মুন্না ভাই ৩ তৈরির ইঙ্গিত দিলেন সঞ্জয় দত্ত, দর্শকদের হাসাতে আসবেন মুন্না-সার্কিট জুটি

Published : Apr 16, 2022, 12:21 PM IST
মুন্না ভাই ৩ তৈরির ইঙ্গিত দিলেন সঞ্জয় দত্ত, দর্শকদের হাসাতে আসবেন মুন্না-সার্কিট জুটি

সংক্ষিপ্ত

কেজিএফ চ্যাপ্টার ২-র সাফল্যের খবরে বেশ উচ্ছ্বসিত সঞ্জয় ভক্তরা। আর এবার ভক্তদের আনন্দ দুগুণ করে দিলেন নায়ক। সদ্য সঞ্জয়ের প্রকাশ করা নতুন খবরে উচ্ছ্বসিত ভক্তকুল। নায়ক জানালেন, তৈরি হতে চলেছে মুন্না ভাই ৩। 

কেজিএফ চ্যাপ্টার ২ নিয়ে বহু দিন ধরেই খবরে আছেন সঞ্জয় দত্ত। ছবিতে তাঁর অভিনীত চরিত্র প্রশংসিত হয়েছে বহু জায়গায়। ছবির আয় যেমন রেকর্ড গড়েছে, তেমনই নজর কেড়েছে তারকাদের অভিনয়। বিশেষ করে কেজিএফ চ্যাপ্টার ২-র সাফল্যের খবরে বেশ উচ্ছ্বসিত সঞ্জয় ভক্তরা। আর এবার ভক্তদের আনন্দ দুগুণ করে দিলেন নায়ক। সদ্য সঞ্জয়ের প্রকাশ করা নতুন খবরে উচ্ছ্বসিত ভক্তকুল। নায়ক জানালেন, তৈরি হতে চলেছে মুন্না ভাই ৩। 

বললেন, মুন্না ভাই ৩ তৈরি করার প্রচেষ্টায় আছেন তারা। পরিচালক রাজকুমার হিরানি মুন্নাভাই ফ্র্যাঞ্চাইজির নতুন ছবি নিয়ে বেশ আগ্রহী। ভক্তরারও অনুরোধ করছেন মুন্না ভাই ৩ তৈরির জন্য। আর সকলের কথা মাথায় রেখেই এই নতুন প্রোজেক্ট তৈরির কথা ভাবছেন তাঁরা। তবে, কবে থেকে শুরু হবে প্রি প্রোডাকশনের কাজ, তা নিয়ে কিছু নানাননি। শুধুমাত্র, মুন্না ভাই ৩ তৈরি হতে পারে এমনই ইঙ্গিত দিয়েছেন নায়ক। সঞ্জয়ের এই কথায় বেশ খুশি সকলে। এক সময় মুন্না ভাইয়ের জনপ্রিয়তা ছিল পুরো ফিল্মি দুনিয়া জুড়ে। এই ফ্রাঞ্চাইজির দুটি সিরিজ আছে। আর দুটি ছবিই সুপার ডুপার হিট ছবির তালিকায় রয়েছেন। ছবির মারফত, দর্শকদের হাসাতে এক মুহূর্ত নষ্ট করেননি নায়ক। তেমনই দিয়েছেন বিশেষ বার্তা। সে যাই হোক, আরও একবার এমন মজা নিয়ে হাজির হতে চলেছেন তাঁরা। 

এদিকে মুক্তি পেতে না পেতেই বক্স অফিসে ঝড় তুলেছে কেজিএফ ২। ১৪ এপ্রিল মুক্তি পেয়েছে এই ছবি। প্রায় ৪৪০০ স্ক্রিনে মুক্তি পেয়েছে ছবিটি। মুক্তির প্রথম দিনেই গড়েছে রেকর্ড। শুধু হিন্দি বেল্টেই প্রায় ৫০ কোটি টাকা আয় করেছে। গোটা দেশ জুড়ে প্রায় ৬০ থেকে ৬৫ কোটা আয়। ছবির পরিচালক প্রশান্ত নীল। ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় দক্ষিণী অভিনেতা যশ। বাকি দুই গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন সঞ্জয় দত্ত ও রবিনা টন্ডন। সঞ্জয়কে এক অদ্ভুত সাজে দেখা গিয়েছে। গা ভর্তি ট্যাটু, চুলে বিনুনি। আর রবিনা টন্ডন অভিনয় করেছেন প্রধানমন্ত্রীর চরিত্রে। এই প্রথম এমন রাজনৈতিক চরিত্রে চমক দিতে আসেন তিনি। ২০১৮ সালে মুক্তি পেয়েছিল কেজিএফ চ্যাপ্টার ১। আশি কোটি টাকার এই ছবি আয় করেছিল আড়াইশো কোটি। সারা ভারতে জনপ্রিয়তা পেয়েছিল KFG। ছবির সাফল্য গড়েছিল এক রেকর্ড।

আরও পড়ুন- রাজকুমার হিরানির সেটে হাজির হলেন বাদশা, শুরু করতে চলেছেন নতুন প্রোজেক্ট

আরও পড়ুন- রানুর কন্ঠে কাঁচা বাদাম, কনের সাজে গান গাইলেন রানাঘারের ভাইরাল শিল্পী রানু মন্ডল

আরও পড়ুন- নেট দুনিয়ায় ভাইরাল পূজা হেগড়ের বিকিনি শ্যুটের ছবি, এক ঝলকে দেখে নিন সেই সকল ছবি

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

বক্স অফিস কাঁপাতে আসছেন সানি দেওল, 'বর্ডার ২'-এর দেখা দেবেন নতুন অ্যাকশন ছবিতে
অক্ষয় কুমারের কমেডি ফ্র্যাঞ্চাইজিতে বড় রদবদল! ভাগম ভাগ ২-তে নেই গোবিন্দা, অক্ষয়ের নতুন সঙ্গী কে?