বলিউডের নতুন চমক, সৃজিতের পরিচালনায় প্রধান চরিত্রে পঙ্কজ ত্রিপাঠী

Published : Oct 12, 2019, 11:18 AM IST
বলিউডের নতুন চমক, সৃজিতের পরিচালনায় প্রধান চরিত্রে পঙ্কজ ত্রিপাঠী

সংক্ষিপ্ত

বলিউডের অন্যতম জনপ্রিয় মুখ পঙ্কজ ত্রিপাঠী অভিনয় দক্ষতায় জনপ্রিয় নায়কদের মধ্যে ভক্তদের মনে নিজের জায়গা করে নিয়েছেন তিনি রণবীর সিং অভিনীত '৮৩' ছবিতে কাজ শেষ করেছেন পঙ্কজ ত্রিপাঠী দ্বিতীয়বার বলিউডের কাজ করার কথা আগেই জানিয়েছিলেন সৃজিত

বর্তমানে বলিউডের অন্যতম জনপ্রিয় মুখ পঙ্কজ ত্রিপাঠী। নিজ অভিনয় দক্ষতায় জনপ্রিয় নায়কদের মধ্যে ভক্তদের মনে নিজের জায়গা করে নিয়েছেন তিনি। এদিকে বাংলার জনপ্রিয় পরিচালক সৃজিত বলিউডে ২০১৭ সালে প্রথম কাজ করেছিলেন 'বেগমজান' ছবির মাধ্যমে। তবে সেই ছবি তেমন একটা প্রভাব বিস্তার করতে পারেনি।

আরও পড়ুন- বলিউডে পাড়ি দিতে চলেছেন ঋত্বিক, সঙ্গে থাকছেন শাশ্বত

সম্প্রতি সৃজিত মুখোপাধ্যায়ের 'গুমনামি' মুক্তি পেয়েছে। হাতে রয়েছে আরও অনেক ছবির কাজ। তার মধ্যেই দ্বিতীয় হিন্দি ছবিতে কাজের বিষয়ে মুখ খুললেন পরিচালক। জানালেন, দ্বিতীয়বার বলিউডে ছবি পরিচালনা করতে চলেছেন তিনি। আর তাঁর এই ছবিতে মুখ্য চরিত্রে থাকবেন পঙ্কজ।  সদ্য রণবীর সিং অভিনীত '৮৩' ছবিতে কাজ শেষ করেছেন পঙ্কজ ত্রিপাঠী। কবির খান পরিচালিত এই ছবি নিয়ে ইতিমধ্যেই উন্মাদনা তুঙ্গে। বক্স অফিসে এই ছবি যে বিশেষভাবে প্রভাব বিস্তার করবে, সেই নিয়ে আশাবাদী পরিচালক।

আরও পড়ুন- হিন্দি ছবির বাইরে সেরা কিছু ছবিতে এক অচেনা অমিতাভ

এদিকে দ্বিতীয়বার বলিউডের কাজ করার কথা আগেই জানিয়েছিলেন সৃজিত। সম্প্রতি জানা গিয়েছে, সেই ছবির নাম 'শের দিল'। পরিচালনার পাশাপাশি এই ছবির প্রযোজনাও করবেন সৃজিৎ নিজেই। ২০২০ সালের শেষের দিকে শুরু হবে এই ছবির কাজ। 
 

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

বক্স অফিস কাঁপাতে আসছেন সানি দেওল, 'বর্ডার ২'-এর দেখা দেবেন নতুন অ্যাকশন ছবিতে
অক্ষয় কুমারের কমেডি ফ্র্যাঞ্চাইজিতে বড় রদবদল! ভাগম ভাগ ২-তে নেই গোবিন্দা, অক্ষয়ের নতুন সঙ্গী কে?