ঋষি কাপুরের প্রার্থনা সভায় স্ত্রী-ছেলে, করুণ দু'জোড়া চোখের আবেগে ভাসল ভক্তরা

Published : May 03, 2020, 04:35 PM ISTUpdated : May 03, 2020, 05:38 PM IST
ঋষি কাপুরের প্রার্থনা সভায় স্ত্রী-ছেলে, করুণ দু'জোড়া চোখের আবেগে ভাসল ভক্তরা

সংক্ষিপ্ত

ঋষি কাপুরের প্রার্থনা সভা ছবি এল প্রকাশ্যে। মালা চড়ানো ঋষির ছবির পাশে বসে স্ত্রী এবং ছেলে। রণবীর-নীতুর ছবি এখন নেটদুনিয়ায় ভাইরাল।

প্রকাশ্যে এল ঋষি কাপুরের প্রার্থনা সভার ছবি। মালায় সাজানো হয়েছে ঋষি কাপুররে ছবি। ফোটোফ্রেমের দুই পাশে বসে রণবীর কাপুর এবং নীতু কাপুর। ক্যামেরার দিকে দুজনেই তাকিয়ে আছেন বটে, তবে নিথর দুটো চোখ। যেন কোনও চার নেই। নেটদুনিয়ায় এই ছবি ভাইরাল হতেই ঋষি ভক্তরা তাঁদের সাহস জোগানোর চেষ্টা করেছে কমেন্ট সেকশনের মাধ্যমে।

আরও পড়ুনঃসত্যজিৎ রায়ের একশোতম জন্মদিনে সৃজিতের চমক, প্রকাশ্যে ফেলুদা ফেরতের গান
প্রসঙ্গত সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয় এইচ এন হাসপাতাল থেকে। ভিডিওটিতে দেখা যাচ্ছে রণবীর কাপুর হিন্দু মতে পালন করছেন কিছু আচার-বিধি। ঋষি কাপুরের শেষ কৃত্যের আগে হাসপাতালের ঘরে করা হয়েছে এই ভিডিও। যেখানে হিন্দুমতে পুরোহিত মশাইয়ের বলে দেওয়া সমস্ত নিয়ম মেনে আচার-বিধি পালন করছেন রণবীর। হাসপাতালে বেডে শুয়ে থাকা ঋষির কাপুরের নিথর দেহ দেখে কমেন্ট সেকশনে শোকপ্রকাশ করে চলেছে নেটিজেনরা। 

আরও পড়ুনঃ'মনে করো এক স্বপ্নের দেশে আছ', কঠিন সময় প্রসেনজিতকে স্বপ্ন দেখাল ছোট্ট বুম্বা

২০১৮ সালে লিউকেমিয়ায় আক্রান্ত হন ঋষি কাপুর। নিউ ইয়র্কে চলেছিল তাঁর চিকিৎসা। সেখানে একটি সফল অস্ত্রপচারের পর খানিক সুস্থ হয়ে উঠেছিলেন বর্ষীয়ান অভিনেতা। ২০১৯ সালে দেশে ফিরে আসেন তিনি। এ বছর এপ্রিল মাসের ২৯ তারিখ স্যার এইচ এন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে কোলন ইনফেকশন নিয়ে ভরতি হন ঋষি কাপুর। দ্রুত অবস্থার অবনতি হওয়ার পর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা।   

আরও পড়ুনঃকরোনা মোকাবিলায় রক্ষা করুন নিজেকে, মেনে চলুন 'হু' এর পরামর্শ

আরও পড়ুনঃশরীরে কীভাবে থাবা বসায় করোনা, জানালেন বিশেষজ্ঞরা

আরও পড়ুনঃকী করে করোনার হাত থেকে রক্ষা করবেন আপনার বাড়ির বয়স্ক সদস্যদের, রইল তারই টিপস

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

‘আমার কাছে টাকা নেই, কোনও বন্ধু নেই’ তিহার জেলে আত্মসমর্পণ করেই কেঁদে ফেললেন রাজপাল যাদব
যশবর্ধন আমার চেয়েও ভালো অভিনেতা হবে, ছেলেকে নিয়ে বিশেষ মন্তব্য গোবিন্দার