ভুল ভুলাইয়া সিক্যুয়েল-এ কি থাকছেন অক্ষয় কুমার! বি টাউনে জল্পনা তুঙ্গে

Published : Jul 15, 2019, 05:33 PM IST
ভুল ভুলাইয়া সিক্যুয়েল-এ কি থাকছেন অক্ষয় কুমার! বি টাউনে জল্পনা তুঙ্গে

সংক্ষিপ্ত

২০০৭ সালের ছবির সিক্যুয়েল বলিউডে তৈরি হতে চলেছে ভুল ভুলাইয়া ২ মুখ্য ভুমিকায় কার্তিক আরিয়ন থাকতে পারেন অক্ষয় কুমার

ভুল ভুলাইয়া ছবিতে অক্ষয় কুমারের উপস্থিতি আজও দর্শকের মনে তরতাজা। অক্ষয় কুমারের করা সেরা ছবির তালিকায় এখনও ভুল ভুলাইয়া ছবিটি অন্যতম। ভুতের প্রেক্ষাপটে  মজার ছবি, যেখানে খুব সুক্ষ্মভাবে ব্যালেন্স করেছিলেন অভিনেতা। সেই ছবিরই এবার সিক্যুয়েল তৈরি হতে চলেছে বলিউডে। সেই দিকে নজর দিয়েই এবার বলিউডে নতুন জল্পনা, এই ছবিতে কি পাওয়া যাবে অক্ষয় কুমারকে!

আরও পড়ুনঃ ধুম-৩ ছবির শ্যুটিং-এ আমির খানকে বডি বানাতে সাহায্য করেছিলেন বিটাউনের কোন অভিনেতা জানুন

সেই প্রশ্নেরই উত্তর মিলল এবার। ভুলভুলাইয়া ছবির সিক্যুয়েলে মুখ্য ভুমিকায় অভিনয় করছেন কার্তিক আরিয়ন। তবে দর্শকদের নিরাশ হওয়ার কোনও কারণ নেই। কারণ মুখ্যভুমিকায় না হলেও অতিথি শিল্পী হিসেবে থাকছেন অক্ষয় কুমার। একের পর এক হিট ছবি করে বর্তমানে কার্তিক আরিয়ন এখন বলিউডে নিজের এক পরিচিতি তৈরি করে নিয়েছেন। সনু কে টিটু কি সুইটি থেকে শুরু করে লুকা ছুপি, দুই ছবিতে ব্লকবাস্টার উপস্থিতির পর এবার তাঁর হাতে একের পর এক ছবির কাজ। 

এরই মাঝে প্রকাশ্যে আসে ভুল ভুলাইয়া ছবির সিক্যুয়েলের খবর। কিন্তু সেখানে মুখ্য ভুমিকায় থাকছেন না অক্ষয় কুমার, এই খবর প্রকাশ্যে আসার পরই আশাহত হতে হয়ছিল দর্শকদের। কিন্তু এবার প্রকাশ্যে এলো ছবিতে থাকছেন তিনিও। ২০০৭ সালে মুক্তি পাওয়া ছবি ভুল ভুলাইয়া ছবিতে অভিনয় করেছিলেন অক্ষয় কুমার, সাইনা আহুজা ও বিদ্যাবালন। বর্তমানে চলছে ছবির প্রস্তুতি পর্ব। 

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

চতুর্থ আন্তর্জাতিক ক্রীড়া চলচ্চিত্র উৎসব, সেরা কল্পকাহিনি চলচ্চিত্রের পুরস্কার জিতল ইরানি ছবি ‘মাডি ফুট’
Sonam Kapoor: কেমন ছিল সোনম কাপুরের সাধের অনুষ্ঠান? রইল অন্দরের সমস্ত ছবি