সমীরা রেডিড-র দ্বিতীয় সন্তানের ছবি নিজেই শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায়

Published : Jul 15, 2019, 07:58 PM IST
সমীরা রেডিড-র দ্বিতীয় সন্তানের ছবি নিজেই শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায়

সংক্ষিপ্ত

শুক্রবার কন্যা সন্তানের জন্মদিলেন সমীরা রেড্ডি এখন মা ও সন্তান উভয়ই ভালো আছেন সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে জানালেন সেই খবর মেয়ের ছবি পোস্ট করে মনের কথা বললেন অভিনেত্রী

দ্বিতীয়বার মা হলেন সমীরা রেড্ডি। জন্মদিলেন এক কন্যা সন্তানের। শুক্রবারই সেই খবর প্রকাশ্যে আসে। এই দিনই জন্ম নেয় ছোট্ট পরী। তাকে ঘিরেই এখন রেড্ডি পরিবাবে আনন্দ আয়োজন। খবর পাওয়া মাত্রই শুভেচ্ছা বার্তায় ভোরল নায়িকার সোশ্যাল মিডিয়ার পাতা। এবার সেই শিশু কন্যার ছবি নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন তিনি। মা এবং সন্তান দুজনেই ভালো আছেন ভক্তদের উদ্দেশ্যে এই খবর শুক্রবারই জানিয়েছিলেন তিনি।

 

আরও পড়ুনঃ সোশ্যাল পেজে ফিটনেসের ঝলক, সোনাক্ষী সিনহার স্কিপিং ভিডিও ভাইরাল

এবার সেই কন্যাকে কোলে নিয়েই ছবি শেয়ার করলেন সমীরা রেড্ডি। শুক্রবার সন্তান জন্ম নেওয়ার পর তিনি লিখেছিলেন- আজ আমার জীবনে এসেছে পরী, সকলের শুভেচ্ছা এবং আশির্বাদের জন্য ধন্যবাদ। এবার সেই সন্তানের ছবি শেয়ার করে মনের আবেগ প্রকাশ করলেন সমীরা। জানালেন তিনি কন্যা সন্তানই চেয়েছিলেন, নিজেকে নতুন করে খুঁজে পেয়েছেন আবার। তার সন্তান জানত তিনি হারিয়ে যাচ্ছেন, ফলেই তাকে নতুন করে জীবনের সংজ্ঞা বলেদিয়েছে এই ছোট্ট শিশুটি।

 

 

তবে তিনি বেশ সুস্থই ছিলেন। সামান্য কিছু শারীরিক পরিবর্তন যা সব মায়েদের হয়ে থাকে, তেমনই হয়েছে। নয়তো সন্তানের জন্মের আগের দিনও তিনি কাজ করেছেন। ফলেই নিজের শারীরিক অবস্থার কথাও তিনি প্রকাশ্যে আনেন তার এই মন্তব্যের মধ্যে দিয়ে। এখন পরিবারের সকলের সঙ্গে ভালোই সময় কাটাচ্ছেন তিনি। 

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

চতুর্থ আন্তর্জাতিক ক্রীড়া চলচ্চিত্র উৎসব, সেরা কল্পকাহিনি চলচ্চিত্রের পুরস্কার জিতল ইরানি ছবি ‘মাডি ফুট’
Sonam Kapoor: কেমন ছিল সোনম কাপুরের সাধের অনুষ্ঠান? রইল অন্দরের সমস্ত ছবি