Salman Khan Farmhouse Controversy: সলমনের ফার্ম হাউসে পোঁতা দেহ, চলে শিশু পাচার, ভয়ানক অভিযোগ প্রতিবেশির

Published : Jan 23, 2022, 05:58 PM IST
Salman Khan Farmhouse Controversy: সলমনের ফার্ম হাউসে পোঁতা দেহ, চলে শিশু পাচার, ভয়ানক অভিযোগ প্রতিবেশির

সংক্ষিপ্ত

বর্তমানে যা বললেন এই প্রতিবেশি তা শুনে চক্ষু চড়ক গাছ। সলমন খানের সাধের ফার্ম হাউসেই নাকি পোঁতা আছে স্টারদের মৃতদেহ। পাশাপাশি শিশু পাচার চক্রের সঙ্গে নাকি যুক্ত এই প্যাভিলন। 

বছরের শুরুতেই নতুন বিতর্কে (Bollywood Controversy) সলমন খান (Salman Khan) । সলমন খানের সঙ্গে মাঝে মধ্যেই নানান বিতর্ক জড়িয়ে যায়, এবার তার মধ্যে যুক্ত হল ভয়ানক তথ্য। সলমন খানের প্যাভিলন ফার্ম (Arpita Farmhouse)  হাউসে পোঁতা রয়েছে স্টারেদের মৃতদেহ! এখানেই শেষ নয়, চলে পাল্লা দিয়ে শিশু পাচারেরও (Child Trafficking) কাজ। সদ্য অর্পিতা ফার্মহাউস নিয়ে এমনটাই অভিযোগ দায়ের করলেন সলমন খানের প্রতিবেশি কেতন কক্কর (Ketan Kakkar)। তবে সলমন খানের বিরুদ্ধে এই প্রথম নয়। এর আগেও একাধিকবার ভাইজানকে নিয়ে কুমন্তব্য করেছেন তিনি বলে সলমন খান অভিযোগও এনেছিলেন। তবে বর্তমানে যা বললেন এই প্রতিবেশি তা শুনে চক্ষু চড়ক গাছ। সলমন খানের সাধের ফার্ম হাউসেই নাকি পোঁতা আছে স্টারদের মৃতদেহ (Stars Death Bodies) । পাশাপাশি শিশু পাচার চক্রের সঙ্গে নাকি যুক্ত এই প্যাভিলন। 

সলমন খানের আইনজীবী প্রদীপ গান্ধি জানান, এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন (Base Lass Case) । এর কোনও প্রমাণ নেই। প্রমাণ ছাড়াই এমন অভিযোগ নিয়ে এসেছেন এই ব্যক্তি। সলমন খান আইনি বিবৃতিতে (Official Statement Of Salmkhan Lawyer) জানান, এই অভিযোগ তাঁর জন্য অপমানজনক, পাশাপাশি মানহানি করা হয়েছে সলমনের। সলমন খানের ফার্ম হাউস লাগোয়া একটি জমি তাঁর। সূত্রের খবর অনুযায়ী তা ঘিরে চলতে থাকে বচসা। সলমন খান তাঁর বিবৃতিতে জানান, সম্পত্তি নিয়ে বিবাদের মাঝে আত্মসম্মানকে কেন আঘাত করা! উঠে এসেছে ধর্মের উষ্কানিও। সেই সুবাদই সলমন খান স্পষ্ট করেন, তাঁর মা হিন্দু, তাঁর দুই ভাই হিন্দু মেয়েকে বিয়ে করেছেন, সম্প্রতি এমনই এক সাক্ষাৎকার ছড়িয়ে পড়ে নেট মাধ্যমে। 

আরও পড়ুন- পঞ্চমবার আবদ্ধ হলেন বিবাহবন্ধনে, বিয়ে করলেন অন্তঃসত্ত্বা পরীমণি

আরও পড়ুন- Mouni Roy : গ্র্যান্ড রিসেপশন বন্ধ, কারা কারা উপস্থিত থাকছেন মৌনির 'বিচ ওয়েডিং'-এ

আরও পড়ুন- Priyanka Chopra: সারোগেসিতে প্রিয়ঙ্কার কোলে এল কন্যাসন্তান, শুভেচ্ছার ঢল বলি তারকাদের

যেখানে দেখা যায়, এই বিষয় অনঢ়গল একের পর এক অভিযোগ আনা হচ্ছে, সলমন খান এই মর্মে সাক্ষৎকারের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আভিযোগ দায়ের করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন মাধ্যম যেখানে এই ভিডিওটি ছড়িয়ে পড়ছে, সেখান থেকেও যাতে তা তা চিরতরে মুছে ফেলা হয়, সেই প্রসঙ্গও তুলে ধরা হয়ে অভিযোগে।  যার ফলে এখন বেজায় আইনি জটে সলমন খান। সামনে একের পর এক ছবির কাজ, চলছে বিগ বসের শ্যুটিং, তারই মাঝে এবার নতুন কেসে নাম জড়ালো সলমনের। যদিও সবটাই ভিত্তিহীন বলে উড়িয়ে দেওয়া হয় সলমন খানের পক্ষ থেকে। 
 

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

Sonam Kapoor: কেমন ছিল সোনম কাপুরের সাধের অনুষ্ঠান? রইল অন্দরের সমস্ত ছবি
কেন সেরা জুটির তকমা পেয়েছেন শাহরুখ-কাজল জুটি? প্রকাশ্যে এল নয়া চমক