পরিবর্তিত মুক্তির দিন উল্লেখ করে প্রকাশ্যে সাহো-র নতুন পোস্টার

Published : Jul 26, 2019, 03:23 PM IST
পরিবর্তিত মুক্তির দিন উল্লেখ করে প্রকাশ্যে সাহো-র নতুন পোস্টার

সংক্ষিপ্ত

প্রকাশ্যে সাহো ছবির নতুন পোস্টার পরিবর্তিত ছবি মুক্তির দিনের উল্লেখ অ্যাকশন ছবির পোস্টারে নয়া লুক প্রভাস-শ্রদ্ধার বর্তমানে পায়ে চোট নিয়ে বাড়িতে শ্রদ্ধা কাপুর

প্রকাশ্যে এল সাহো ছবির নতুন পোস্টার। ১৫ই অগাস্ট ছবি মুক্তির কথা থাকলেও বাটলা হাউস ও মিশন মঙ্গল-এর সঙ্গে টক্কর এড়াতে ছবি মুক্তি পেতে চলেছে ৩০ শে অগাস্ট। কয়েকদিন আগে সেই নিয়ে জোড় জল্পনার শোনা গেলেও সেই সিদ্ধান্তেই অনড় থেকে এবার প্রকাশ্যে এল ছবির নতুন পোস্টার। এখানে অ্যাকশন লুকে ধরা দিল প্রভাস ও শ্রদ্ধা। 

 

 

বলিউডে বর্তমানে এই জুটিকে নিয়ে চর্চা তুঙ্গে। এর আগে অ্যাকশন ছবিতে অভিনয় করতে দেখাগিয়েছে শ্রদ্ধা কাপুরকে। কিন্তু এইন ছবিতে রীতিমতন বন্দুক হাতে কাঁপিয়ে দিলেন শ্যুটিং ফ্লোর। বিপরীতে যখন বাহুবলি তখন আর ভয় কী! দেবসেনার হাতের তীর যেমন চলেছিল একমুহুর্তে, তেমনই বন্দুক ধরে পাঙ্গা নিলেন শ্রদ্ধা। সেই ছবিই ধরা দিল সাহো-র নতুন পোস্টারে। 
ইতিমধ্যে মুক্তি পেয়েছে এই ছবির নতুন গান সাইকো সাইয়া। সেখানেই তালে তাল মিলিয়ে নজর কাড়লেন শ্রদ্ধা কাপুর। যদিও দুটি দুটি ছবির কাজ নিয়ে এখন বেজায় ব্যাস্ত বলিউডের এই কন্যা। 

আরও পড়ুনঃ এতটা স্বাভাবিক সম্পর্ক! কৌতুহলের জেরেই তল্লাশি কঙ্গনার, পড়ুন ছবির রিভিউ

সম্প্রতি সাহো ছবির কাজ শেষ করে আবারও স্ট্রিট ডান্সার থ্রিডি ছবির কাজে হাত দিয়েছিলেন তিনি। মুম্বইতেই চলছিল ছবির শেষ অংশের শ্যুটিং, সেখানেই পায়ে চোট পেয়ে বর্তমানে বিশ্রামরত শ্রদ্ধা। আপাতত তিনি এখন সাহো ছবির প্রচার কাজেই হাত দিয়েছেন। 
 

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

অভিনেতা রণবীর কাপুরের পর ফের হুমকি, বিষ্ণোই গ্যাংয়ের নজরে রণবীর সিং ও আয়ুষ শর্মা?
বলিউডে নতুন আতঙ্ক! সলমনের ঘনিষ্ঠকে হুমকি দিল বিষ্ণোই গ্যাং-র সদস্য, চলছে তদন্ত