'দ্বিতীয় সুযোগ সবার আসে, সেটা গ্রহণ করলেই দোষ'! সম্পর্ক ঘিরে প্রশ্ন তুললেন মালাইকা

Published : Jul 28, 2019, 01:26 PM IST
'দ্বিতীয় সুযোগ সবার আসে, সেটা গ্রহণ করলেই দোষ'! সম্পর্ক ঘিরে প্রশ্ন তুললেন মালাইকা

সংক্ষিপ্ত

মালাইকা -অর্জুনের সম্পর্ক নিয়ে বি টাউনে জলঘোলা প্রকাশ্যেই এবার মুখ খুললেন মালাইকা জীবন তাঁকে দ্বিতীয়বার সুযোগ দিয়েছে সুযোগ গ্রহণ করলেই দোষ কেন, প্রশ্ন তাঁর

সম্পর্কের বিষয় বরাবরই বেশ খোলামেলা মালাইকা। প্রকাশ্যে নিজের সম্পর্ক নিয়েও বেশ কয়েকবার কথা বলতে শোনা গেছে তাঁকে। তবুও কোথাও যেন আনাচে কানাচে কিন্তু শোনা যায় তাঁর ও অর্জুন কাপুররে সম্পর্ককে ঘিরে। এই নিয়েই এবার সরব হলেন মালাইকা আরোরা। 

এক সাক্ষাৎকারে স্পষ্টভাবেই প্রশ্ন তুললেন মালাইকা আরোরা। জীবন প্রতিটা মানুষকেই দ্বিতীয়বার সুযোগ দেয়, তিনিও পেয়েছেন। কিন্তু তা গ্রহণ করলে সমস্যা কোথায়। তাঁরা নিজেদের মধ্যে এই সিদ্ধান্ত নিয়ে ভালো আছেন, তা প্রকাশ্যেই জানালেন তিনি। ফলে সমাজের এত সমস্যা কোথায়! তাঁদের সম্পর্ক নিয়ে নানা মন্তব্য প্রতিমুহুর্তেই করে থাকেন অনেকেই। ফলে এবার নিজেই মুখ খুললেন মালাইকা। জানালেন ভারতের মানুষের এই বিষয় আরেকটু সহজ হওয়া উচিত। 

'আমি প্রমাণ করে দেব', নতুন চ্যালেঞ্জ নিয়ে দৃঢ়তার সঙ্গে বললেন তাপসী পান্নু

সমাজের যেমন একটি স্তরের উন্নতি হচ্ছে। তেমনই আবার সমাজের মানুষেরা বেশ কিছু বিষয় এখনও প্রশ্ন তুলতে ছাড়েন না। এই নিয়েই এবার সরব হলেন মালাইকা আরোরা। ডিভোর্সের পর যদি কেউ সম্পর্কে যায় তবে তা নিয়ে কেন প্রশ্ন করা হয়, সেই কথাও জানান তিনি। বর্তমানে বি টাউনের এই নায়িকা বেজায় আছেন। ভ্রমণ থেকে শুরু করে মডেলিং, রিয়ালিটি শো প্রতিটি ক্ষেত্রেই মালাইকার উপস্থিতি সকলের নজর কাড়ে। সোশ্যাল মিডিয়ার পাতা জুড়ে নিজেদের সম্পর্কের কথা জানিয়ে ছবিও শেয়ার করেছিলেন তিনি। 

 

 

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

Kantara Controversy: আদালতে ক্ষমা চাইবেন রণবীর! 'কান্তারা' বিতর্কে জমা দেবেন হলফনামা
Drishyam 3 Postponed: 'ধুরন্ধর ২'-এর ভয়ে পিছিয়ে গেল? নাকি অন্য কারণ? জানুন নতুন রিলিজ ডেট