অক্ষয় কুমারের গলাতে বাংলায় সংলাপ, শোনামাত্রই আপ্লুত সৌরভ গঙ্গোপাধ্যায়

Published : Aug 03, 2019, 08:36 PM IST
অক্ষয় কুমারের গলাতে বাংলায় সংলাপ, শোনামাত্রই আপ্লুত সৌরভ গঙ্গোপাধ্যায়

সংক্ষিপ্ত

মিশন মঙ্গল ছবির প্রোমো তৈরি হল আঞ্চলিক ভাষায় বাংলায় সংলাপ বলে মন জয় করলেন অভিনেতা সৌরভ গঙ্গোপাধ্যায় শেয়ার করলেন সেই প্রোমো ধন্যবাদ জানালেন অভিনেতা

না, বাংলা ছবিতে অভিনয়, বা সংলাপ বলা নয়। এবার খোদ অভিনেতা অক্ষয় কুমারের নজরে বাঙালি দর্শক। মিশন মঙ্গল ছবির প্রচারে বিশেষ জোড় দিতেই এবার নয়া পদক্ষেপ নিলেন অক্ষয় কুমার। নিজের কণ্ঠেই ছবির প্রোমোতে বাংলায় সংলাপ আওড়ে গেলেন তিনি। তা শোনা মাত্রই প্রশংসায় পঞ্চমুখ হলেন বাংলার দাদা। 

মিশন মঙ্গল ছবির প্রোমো প্রকাশ্যে আসা মাত্রই নজর কাড়লেন অক্ষয় কুমার। ছবির প্রোমো বানিয়ে ফেললেন বাংলাতে। সেই প্রোমোতে থাকা সংলাপ নিজেই বললেন তিনি। সেই প্রোমোই নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করলেন খোদ সৌরভ গঙ্গোপাধ্যায়। সঙ্গে লিখলেন, যে সকল মহিলাদের কাছে আকাশই সর্বশেষ সীমা নয়, তাদের কুর্ণিশ। 

আরও পড়ুনঃ হোটেলের শৌচালয় থেকে শ্যাম্পুর বোতল চুরি করেন! দীপিকা সম্পর্কে এমন কে বললেন

স্বাধীনতা দিবসের দিন মুক্তি পাচ্ছে মিশন মঙ্গল ছবি। হাতে মাত্র কয়েকটি দিন। তাই তরিঘরি চলছে ছবির প্রমোশনের কাজ। সেই সূত্রেই এই ভিডিও শেয়ার করেলেন তিনিস সঙ্গে জানালেন যদি কোথাও ভুল হয় ক্ষমা করে দেবেন। সৌরভ গঙ্গোপাধ্যায়ের থেকে প্রশংসা পেয়ে ধন্যবাদও জানালেন অক্ষয় কুমার। তবে কেবল মাত্র বাংলাতেই নয়। দেশের সব ভাষারই দর্শকদের সমান গুরুত্ব দেওয়ার জন্যই তিনি এবার গুজরাটি, মারাঠি, পাঞ্জাবীতেও তৈরি করলেন প্রোমো ভিডিওটি। ফলে প্রিয় তারকার গলায় অঞ্চলিক ভাষা শুনে দর্শকদের মধ্যেও উত্তেজনা এখন তুঙ্গে। 

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

৬৮ বছর বয়সেও সানি দেওল কীভাবে ফিট, দেখে নিন ওয়ার্কআউটের সময় ঠিক কেমন লাগে অভিনেতাকে
ও রোমিও প্রথম দিনের কালেকশন কত হল! প্রথম দিনে কতটা বাজিমাত করতে পারল শাহিদের ছবি?