Hanuman Ansh Box Office Collection: আধ্যাত্মিক গুরু নিম করোলি বাবার জীবনের উপর ভিত্তি করে নির্মিত বিশাল চতুর্দশীর ভক্তিমূলক ছবি 'হনুমান আনশ'(Hanuman Ansh) চলতি বছরের সবচেয়ে বড় বক্স অফিস বিস্ময় হিসেবে আত্মপ্রকাশ করল।
Hanuman Ansh Box Office Collection: ভারতের বক্স অফিস ধ্রুবতারার খোঁজ মিলল। মাত্র ২ কোটি টাকার বাজেটের সিনেমা ২৫০০ শতাংশেরও বেশি রিটার্ন দিয়ে, এখনও পর্যন্ত ৬০ কোটির ওপর ব্যবসা করে ফেলল। আধ্যাত্মিক গুরু নিম করোলি বাবার জীবনের উপর ভিত্তি করে নির্মিত বিশাল চতুর্দশীর ভক্তিমূলক ছবি 'হনুমান আনশ'(Hanuman Ansh) চলতি বছরের সবচেয়ে বড় বক্স অফিস বিস্ময় হিসেবে আত্মপ্রকাশ করল। প্রায় ২ কোটি টাকার সীমিত বাজেটে তৈরি এই ছবিটি ইতিমধ্যেই লভ্যাংশের নিরিখে ২৫০০ শতাংশেরও বেশি রিটার্ন এনে দিয়েছে। মুক্তির ২৬তম দিনে এসে ছবিটি বড় বাজেটের ও মেগাস্টার ইয়াশ অভিনীত 'টক্সিক' (Toxic)-কেও মঙ্গলবার দৈনিক আয়ের নিরিখে পেছনে ফেলে দিয়েছে।
২৬তম দিনে Hanuman Ansh আয়ের বিরাট লাফ
মাত্র ১০ লাখ টাকার সামান্য ওপেনিং দিয়ে যাত্রা শুরু করা ছবিটি শক্তিশালী 'ওয়ার্ড অব মাউথ'-এর (দর্শকমুখে প্রশংসা) জোরে ৪র্থ সপ্তাহেও অপ্রতিরোধ্য।
২৬তম দিনের আয়:৮.৫০ কোটি টাকা (নেট)।
আগের দিনের থেকে বৃদ্ধি: প্রায় ৫৪.৫% লাফ (২৫তম দিনে সংগ্রহ ছিল ৫.৫০ কোটি টাকা)।
মোট ভারত ব্যবসা: নেট ৫৪.১৩ কোটি টাকা (গ্রস ৬৩.৮২ কোটি টাকা)।
যেখানে মাত্র ৫টি ভাষায় বিপুল সংখ্যক স্ক্রিনে মুক্তি পাওয়া মেগাস্টার ইয়াশের 'টক্সিক' তার সপ্তম দিনে (মঙ্গলবার) ১২,৮৯৪টি শো থেকে সংগ্রহ করেছে ৭.৮৫ কোটি টাকা, সেখানে কোনো বড় তারকা ছাড়া তৈরি 'হনুমান আনশ' ৭,০০৮টি শো থেকেই তুলে নিয়েছে ৮.৫০ কোটি টাকা!
দেখুন সিনেমাটির ট্রেলর

ধাপে ধাপে আয়ের পরিসংখ্যান
প্রথম সপ্তাহ: ১.০৮ কোটি টাকা
দ্বিতীয় সপ্তাহ: ০.৪০ কোটি টাকা
তৃতীয় সপ্তাহ: ১০.৪০ কোটি টাকা
২২তম দিন (৪র্থ শুক্রবার): ৬.২৫ কোটি টাকা
২৩তম দিন (৪র্থ শনিবার): ৯.২৫ কোটি টাকা
২৪তম দিন (৪র্থ রবিবার): ১২.৭৫ কোটি টাকা
২৫তম দিন (৪র্থ সোমবার): ৫.৫০ কোটি টাকা
২৬তম দিন (৪র্থ মঙ্গলবার): ৮.৫০ কোটি টাকা
সর্বমোট সংগ্রহ: ৫৪.১৩ কোটি টাকা (নেট)
হলের বাইরে দর্শকদের লম্বা লাইন
২৬তম দিনে এসেও সিনেমাটির হিন্দি শো-গুলোতে গড়ে ৪৩.৫৬% সিনেমা হল ভর্তি দেখা গেছে। সকালে ১৪.০৮%, দুপুরে ৩৫% এবং সন্ধ্যায় ৪৫.৬২% দর্শক উপস্থিত ছিলেন। রাতের শো-তে চাহিদা ছিল সবচেয়ে বেশি, যেখানে অকুপেন্সি পৌঁছে যায় অবিশ্বাস্য ৭০.১৫%-এ। দ্বিতীয় সপ্তাহে ছবিটির হল সংখ্যা কমে মাত্র ৪০টিতে নেমে এসেছিল। কিন্তু দর্শকদের তুমুল চাহিদার কারণে প্রদর্শকেরা ৩য় সপ্তাহে একলাফে ৪০০টি এবং ৪র্থ সপ্তাহে হাজার হাজার শো বাড়াতে বাধ্য হন।
প্রশংসায় মধুর ভাণ্ডারকর
বলিউডের বিখ্যাত পরিচালক মধুর ভাণ্ডারকর এই সাফল্যকে 'বিশুদ্ধ সেলুলয়েড জাদু" বলে আখ্যা দিয়ে বলেছেন, "ভারতীয় চলচ্চিত্র শিল্পের জন্য 'হনুমান আনশ' একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কেস স্টাডি।
নিম করোলি বাবা: যে সন্ন্যাসীর ভাবধারায় প্রভাবিত বিশ্বজোড়া ব্যক্তিত্ব
Hanuman Ansh সিনেমাটি যার জীবনের ওপর তৈরি তিনি হলেন নিম করোলি বাবা (মহারাজজি নামেও পরিচিত) বিংশ শতাব্দীর অন্যতম প্রভাবশালী ভারতীয় আধ্যাত্মিক সাধক। বিংশ শতকের ষাটের ও সত্তরের দশকে উত্তরাখণ্ডের নৈনিতালের কাছে অবস্থিত তাঁর 'কাইঁচি ধাম' আশ্রমটি আধ্যাত্মিক অনুসন্ধিৎসু মানুষের অন্যতম প্রধান কেন্দ্র হয়ে ওঠে। কোনো জটিল ধর্মোপদেশ নয়, বরং নিঃস্বার্থ সেবা, প্রেম এবং ঈশ্বরের ওপর ভক্তিকেই তিনি জীবনের মূল মন্ত্র হিসেবে প্রচার করেছিলেন।
হলিউডের 'অবসেসন'-এর মত ভারতের ‘হনুমান আনশ’
জলের দরে বানিয়ে ইতিহাস গড়ার অনন্য রূপকথাহলিউডের সাম্প্রতিক চমক 'অবসেসন' (Obsession) ছবির কথা নিশ্চয়ই মনে আছে? মাত্র ৭-৮ লাখ ডলারের (কয়েক কোটি টাকা) পকেটমানির বাজেটে তৈরি হয়ে ছবিটি বিশ্বজুড়ে কয়েকশো মিলিয়নের ব্যবসা করে বিশ্বকে চমকে দিয়েছিল। হলিউডের সেই 'অবসেসন'-এর মতোই ভারতীয় বক্স অফিসে এবার ইতিহাস পুনরাবৃত্তি ঘটাল 'হনুমান আনশ'। মাইক্রো-বাজেট, মেগা-প্রফিট: ‘অবসেসন’ যেমন নামমাত্র খরচে তৈরি হয়ে ২৫০০%-এর বেশি রিটার্ন এনে ইন্ডাস্ট্রিকে কাঁপিয়ে দিয়েছিল,'হনুমান আনশ'-ও ঠিক একই পথে মাত্র ২ কোটি টাকার বাজেটে তৈরি হয়ে ২৫০০%-এর বেশি রিটার্ন এনে দিয়েছে।


