একফ্রেমে শাহরুখ-অনুপম-কিরণ, অনস্ক্রিন বাপ-বেটা মাতলেন বচ্চনের দিওয়ালি পার্টিতে

Published : Oct 26, 2022, 05:13 PM IST
একফ্রেমে  শাহরুখ-অনুপম-কিরণ, অনস্ক্রিন বাপ-বেটা মাতলেন বচ্চনের দিওয়ালি পার্টিতে

সংক্ষিপ্ত

দুজনের বন্ধুত্বও দীর্ঘদিনের। যদিও কাজের ব্যস্ততার জেরে খুব একটা দেখা সাক্ষাৎ হয় না। তবে মনের বন্ধন আজও অটুট। এবার বচ্চনের দিওয়ালি পার্টির অন্দরের ঝলক উঠে এল অনুপম খের ও কিরণ খেরের সোশ্যাল মিডিয়ায়। দীপাবলির রঙিন উৎসবে সকলেই আনন্দে মেতে উঠেছিলেন। কালো রঙের সাবেকি পোশাকে সেজেছিলেন শাহরুখ খান। অন্যদিকে অনুপম খেরকে লাল রঙের পাঞ্জাবিতে দেখা গিয়েছে।

বলিউড ব্যস্ত ধামাকাদার দিওয়ালি সেলিব্রেশনে। দিওয়ালির আমেজ এখন সর্বত্র। দিওয়ালির এই কটা দিন বলি তারকারা ডুবে থাকেন পার্টিতে। প্রতিদিন দিওয়ালি পার্টিতে নজর কাড়ছেন বলি তারকারা। বলিউডের অন্যতম হিট জুটি এবার নজর কাড়লেন বচ্চনের দিওয়ালি পার্টিতে। বলিউডের অন্যতম হিট বাবা ও ছেলের জুটি শাহরুখ খান ও অনুপম খেরকে দেখা গেল একফ্রেমে। দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে ছবিতে শাহরুখ ও অনুপমের জুটি নজর কেড়েছিল দর্শকদের । তারপর থেকে  অনেক ছবিতে শ্বশুরের চরিত্রেও দেখা গিয়েছে দর্শকদের। 

দুজনের বন্ধুত্বও দীর্ঘদিনের। যদিও কাজের ব্যস্ততার জেরে খুব একটা দেখা সাক্ষাৎ হয় না। তবে মনের বন্ধন আজও অটুট। এবার বচ্চনের দিওয়ালি পার্টির অন্দরের ঝলক উঠে এল অনুপম খের ও কিরণ খেরের সোশ্যাল মিডিয়ায়। দীপাবলির রঙিন উৎসবে সকলেই আনন্দে মেতে উঠেছিলেন। কালো রঙের সাবেকি পোশাকে সেজেছিলেন শাহরুখ খান। অন্যদিকে অনুপম খেরকে লাল রঙের পাঞ্জাবিতে দেখা গিয়েছে। স্ত্রী কিরণ খেরের সঙ্গে ম্যাচিং পোশাকে দেখা গিয়েছে অনুপম খেরকে।

দিওয়ালি পার্টিতে সকলেই ব্যস্ত। বচ্চনের দিওয়ালির পার্টিতে যেন চাঁদের হাট বসেছিল।  বি-টাউনের একাধিক তারকারা নজর কেড়েছেন বচ্চনের দিওয়ালি পার্টিতে। শাহরুখের সঙ্গে অনুপম খেরকে দীর্ঘদিন বাদে একফ্রেমে দেখে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন ভক্তরা। শাহরুখের সঙ্গে ছবি শেয়ার করে অনুপম খের লিখেছেন- অনেকদিন পর বন্ধু শাহরুখ খানের সঙ্গে দেখা হল। প্রত্যেক বারের মতোই শাহরুখ ছিল ভীষণভাবে প্রেমে ভরপুর, শ্রদ্ধাশীল, যত্নশীল, সহমর্মী এবং নিঃসন্দেহে চার্মিং। ভগবান পৃথিবীর সমস্ত খুশিতে ওকে ভরিয়ে দিক। দিওয়ালের জুটির এই রিইউনিয়ন দেখে মুগ্ধ নেটপাড়া। ছবি পোস্ট করতেই নেটদুনিয়া ভাইরাল। তবে শুধু অনুপম খেরের সঙ্গে নয় বরং কিরণ খেরের সঙ্গেও ছবি তুলেছেন  শাহরুখ খান। শাহরুখকে জড়িয়ে ধরে মিষ্টি ছবিতে পোজ দিয়েছেন কিরণ খের। ম্যায় হু না ছবিতে শাহরুখের সৎ মায়ের চরিত্রে দেখা গেছে কিরণ খেরকে। বচ্চনের দিওয়ালি পার্টিতে হাজির ছিলেন গৌরী খান, করণ জোহর সহ আরও অনেকেই। তবে সকলের মধ্যে বাদশাহি মেজাজে নজর কেড়েছেন শাহরুখ খান।  'ফ্যান '-ছবির পর থেকেই নিজেকে বড় পর্দা থেকে সরিয়ে রেখেছিলেন শাহরুখ খান।  তারপর থেকে একটু একটু করে স্বাভাবিক ছন্দে ফিরছে জীবন। এবার নিজের ছবির কাজে মন দিয়েছেন অভিনেতা। বলিউডের বাদশা শাহরুখ খানকে নিয়ে টানটান উত্তেজনা সর্বদাই তুঙ্গে। 

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

Sonam Kapoor: কেমন ছিল সোনম কাপুরের সাধের অনুষ্ঠান? রইল অন্দরের সমস্ত ছবি
কেন সেরা জুটির তকমা পেয়েছেন শাহরুখ-কাজল জুটি? প্রকাশ্যে এল নয়া চমক