গাঙ্গু স্টাইলে ঢোলিদার তালে নেচে ভাইরাল রণবীর সিং, টেক্কা দিলেন আলিয়াকেও

Published : Feb 13, 2022, 01:12 PM IST
গাঙ্গু স্টাইলে ঢোলিদার তালে নেচে ভাইরাল রণবীর সিং, টেক্কা দিলেন আলিয়াকেও

সংক্ষিপ্ত

ঢোলিদা গানে এবার আলিয়ার সঙ্গে নাচ, প্রমোশনে হাজির রণবীর সিং, মুহূর্তে ভাইরাল নেটপাড়ায় ভিডিও। 

গাঙ্গুবাঈ কাথিওয়াডি ছবি ঘিরে ইতিমধ্যেই দর্শকমহলে উত্তেজনার পারদ তুঙ্গে। তারই মাঝে ঢোলিদা (Song Dholida) গানের তালে বুঁদ নেটপাড়া। বৃহস্পতিবারই মুক্তি পেয়েছে গাঙ্গুবাঈ কাথিওয়াড়ি ছবির প্রথম গান। ট্রেলারের পর আবারও আলিয়াকে ঘিরে উত্তেজনা গান মুক্তিতে, ঝড়ের বেগে ভাইরাল তা নেট দুনিয়ায়। সদ্য মুক্তি পেয়েছে গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি ছবির ট্রেলার (Gangubai Kathiawadi Promotion)। সেখানেই নিজেকে নতুনভাবে প্রমাণ করে ভাইরাল আলিয়া ভাট (Alia Bhatt) । দিনভর নেট দুনিয়ায় ট্রেন্ড হতে থাকা আলিয়ার লুক থেকে শুরু করে অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ নেট দুনিয়া। এই ছবিতেই করিম লালার চরিত্রে অভিনয় করছেন অজয় দেবগণ। ছবির ট্রেলার লঞ্চে তাই সকলেই চরিত্রের সঙ্গে তাল মিলিয়েই সাবেকি লুকে ধরা দিলেন, বর্তমানে ছবির প্রচারে ব্যস্ত রয়েছে গোটা টিম। সামনেই ছবির মুক্তি, দিন রাত গোটা টিমের ব্যস্ততা এখন তুঙ্গে, তারই মাঝে ছবি ঘিরে ভক্কদের খিদে বাড়িয়ে দিলেন আলিয়া, ছবির নয়া গানে। 

 

 

সেই ছবির প্রচারেই এবার আলিয়ার (Alia Bhatt) সঙ্গে পা মেলালেন রণবীর সিং (Ranveer Singh), ঢোলিদা গানের সঙ্গে গাঙ্গু-র স্টেপ নকল করে নেচে তাক লাগালেন অভিনেতা, সঙ্গে পা মেলালেন আলিয়া ভাটও। ঝড়ের গতীতে তা ভাইরাল নেট দুনিয়ায়। দীর্ঘ প্রতীক্ষিত ছবি 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' (gangubai kathiawadi)  নিয়ে দর্শকদের মধ্যে উন্মাদনার শেষ নেই। পরিচালক সঞ্জয় লীলা বনশালির (Sanjay Leela Banshali) জন্মদিনের দিন মুক্তি পেয়েছিল বহুলচর্চিত ছবি 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' র (gangubai kathiawadi) পোস্টার।

আরও পড়ুন- অস্ত্রোপচার সফল, কেমন আছেন সন্ধ্যা মুখোপাধ্যায়, খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী মমতা

আরও পড়ুন- 'কাঁচা বাদাম' জ্বরে কাবু গোটা বিশ্ব, এই ট্রেন্ডে গা ভাসাল সৃজিত-মিথিলার মেয়ে আইরা

ছবির ফার্স্ট লুক পোস্টারেই নজর কেড়েছিলেন আলিয়া ভাট (Alia Bhatt)। মুহূর্তের মধ্য়ে আলিয়ার ছবি ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছিল সর্বত্র। সঞ্জয় লীলা বনশালির (Sanjay Leela Banshali) ছবি 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' (gangubai kathiawadi) মুক্তি নিয়ে অপেক্ষা যেন শেষই হচ্ছিল না। ছবির মুখ্য চরিত্রে দেখা যাবে অভিনেত্রী আলিয়া ভাটকে (Alia Bhatt)। ছবির মুখ্য চরিত্র  'গাঙ্গুবাঈ'-এর জন্য নিজেকে যেন অন্যভাবে সাজিয়েছেন আলিয়া ভাট। কয়েকদিন আগেই সামনে আসে এই ছবি মুক্তির দিন। ২৫ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে এই ছবি। ছবিতে আলিয়ার চমক সকলের নজর কাড়ে। পুরোনো ছক ভেঙে নতুন করে নিজেকে গড়ে তুলেছেন  আলিয়াও। কপালে বড় লাল টিপ, চোখে মোটা কাজল পরে পুরো অন্য বেশে ধরা দিয়েছেন তিনি।

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

মুম্বাইয়ে সোনমের দ্বিতীয় বেবি শাওয়ারে তারকাদের ঢল, কারা এসেছিলেন অনুষ্ঠানে?
ব়্যাম্পে হাঁটলেন রেখা, নার্গিস, তনুজা! ৬০ থেকে ৯০ দশকের অভিনেত্রীদের দারুণ লুক দিল AI