রোম্যান্টিক মুডে নিক-প্রিয়ঙ্কা, ক্যাপশনে 'মাই হার্ট'! মুহুর্তে ছবি ভাইরাল নেট দুনিয়ায়

Published : Jul 28, 2019, 02:33 PM IST
রোম্যান্টিক মুডে নিক-প্রিয়ঙ্কা, ক্যাপশনে 'মাই হার্ট'! মুহুর্তে ছবি ভাইরাল নেট দুনিয়ায়

সংক্ষিপ্ত

৩৭ তম জন্মদিনের সেরা ছবি প্রিয়ঙ্কার সোশ্যাল মিডিয়ায় সাড়া ফেলল নিক-প্রিয়ঙ্কা ছবি প্রশংসার তালিকা থেকে বাদ পড়ল না নিক পরিবার গোলাপী সুইমিং কস্টিউমে নজর কাড়লেন পিগি চপস 

সম্প্রতিই ফ্লোরিডায় জন্মদিন পালন করলেন প্রিয়ঙ্কা চোপড়ার। নিকের সঙ্গে আবারও এক ছুটির মেজাজ। সেই মুহুর্তের ছবি খুব একটা বেশি ভক্তদের সঙ্গে শেয়ার করে না নিলেও এবার সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলল রোম্যান্টিক মুডে তাঁর তোলা দুই ছবি। যেখানে প্রিয়ঙ্কা ও নিককে ঘনিষ্ট অবস্থায় দেখা গেল। তাঁদের সম্পর্কের সেই রসায়নের সেরা দুই ছবিরই এবার দেখা মিলল। ছবি শেয়ার করে প্রিয়ঙ্কা নিকের উদ্দেশে লিখলেন মাই লাভ।এই ছবি দুটিকে তাঁর জন্মদিনের সেরা ছবিও বলা চলে। 

 

 

পার্টি মুডে নিক-প্রিয়ঙ্কা। এই ছবি শেয়ার করা মাত্রই হাজারও হার্ট ইমোজিতে ভরল তাঁদের পাতা। সেই তালিকা থেকে বাদ পড়লেন না নিকের পরিবারের সদস্যরাও। এমনকি নিকের মাও কমেন্ট করেন এই ছবিতে। প্রিয়ঙ্কা চোপড়ার ৩৭তম জন্মদিন উপলক্ষে আয়োজন করা এই পার্টিতে উপস্থিত ছিলেন অনেকেই। তাঁর মাঝে কিছুটা সময় নিজের করে নেওয়া। সেখান থেকেই ক্যামেরা বন্দি হল নিক প্রিয়ঙ্কার একাত্ম ছবি। গোলাপী রঙা সুইমিং পোশাকে নজর কাড়লেন তিনি। আর ছবির ক্যাপশনে লিখলেন মাই হার্ট। 

 

বর্তমানে সেই ছুটি থেকে ফিরে প্রিয়ঙ্কা ব্যাস্ত তাঁর নতুন ছবির কাজ নিয়ে। দ্য স্কাই ইজ পিঙ্ক, যে ছবি মুক্তি পাওয়ার আগেই জায়গা করেনিয়েছে টিআইএফএফ-এ। তারই প্রচার কাজে ব্যাস্ত এখন পিগি চপস। 

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

অভিনেতা রণবীর কাপুরের পর ফের হুমকি, বিষ্ণোই গ্যাংয়ের নজরে রণবীর সিং ও আয়ুষ শর্মা?
বলিউডে নতুন আতঙ্ক! সলমনের ঘনিষ্ঠকে হুমকি দিল বিষ্ণোই গ্যাং-র সদস্য, চলছে তদন্ত