কোথায় রয়েছে এখন সুশান্তের প্রিয় পোষ্য, সোশ্যাল মিডিয়ায় খবর দিলেন অভিনেতার দিদি

Published : Jul 25, 2020, 03:12 PM IST
কোথায় রয়েছে এখন সুশান্তের প্রিয় পোষ্য, সোশ্যাল মিডিয়ায় খবর দিলেন অভিনেতার দিদি

সংক্ষিপ্ত

সুশান্তের সঙ্গে তাঁর ফ্ল্যাটে শেষ সময় ছিল তাঁর সারমেয় প্রিয় পোষ্য সুশান্তকে হারিয়ে ভেঙে পড়েছিল নেই সুশান্ত, কোথায় আছে ফাজ এবার খবর দিলেন সুশান্তের দিদি

সুশান্ত সিং রাজপুতের প্রিয় সারমেয়, শেষ কালে বোধহয় সব কিছুরই সাক্ষী ছিল সে নিজে। এক ছাদের তলায় থেকেই সেদিন সে কিছুই করে উঠেতে পারেনি। ছোট থেকে সুশান্ত তাঁকে আগলে বড় করেছে। অথচ, অপ্রত্যাশিতভাবে চলে গেলেন সুশান্ত। তাঁর প্রিয় সারমেয় ফাজ রয়ে গেল। এরপর সকলেই খোঁজ নিয়েছে তাঁর পরিবারের, বন্ধুবর্গে, তদন্তের, কিন্তু ফাজ কোথায় গেল! সেই প্রশ্ন অনেকেরই মাথায় হয়তো আসেনি। 

আরও পড়ুনঃ অবাক করা সংলাপ, ১০ টি বিষয় যা দিল বেচারা দেখার পর ভাবিয়ে তুলছে দর্শকদের

সুশান্তের মৃত্যুর পর একটি ছবিও ভাইরাল হয় নেটদুনিয়ায়। যেখানে দেখা যায় তাঁর সারমেয় একটি ফোনে সুশান্তের ছবি দেখে কাঁদছে। যদিও পরবর্তীতে সেই ছবি ভুঁয়ো বলে প্রমাণিত হয়। তবে সেই সারমেয় এখন কোথায়! সেই প্রশ্নের উত্তর দিলেন সুশান্তের দিদি। তিনি শেয়ার করলেন একটি ভিডিও। সেখানেই দেখা গেল সুশান্তের ফাজ রয়েছে তাঁর বিহারের পাটনার বাড়িতেই। খেলছে সুশান্তের বাবার সঙ্গে। 

 

 

সুশান্তের দিদির এই পোস্ট নেট দুনিয়ায় আসতেই তা ভাইরাল হয়ে ওঠে। আবেগে ভাসে তাঁর ভক্তরা। সুশান্তের পরিবারের এই সিদ্ধান্তে বেজায় খুশি সকলে। সুশান্তের পরিবারের সদস্য এখন ফাজ। সুশান্তকে হারিয়ে তাঁরই বাড়িতে জায়গা করে নিয়েছে প্রিয় সারমেয়, ভাইরাল ভিডিওতেই মাতল নেট দুনিয়া। অপরদিকে সবে মাত্র মুক্তি পেয়েছে দিল বেচারা ছবি। সেই ছবি এখন ট্রেন্ড করছে সর্বত্র, অভিনেতার শেষ ছবিতে আইএমডিবি রেটিং ৯.৮। 

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

৬৮ বছর বয়সেও সানি দেওল কীভাবে ফিট, দেখে নিন ওয়ার্কআউটের সময় ঠিক কেমন লাগে অভিনেতাকে
ও রোমিও প্রথম দিনের কালেকশন কত হল! প্রথম দিনে কতটা বাজিমাত করতে পারল শাহিদের ছবি?