সাদা পোশাকে-চোখে জল নিয়ে রিয়া, 'লুকিয়ে' ভিডিও প্রকাশ, 'অভিনয়টাও ভাল করতে শেখনি'

Published : Jul 31, 2020, 08:49 PM IST
সাদা পোশাকে-চোখে জল নিয়ে রিয়া, 'লুকিয়ে' ভিডিও প্রকাশ, 'অভিনয়টাও ভাল করতে শেখনি'

সংক্ষিপ্ত

অজ্ঞাত এক জায়গা থেকে প্রকাশ্যে এল রিয়া চক্রবর্তীর ভিডিও কেঁদে কেটে হয়রান অভিনেত্রী তাঁর বিরুদ্ধে আসা অভিযোগের জেরে নাজেহাল তিনি, চাইছেন বিচার তবুও রেহাই পেলেন না সমালোচনা থেকে 

অবশেষে ভারচ্যুয়ালি জনসমক্ষে এলেন রিয়া চক্রবর্তী। প্রশ্ন, অভিযোগ, চরিত্রে কুমন্তব্য, নানা বিষয় জর্জরিত হয়ে গিয়েছে রিয়ার জীবন। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই তাঁকে নিয়ে চলছে নানা কাটাছেঁড়া। এবার সবকিছুকে উপেক্ষা করেই প্রকাশ্যে এলেন রিয়া। ভিডিও পোস্ট হল এক অজ্ঞাত জায়গা থেকে। যেখানে সাদা সালোওয়ার কামিজ পরে, কাঁদো কাঁদো চেহারা নিয়ে জানালেন নিজের বক্তব্য। সাদা পোশাকে, চোখে ভর্তি জল নিয়ে কোথা থেকে এই ভিডিও করেছেন সেই নিয়ে প্রশ্ন উঠেছে নেটমহলে। 

রিয়া জানালেন, "আমার ঐশ্বর এবং আইন ব্যবস্থার প্রতি সম্পূর্ণ আস্থা আছে। আমি বিশ্বাস করি আমি বিটার পাবোই। আমার বিরুদ্ধে সাংঘাতিক মন্তব্য করে চলেছে ইলেক্ট্রনিক সংবাদমাধ্যম। আমার আইনজীবীর পরামর্শ অনুযায়ী, এ বিষয় কোনও মন্তব্য করতে চাই না। সত্যমেব জয়তে।" আইন এবং ঈশ্বরের প্রতি রিয়ার আস্থা থাকলেও তাঁর প্রতি কারও কোনও আস্থা নেই আর। তাঁকে সাদা পোশাক এবং কাঁদো কাঁদো চেহারায় আরও যেন আরও চটেছে নেটদুনিয়া। 

"তুমি যে কতটা খারাপ অভিনেত্রী তা এই ভিডিওতেই পরিষ্কার। কাঁদতেও পারোনি ঠিক করে। এই কারণেই কোনও ভাল ছবির প্রস্তাব তোমার কাছে আসে না। আর বলিউডের কমার্শিয়াল ছবির মত সাদা সালোওয়ার কামিজ পরে ভিডিও করলেই কেউ নির্দোষ হয়ে যায় না।" সত্যমেব জয়তে বলার কারণে ট্রোল হয়েছেন তিনি। তাঁর মুখে নাকি সত্য শব্দটি মানায় না। তিনি সুশান্তকে সাংঘাতিক অত্যাচার করেছেন, এই কথাই মানে সকলে। সত্যতার জয় হবে এবং রিয়া শাস্তি পাবেন। এই মন্তব্যে ভরে চলেছে নেটদুনিয়া। 

 

 

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

অভিনেতা রণবীর কাপুরের পর ফের হুমকি, বিষ্ণোই গ্যাংয়ের নজরে রণবীর সিং ও আয়ুষ শর্মা?
বলিউডে নতুন আতঙ্ক! সলমনের ঘনিষ্ঠকে হুমকি দিল বিষ্ণোই গ্যাং-র সদস্য, চলছে তদন্ত