রোজ সকালে নিক আমার মুখ দেখে! জানালেন প্রেমে মগ্ন প্রিয়ঙ্কা

swaralipi dasgupta |  
Published : Aug 13, 2019, 01:53 PM IST
রোজ সকালে নিক আমার মুখ দেখে!  জানালেন প্রেমে মগ্ন প্রিয়ঙ্কা

সংক্ষিপ্ত

প্রিয়ঙ্কার প্রেমে মগ্ন থাকেন নিক রোজ সকালে উঠেই স্ত্রীর মুখ দেখেন মার্কিন পপস্টার তাই প্রিয়ঙ্কার কথায়, নিকই সেরা স্বামী হিসেবে 

প্রিয়ঙ্কার প্রেমে মগ্ন থাকেন নিক। বলিউডের এক কালের জংলি বিল্লির ইনস্টাগ্রামে চোখ রাখলেই নিক জোনাসের সঙ্গে তাঁর সুখী দাম্পত্যেরর চিত্রটা ফুটে ওঠে। সম্প্রতি এক সংবাদমাধ্যমের কাছে প্রিয়ঙ্কা জানান, নিক কতটা প্রেমিক মানুষ। 

প্রিয়ঙ্কা জানান, নিক সারাদিন তাঁর প্রেমেই মগ্ন থাকেন। কিন্তু সোশ্যাল মিডিয়ায় নিককে নিয়ে বহু ট্রোলিং-এর শিকার হয়েছেন প্রিয়ঙ্কা। সম্প্রতি নিকের একটি ছবি ভাইরাল হয়। সেই ছবিতে দেখা যাচ্ছে নিকের ওজন বেড়ে গিয়েছে। এই নিয়েও ট্রোলিং হয়। এই প্রসঙ্গে তিনি বলেন, অন্যরা কী বলছে সেই নিয়ে ভাবার মানুষ আমি নই। নিজের জীবন নিজের মতো করে বাঁচো, আমি এমনটাই বিশ্বাস করি। নিকও তেমনই। 

আরও পড়ুুনঃ আলিয়াকে বিয়ে করতে চান! চোখে জল নিয়ে মহেশ ভাটের কাছে প্রস্তাব রণবীরের

এছাড়াও নিক সম্পর্কে প্রিয়ঙ্কা বলেন, এটা খুবই বিরক্তিকর। কিন্তু প্রতিদিন সকালে উঠে জোর করে আমার মুখের দিকে তাকিয়ে থাকে নিক। আর আমি বলি, দাঁড়াও এক মিনিট। আমায় একটু মাসকারা পরে নিতে দাও, একটু ক্রিম মাখতে দাও। আমি ঘুমন্ত চোখে তাকাই। তা দেখেই ও বলে, কী মিষ্টি! 

আরও পড়ুনঃ নতুন পালক সানির মুকুটে! গুগলের 'মোস্ট সার্চড' সেলেবদের মধ্যে অভিনেত্রী

তাই প্রিয়ঙ্কার কথায় নিক জোনাসই পারফেক্ট স্বামী। প্রিয়ঙ্কা বলছেন, প্রত্যেক সকালে আমার মুখ না দেখে ও দিন শুরু করে না। বিশ্বাস করুন এই অনুভূতিটা দারুণ। প্রত্যেক মেয়েই তো স্বামীর থেকে এটাই চায়। 

প্রসঙ্গত, ২০১৮ সালের ডিসেম্বরে বিয়ে করেছেন প্রিয়ঙ্কা ও নিক। একেবারে রাজকীয় কায়দায় সাত পাকে বাঁধা পড়েছিলেন দুজনে। 

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

অভিনেতা রণবীর কাপুরের পর ফের হুমকি, বিষ্ণোই গ্যাংয়ের নজরে রণবীর সিং ও আয়ুষ শর্মা?
বলিউডে নতুন আতঙ্ক! সলমনের ঘনিষ্ঠকে হুমকি দিল বিষ্ণোই গ্যাং-র সদস্য, চলছে তদন্ত