ভাঙল ‘সিদনাজ’ জুটি, সিদ্ধার্থের মৃত্যুর খবর শুনে কেমন আছেন শেহনাজ গিল, জানালেন অভিনেত্রীর বাবা

Published : Sep 02, 2021, 04:36 PM ISTUpdated : Sep 02, 2021, 04:38 PM IST
ভাঙল ‘সিদনাজ’ জুটি, সিদ্ধার্থের মৃত্যুর খবর শুনে কেমন আছেন শেহনাজ গিল, জানালেন অভিনেত্রীর বাবা

সংক্ষিপ্ত

মাত্র ৪০ বছর বয়সেই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়ে হলেন জনপ্রিয় অভিনেতা সিদ্ধার্থ শুক্লা। সোশ্যাল মিডিয়ায় প্রয়াত অভিনেতাকে শেষ শ্রদ্ধা বলিউড ইন্ডাস্ট্রির। সিদ্ধার্থের প্রয়াণের খবরে ভেঙে পড়েছেন শেহনাজ গিল।

মাত্র ৪০ বছর বয়সে সিদ্ধার্থ শুক্লার চলে যাওয়ার মেনে নিতে পারছে না ছোট পর্দা থেকে বড় পর্দা পুরো বলিউড ইন্ডাস্ট্রি। বৃহস্পতিবার সকালে হঠাৎ এই খবরে শোকস্তব্ধ গোটা ইন্ডাস্ট্রি। সিদ্ধার্থের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তাঁর সহকর্মীরা। কিন্তু সিদ্ধার্থের মৃত্যুর খবর শোনার পর কী অবস্থায় রয়েছে শেহনাজ গিল, তা নিয়ে কৌতুহল ও উদ্বিগ্ন ছিল সকলেই। অবশেষে শেহনাজের বাবা জানালেন,'শেহনাজের সঙ্গে তার কথা হয়েছে, সে একেবারেই ভাল নেই।'

বিগ বস ১৩-র চ্যাম্পিয়ন হয়েছিলেন সিদ্ধার্থ শুক্লা। একই শোয়ে প্রতিযোগী ছিলেন শেহনাজ গিল। সিদ্ধার্থের সঙ্গে শেহনাজের  ঘনিষ্ঠতার কথা কারুর অজানা নয়। বিগ বস ১৩-র এই দুই প্রতিযোগির প্রেম সম্পর্ক নিয়ে কম চর্চা হয়নি সোশ্যাল মিডিয়ায়। শেহনাজ প্রকাশ্যে সিদ্ধার্থকে ভালোবাসার কথা বললেও দুজনে সম্পর্কে থাকার কথা কোনওদিন শিকার করে নেননি। ভক্তরা ভালোবেসে এই জুটির নাম রেখেছিল ‘সিধনাজ’। 'জুটি' ভাঙার খবর শোনার পর কী প্রতিক্রিয়া হয়েছিল সেই বিষয়ে বলতে গিয়ে শেহনাজের বাবা সন্তোষ সিং সুখ জানিয়েছেন, সিদ্ধার্থের মৃত্যুর খবর শোনার পর একেবারে স্তম্ভিত হয়ে যায় শাহনাজ। কান্নায় ভেঙে পড়েন ও সেও ভালো নেই।'  পড়ে নিজের যাবতীয় কাজ বাতিল করে হাসপাতালে যান শেহনাজ গিল।

বৃহস্পতিবার সকালে মাত্র ৪০ বছর বয়সে অভিনেতা সিদ্ধার্থ শুক্লার অপ্রত্যাশিত মৃত্যুতে শোকাহত-মর্মাহত টেলিভিশন জগৎ। হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান বিগ বস ১৩’র বিজেতা সিদ্ধার্থ শুক্লা। মুম্বইয়ের কুপার হাসপাতালের তরফে অভিনেতার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। সকালে হঠাৎই এমন খবর পেয়ে অনেকেই বিশ্বাস করতে পারেননি। এরপই সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় প্রয়াত অভিনেতাকে শ্রদ্ধা জানিয়েছেন তার সহকর্মী থেকে ছোট পর্দা ও বড় পর্দার তারকারা।

প্রসঙ্গত, টিভি শো 'বালিকা বধূ'-তে অভিনয় করার পর ঘরে ঘরে জনপ্রিয় নাম হয়ে উঠেছিল সিদ্ধার্থ শুক্লা।  এছাড়া 'কাচ্চি উমরকে পাক্কে রিস্তে' , 'দিল সে দিল তক', 'লাভ ইউ জিন্দেগী', এছাড়াও রিয়ালিটি শো, ফিয়ার ফ্যাক্টরঃ খ্যাত্রো কে খিলাড়ি ও বিগ বিস ১৩-র বিজেতা ছিলেন তিনি। এছাড়া 'ঝলক দিখলা যা' -তেও অংশ নিয়েছেন তিনি। বড় পর্দায় 'হাম্পটি শর্মা কি দুলহানিয়া'-তেও অভিনয় করেছেন সিদ্ধার্থ। এত কম বয়সে সিদ্ধার্থ শুক্লার প্রয়াণে শোকস্তব্ধ গোটা বলিউড।

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

মুম্বাইয়ে সোনমের দ্বিতীয় বেবি শাওয়ারে তারকাদের ঢল, কারা এসেছিলেন অনুষ্ঠানে?
ব়্যাম্পে হাঁটলেন রেখা, নার্গিস, তনুজা! ৬০ থেকে ৯০ দশকের অভিনেত্রীদের দারুণ লুক দিল AI