বউ হিসেবে কেমন গৌরী খান! ছুটির ছবি শেয়ার করে নিজেই জানালেন শাহরুখ খান

Published : Jul 24, 2019, 03:48 PM IST
বউ হিসেবে কেমন গৌরী খান! ছুটির ছবি শেয়ার করে নিজেই জানালেন শাহরুখ খান

সংক্ষিপ্ত

সপরিবারে মলদ্বীপে শাহরুখ খান ছবি শেয়ার করে জানালেন কেমন ছিল ট্রিপ গৌরী খানের ছবি শেয়ার করে কী জানালেন শাহরুখ খান জলের তলায় সেলফি তুললেন আব্রাহমের সঙ্গে

কয়েকদিন আগেই সপরিবারে ছুটি কাটাতে মলদ্বীপ পৌঁছে গিয়েছিলেন শাহরুখ খান। সুহানা, আব্রাহম, আরিয়ন ও গোরীর সঙ্গে তোলা ছবি শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় সেই খবর জানিয়ে ছিলেন খোদ শাহরুখ খান। রবিবারই সেখান থেকে বাড়ি ফেরার পথে একটি ভিডিও শেয়ার করেছিলেন তিনি। এবার সেই ট্রিপ থেকেই এক গুচ্ছ ছবি শেয়ার করলেন তিনি।

চারটি ছবিতে চার ভিন্ন মুডে পরিবারের সদস্যদের বিবরণ দিলেন তিনি। যেখানে হ্যান্ড স্টান্ড-এ দেখা গেল আরিয়ন খানকে। পার্ফেক্ট হ্যান্ড স্টান্ড বলেও লিখলেন তিনি। সবে মাত্র আরিয়ন-এর বলিউড সফরে হাতেখডি হয়েছে। দ্য লায়ন কিং-এ তাঁর অনবদ্য কণ্ঠদানে মুগ্ধও হয়েছেন দর্শকেরা। সেই ছবির কাজ শেষ হতে না হতেই পরিচালনার কাজে হাত দেন তিনি। 

অন্য এক ছবিতে সুহানা খানকে দেখা গেল সুইমিংপুলের পাশে। সেখানেই সূর্যাস্তের সময় গোধূলিবর্ণের আকাশের রঙ এক কথায় নজর কাড়ে। ফলেই সেই ছবির ক্যাপশন হিসেবে কিং খান বেছে নিয়েছিলেন সেরা সুর্যাস্ত। সেখানে সুইমিং কস্টিউমে সুহানাকে বেশ সুন্দর দেখাচ্ছে।

আরও পড়ুনঃ পাল্টে গেল সঙ্গী, অর্জুন কাপুরকে ছাড়াই এবার ছুটি কাটাচ্ছেন মালাইকা

আব্রাহমের সঙ্গেও ছবি শেয়ার করেন তিনি। জলের তলায় নিজের সঙ্গে আব্রাহমের সেলফি তুলে সেই ছবিই সোশ্যাল মিডিয়ায় দিলেন তিনি। সঙ্গে গৌরী খানের ছবিও পোস্ট করলেন। পার্ফেক্ট স্ত্রী বলেই পোস্ট করলেন শাহরুখ খান। মোটের ওপর পার্ফেক্ট হলিডে কাটিয়ে এখন শাহরুখ খান বেশ খুশ মেজাজে। 

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

অভিনেতা রণবীর কাপুরের পর ফের হুমকি, বিষ্ণোই গ্যাংয়ের নজরে রণবীর সিং ও আয়ুষ শর্মা?
বলিউডে নতুন আতঙ্ক! সলমনের ঘনিষ্ঠকে হুমকি দিল বিষ্ণোই গ্যাং-র সদস্য, চলছে তদন্ত