'তোমার চিরজীবন আমাদের সঙ্গে থাকবে বাবা', ঋষি কাপুরের তেরো দিনের কাজের ছবি পোস্ট করলেন ঋদ্ধিমা

Published : May 13, 2020, 02:13 AM IST
'তোমার চিরজীবন আমাদের সঙ্গে থাকবে বাবা', ঋষি কাপুরের তেরো দিনের কাজের ছবি পোস্ট করলেন ঋদ্ধিমা

সংক্ষিপ্ত

ঋষি কাপুরের তেরো দিনের কাজ সম্পন্ন। বাড়িতে হিন্দু আচার বিধি মতে কাজে বসেছিলেন ঋদ্ধিমা এবং রণবীর। সেই ছবি পোস্ট করলেন ঋদ্ধিমা।

ঋষি কাপুরের তেরো দিনেক কাজ সম্পন্ন হল। সেই ছবি পোস্ট করেছেন ঋদ্ধিমা কাপুর সাহনি। ঋষি কাপুরের ছবির সামনে হাত জোর করে বসে আছেন রণবীর এবং ঋদ্ধিমা। হাত জোর করে কাজ সম্পন্ন করছেন দুই ভাই বোন। যদিও ফ্রেমে নেই নীতু কাপুর। ঋদ্ধিমা ছবির ক্যাপশনে লিখেছেন তোমার লেগাসি সারাজীবন থাকবে বাবা।

প্রসঙ্গত সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয় এইচ এন হাসপাতাল থেকে। ভিডিওটিতে দেখা যাচ্ছে রণবীর কাপুর হিন্দু মতে পালন করছেন কিছু আচার-বিধি। ঋষি কাপুরের শেষ কৃত্যের আগে হাসপাতালের ঘরে করা হয়েছে এই ভিডিও। যেখানে হিন্দুমতে পুরোহিত মশাইয়ের বলে দেওয়া সমস্ত নিয়ম মেনে আচার-বিধি পালন করছেন রণবীর। এই ভিডিও নিয়ে তীব্র নিন্দাও হয় বলিমহলে। কেন এমন ব্যক্তিগত মুহূর্তের ভিডিও রেক্রড করে ভাইরাল করে দেওয়া হবে। সেই নিয়েও উঠেছিল প্রশ্ন।

আরও পড়ুনঃকান্নায় ভেঙে পড়া অর্জুনকে সামলাচ্ছেন রূপা, 'মহাভারত'র শ্যুটিং শেষে ভাইরাল ভিডিও

আরও পড়ুনঃএকই ফ্রেমে নূতন-অমিতাভ, ট্যুইটারে নস্টালজিয়ায় ভাসলেন বিগ বি

২০১৮ সালে লিউকেমিয়ায় আক্রান্ত হন ঋষি কাপুর। নিউ ইয়র্কে চলেছিল তাঁর চিকিৎসা। সেখানে একটি সফল অস্ত্রপচারের পর খানিক সুস্থ হয়ে উঠেছিলেন বর্ষীয়ান অভিনেতা। ২০১৯ সালে দেশে ফিরে আসেন তিনি। এ বছর এপ্রিল মাসের ২৯ তারিখ স্যার এইচ এন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে কোলন ইনফেকশন নিয়ে ভরতি হন ঋষি কাপুর। দ্রুত অবস্থার অবনতি হওয়ার পর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা।  

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

অভিনেতা রণবীর কাপুরের পর ফের হুমকি, বিষ্ণোই গ্যাংয়ের নজরে রণবীর সিং ও আয়ুষ শর্মা?
বলিউডে নতুন আতঙ্ক! সলমনের ঘনিষ্ঠকে হুমকি দিল বিষ্ণোই গ্যাং-র সদস্য, চলছে তদন্ত