বলিউড থেকে এবার বিদেশে পাড়ি, পাসপোর্ট অফিসে রাণু

Published : Sep 18, 2019, 12:31 PM ISTUpdated : Nov 19, 2019, 03:46 PM IST
বলিউড থেকে এবার বিদেশে পাড়ি, পাসপোর্ট অফিসে রাণু

সংক্ষিপ্ত

রাণু ঝড়ে এবার নয়া মোড় দেশের মাটি ছেড়ে এবার বিদেশে রাণু বানালেন পাসপোর্ট নয়া চমকের অপেক্ষায় ভক্তরা  

চলতি বছর পুজোর মরশুমে একের পর এক নয়া খবর নিয়ে হাজির হচ্ছেন রাণু। অগাস্ট মাসে ঘুরে যাওয়া ভাগ্যের চাকা এবার তাঁকে মনিয়ে ফেলতে চলেছে বিদেশের মাটিতে। সম্প্রতিই রাণু ও অতীন্দ্রকে পাওয়া গেল পাসপোর্ট অফিসে। ফলে অনুমান করাই যায় এবার গানের তরী ভাসাতে দেশের মাটি ছাড়ছেন রাণু। 

বিস্তারিতঃ অজান্তেই নথি ফাঁস, সত্যিই কি পাসওয়ার্ড থাকছে গোপন! কোন ইঙ্গিত ট্রেলারে

বলিউড সফর শেষ করে বর্তমানে কলকাতায় ফিরেছেন রাণু। রানাঘাটে না গিয়ে সোজা হাজির হয়েছেন পাসপোর্ট অফিসে। সেখানেই নিজের পাসপোর্ট বানিয়ে ফেললেন রাণু মন্ডল। একদিন যে মানুষটা বিনা টিকিটে ট্রেনে উঠে গান গাইতেন দুপয়সা রোজগারের জন্য তিনি এবার ডাক পেলেন বিদেশ থেকে। 

রানাঘাটের রাণু মণ্ডলের গান ভাইরাল হওয়া মাত্রই গোটা দেশ জুড়ে ছড়িয়ে পরে তাঁর নাম। মোবাইলে ঘুরে ফেরে তাঁর গান। হিমেশ রেশমিয়া ইতিমধ্যেই তাঁকে দিয়ে তিনটি গান গাইয়েছিলেন। বর্তমানে রাণু মণ্ডল স্টার। একাধিক কাজের অফার এখন তাঁর হাতে। ডাক এসেছে বিদেশ থেকেও।

বিস্তারিতঃ গানের পর এবার ফ্যাশন ট্রেন্ড-এ রাণু, পুজোর বাজারে নয়া ঝড়

বিভিন্ন রিয়ালিটি শোতে রাণুকে পেতে যায় প্রযোজক সংস্থা। রাণু মণ্ডলের নাম বিদেশের মাটিতে ছড়িয়ে পড়ায় এবার তরিঘড়ি রুবি পাসপোর্ট অফিসে পৌঁছে গেলেন রাণু। সেখানে তাঁকে দেখা মাত্রই ভক্তদের মনে নয় প্রশ্ন উঁকি দেয়। এবার কোন চমক নিয়ে আসতে চলেছেন রাণু। উত্তর মিলবে শীঘ্রই। 

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

প্লেব্যাক থেকে অবসর নেওয়ার পর অরিজিৎ-র প্রথম শো, মুহূর্তে ভাইরাল হল অনুষ্ঠানের ভিডিও
মুম্বাইয়ে সোনমের দ্বিতীয় বেবি শাওয়ারে তারকাদের ঢল, কারা এসেছিলেন অনুষ্ঠানে?