লকডাইনের পর প্রসেনজিতের নয়া চমক, মুক্তি পেল 'নিরন্তর'-এর পোস্টার

Published : Jun 16, 2020, 11:57 PM ISTUpdated : Jun 17, 2020, 12:09 AM IST
লকডাইনের পর প্রসেনজিতের নয়া চমক, মুক্তি পেল 'নিরন্তর'-এর পোস্টার

সংক্ষিপ্ত

লকডাউনে বুম্বা দা'র নয়া চমক আসছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ছবি 'নিরন্তর' মুক্তি পেল ছবির ফার্স্ট পোস্টার ছোটপর্দায় মুক্তি পেতে চলেছে 'নিরন্তর'

লকডাউনে বুম্বা দা'র কোনও ছবি নেই। শর্টফিল্মেই মন ভরাচ্ছিল এতদিন দর্শক। এবার আর আক্ষেপ নয়। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় হাজির হলেন নিজের ছবির প্রথম লুক নিয়ে। লকডাউন কাটতেই অভিনেতার চমক ভক্তদের। আসছে তাঁর ছবি 'নিরন্তর'। টেলিভিশনেই মুক্তি পাবে ছবিটি। জি বাংলায় আগামী ২৮ জুন মুক্তি পেতে চলেছে 'নিরন্তর'। আগামীকাল সোশ্যাল মিডিয়ায় মুগ্ধ করতে আসছে ছবির ট্রেলার।

আরও পড়ুনঃপ্রথম পারিশ্রমিক আড়াইশো টাকা, সেখান থেকে দেড় কোটির মাসেরেটি, সুশান্তের স্বপ্ন ছিল আকাশছোঁয়া

ছবিটির পোস্টার নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ক্যাপশনে অভিনেতা লিখেছেন, "চলচ্চিত্র মানুষের ভাললাগার জন্য বানানো হয়। পরিস্থিতি যেমনই থাকুক না কেন, তাদের জন্য আমরা সবকিছু করতে প্রস্তুত। গত কয়েক মাস ধরে বিভিন্ন ধরণের চলচ্চিত্র উৎসবে ঘোরার পর আপনাদের কাছে আমাদের ভালবাসার পরিশ্রম। আমাদের আগামীর ছবি 'নিরন্তর'র পোস্টার রইল আপনাদের জন্য। এই মাসের ২৮ তারিখ জি বাংলা এবং জি বাংলা এইচ ডিতে প্রিমিয়ার হবে ছবিটির। ঠিক দুপুর তিনটে নাগাদ। ট্রেলার আসছে আগামীকাল।"

আরও পড়ুনঃসুশান্তের মৃত্যুতে হৃত্বিকের 'লাভলি' মন্তব্য, অভিনেতার বিরুদ্ধে সোচ্চার সোশ্যাল মিডিয়া

 

এই পোস্টের পর থেকেই ভক্তদের উন্মাদনা তুঙ্গে। পশ্চিমবঙ্গের বাইরে থেকেও ভক্তরা কমেন্ট সেকশনে তাদের উচ্ছ্বাস প্রকাশ করেছে। আনলকে ওয়ানে প্রসেনজিতের তরফ থেকে এই উপহার পেয়ে আনন্দে আত্মহারা সকলে ভক্তরা। অধীর আগ্রহে বসে রয়েছে ছবিটির ট্রেলার এবং মুক্তির জন্য ২৮ জুন কত তাড়াতাড়ি কাটবে এখন সেই কথাই লিখে বেড়াচ্ছে ভক্তরা। পোস্টার জুড়ে পাহাড়ি আবহাওয়া, মাঝে প্রসেনজিতের হতবাক হওয়া চেহারা। সেই নিয়ে প্রশ্ন জাগছে দর্শকের মনে। ছবির চিত্রনাট্যের কিছুটা জানা যাবে আগামীকাল ট্রেলারে। সেই অপেক্ষায় এখন দর্শকমহল।

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

OTT রিলিজ, জেনে নিন রণবীর সিং-এর 'ধুরন্ধর ২' আসছে কোন OTT-তে, রইল চমকপ্রদ তথ্য
Border 2 OTT Release: থিয়েটারের পর এবার OTT-তে সানি দেওল, জানুন মুক্তির দিন