RRR Release Date: কবে মুক্তি পাচ্ছে ছবি আর আর আর, প্রকাশ্যে এলো ছবি মুক্তির দিন

Published : Jan 21, 2022, 07:24 PM ISTUpdated : Jan 21, 2022, 07:34 PM IST
RRR Release Date: কবে মুক্তি পাচ্ছে ছবি আর আর আর, প্রকাশ্যে এলো ছবি মুক্তির দিন

সংক্ষিপ্ত

দীর্ধ প্রতিক্ষীত ছবির মুক্তির দিন ঘোষণার খবর সকাল থেকেই সোশ্যাল মিডিয়ার পাতায় ভাইরাল। অবশেষে সামনে এলো সেই সংবাদ। মুহূর্তে ভক্তদের মনে উচ্ছ্বাস, কয়েকমাসের মধ্যেই বড় পর্দায় দেখা মিলবে ছবি আরআরআর-এর। 

না ইদ, না ১৮ মার্চ, এবার প্রকাশ্যে এলো আর আর আর ছবির মুক্তির দিন (R R R Release Date)। ২৮ এপ্রিল প্রকাশ্যে আসছে এই ছবি। দীর্ধ প্রতিক্ষীত ছবির মুক্তির দিন ঘোষণার খবর সকাল থেকেই সোশ্যাল মিডিয়ার পাতায় ভাইরাল (Viral Post)। অবশেষে সামনে এলো সেই সংবাদ। মুহূর্তে ভক্তদের মনে উচ্ছ্বাস, কয়েকমাসের মধ্যেই বড় পর্দায় দেখা মিলবে ছবি আর আর আর-এর। দক্ষিণী দুনিয়ায় এখন সর্বাধিক ঝড় তুলেছে এই ছবি, এক কথায় বলতে গলে কবে মুক্তি পাবে আরআরআর তার অপেক্ষায় দিন গুনছে ভক্তমহল। বিগ বাজেট এই ছবির মেকিং  থেকে শুরু করে ছবির উপস্থাপনা সবেতেই যে থাকবে স্পেশ্যাল টাচ তা আর বলার অপেক্ষা রাখে না। এবার কেরিয়ারে নতুন অধ্যায় শুরু করতে চলেছেন আলিয়া। বাহুবলী পরিচালক এসএস রাজামৌলীর (SS Raja Mouli) হাত ধরে দক্ষিণী ছবি RRR -এ ডেবিউ করতে চলেছেন আলিয়া (Alia Bhatt)। 

আরআরআর (RRR) ছবিতে আলিয়ার সঙ্গে কাজ করেছেন অজয় দেবগন (Ajay Devgan)। এছাড়াও এই ছবিতে কাজ করেছেন দক্ষিণের দুই জনপ্রিয় অভিনেতা এনটিআর জুনিয়র এবং রাম চরন। পাশাপাশি অলিভিয়া মরিস, অ্যালিসন ডুডি এবং রে স্টিভেনসনেরও দেখা মিলবে এই ছবিতে। ছবিটি পরিচালনা করেছেন 'বাহুবলী' (Bahubali) খ্যাত পরিচালক এসএস রাজামৌলী (S.S. Rajamouli)। 

 

 

আরও পড়ুন- ব্লাউজের নিচ দিয়ে বেরিয়ে গেল স্তনের একাংশ, শাড়িতে নয় উরফির ক্লিভেজে চোখ আটকে নেটিজেনদের

আরও পড়ুন-অন্তর্বাস না পরে 'Morning Walk' -এ বেরোলেন মালাইকা, নির্লজ্জ পোশাকে নায়িকাকে দেখে রেগে আগুন নেটপাড়া

আরও পড়ুন-Priyanka Chopra : 'বিয়ের পর মঙ্গলসূত্র পরা কি আদৌ উচিত', কেমন অভিজ্ঞতা হয়েছিল প্রিয়ঙ্কার

রাজামৌলীর ছবি মানেই দর্শকদের কাছে অন্যরকম পাওনা। ছবি প্রসঙ্গে রাজামৌলী জানিয়েছেন,  'এই ছবিতে অজয়ের চরিত্রের নাম বলিষ্ঠ, চরিত্রটির কথা অজয়কে বলার সঙ্গে সঙ্গে ও রাজি হয়ে গেছে। আজয় ভীষণ আগ্রহী এই ছবি নিয়ে।'  অজয়ও টুইটে জানিয়েছেন, '২০১২ সালে ওর সঙ্গে আমার পরিচয়। রাজামৌলীর সঙ্গে কাজ করা সম্মানের বিষয়। তবে ৮ বছর পরে ওর সঙ্গে কাজের সুযোগ হল।' ছবিটি একটি পিরিয়ড ড্রামা। কয়েকজন বিখ্যাত তেলেগু নেতাকেও তুলে ধরা হবে ছবিতে। এমনকী ছবিতে গেস্ট অ্যাপিয়ারেন্সেও আলিয়া ভাটকেও দেখা যাবে। এই ছবিতে রয়েছে সাউথের দুই সুপারস্টার এনটিআর জুনিয়ার (NTR Junior) ও রামচরণ (Ram Charan)। ছবির বাজেট প্রায় ৪০০ কোটি।ছবিটি তেলুগু, হিন্দি, তামিল, মালায়ালাম এবং কন্নড় ভাষায় মুক্তি পাবে। RRR হতে চলেছে বাহুবলীর পর রাজামৌলির সবচেয়ে বড় বাজেট ছবি।

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

মুম্বাইয়ে সোনমের দ্বিতীয় বেবি শাওয়ারে তারকাদের ঢল, কারা এসেছিলেন অনুষ্ঠানে?
ব়্যাম্পে হাঁটলেন রেখা, নার্গিস, তনুজা! ৬০ থেকে ৯০ দশকের অভিনেত্রীদের দারুণ লুক দিল AI