রী স্বরা ভাস্কর সম্পর্কে জড়িয়ে ছিলেন পাঁচ বছর আগে। কিন্তু কয়েকদিন আগেই তাঁদের বিচ্ছেদের খবর ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়। কিন্তু সেই খবর প্রকাশ্যে আসার পর বেশি দিন গড়ালো না, আবারও সম্পর্কে জড়ালেন স্বরা ভাষ্কর।

তবে এবার আর লেখক নয়, তাঁর পছন্দ বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব গিরীশ করনাডের ছেলে রঘু করনাড। পেশায় তিনি একজন সংবাদিক। সম্প্রতিই তাঁরই সঙ্গে সময় কাটাচ্ছেন স্বরা ভাষ্কর। এক সঙ্গে পোজ দেওয়া থেকে শুরু করে সময় কাটানো, মাঝে মধ্যেই তাঁদের দেখা যাচ্ছে ইতি-উতি। 

পাঁচ বছর আগে একটি ছবির সেটের দেখা হয়েছিল তাঁর হিমাংশু শর্মার সঙ্গে। তাঁদের প্রেম পর্ব এতটাই এগিয়েছিল যে তাঁরা এক সময় বিয়ের সিদ্ধান্তও নিয়েছিলেন। তবে কয়েকদিন আগেই সেই জল্পনা ভেস্তে গেল। 

আরও পড়ুনঃ 'সব ঠিক হয়ে যাবে'- আমির কন্যার পোস্ট ঘিরে নয়া জল্পনা

প্রকাশ্যেই হিমাংশু শর্মা জানিয়ে দিলেন যে তাঁর এখন বিয়ে করার কোনও পরিকল্পনা নেই। এই কথা শোনার পর থেকেই তাঁদের মধ্যে দুরত্ব বাড়তে থাকে। এবং কিছুদিনের মধ্যেই তাঁরা একে অপরের বন্ধু হিসেবে পরিচয় দিতে শুরু করেন। এখানেই ইতি। এবার সম্পর্কের নয়া মোড়ে এসে এক প্রকার মুখে কুলুপ আটলেন স্বরা। সম্পর্ক নিয়ে তিনি এখনও কিছু মন্তব্য করতে নারাজ। 

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

বলিউডে নতুন আতঙ্ক! সলমনের ঘনিষ্ঠকে হুমকি দিল বিষ্ণোই গ্যাং-র সদস্য, চলছে তদন্ত
Rajpal Yadav: তিহার জেলে রাজপাল যাদব! নিজে গিয়েই করলেন আত্মসমর্পণ, নেপথ্যে কারণ কী?