বয়সকালে দেখতে হবে কেমন! মজার খেলায় মাতলেন বলিউড তারকারা

Published : Jul 17, 2019, 02:18 PM IST
বয়সকালে দেখতে হবে কেমন! মজার খেলায় মাতলেন বলিউড তারকারা

সংক্ষিপ্ত

সোশ্যাল পেজে ত্রিশ বছর পেরিয়ে ছবি পোস্ট নতুন অ্যাপে মজায় মাতলেন বলিউড সেলিব্রিটিরা কেমন দেখতে হবে তাঁদের বয়সকালে বরুণ ধাওয়ান থেকে অর্জুন কাপুর, সকলেই সামিল হলেন

বয়সকালে অভিনেতা-অভিনেত্রীদের দেখ়তে হবে কেমন! সেই প্রশ্ন অনেকেরই মনে জাগে। একসময় যাঁরা পর্দা কাঁপান তাদের স্টাইল, লুক ও অভিনয় দিয়ে, তাঁরাই সময়ের সঙ্গে সঙ্গে অনেকেই নিজেদের আবার গুঁটিয়ে নেন। এবার মজার ছলে সেই প্রচেষ্টাই করলেন বলিউডের অভিনেতা অভিনেত্রীরা। বয়স হলে কেমন কালবে দেখতে। একটি অ্যাপের মাধ্যমে পাল্টে ফেলছেন তাঁরা নিজেদের চেহারা। বছর ২৫-৩০ পর কতটা নিজেদের ধরে রাখার ক্ষমতা তারা রাখবেন, কেমনই বা হবে তাঁদের চেহারা! সব দিক থেকেই উত্তর মিলছে এই ছবিতে। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভক্তদের সঙ্গে শেয়ার করে নিচ্ছেন তাঁরা।

 

 

তবে বরুণ ধাওয়ানের ছবি সঙ্গে যেন গুলিয়ে গেল অনিল কাপুরের মুখ। বরণ ধাওয়ানের শেয়ার করা ছবির মধ্যেই যেন লুকিয়ে অনিল কাপুরের ছাপ। ছবি দেখা মাত্রই ভক্তরা মন্তব্য করে বসলেন অভিনেতার সোশ্যাল পেজে। শুধু তিনিই নন। এই চ্যালেঞ্জ-এ প্রথম নাম জড়িয়েছিল সোনাম কাপুরের। তাঁরই এক ভক্ত শেয়ার করে ছিলেন সোনাম কাপুরকে বৃদ্ধা বয়সে কেমন দেখতে লাগতে পারে তার একটি ছবি। সেখান থেকেই এখন সকলেই এই অ্যাপের মাধ্যমে ঝালিয়ে দেখছেন নিজের ভবিষ্যতের লুক।

 

আরও পড়ুনঃ শ্বাসরুদ্ধ ছবির টিজার, একে অন্যকে কড়া টক্কর দিলেন হৃত্বিক-টাইগার

চ্যালেঞ্জ-এ সামিল হলেন অর্জুন কাপুরও। তিনিও নিজের ছবি ভক্তদের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় শেয়াার করে নিলেন। ষাঠের দরগোড়ায় কেমন দেখতে হতে পারে সকলকে সেই আভাস মিললেও, বলিউড যে ত্রিশ বছর পর আবারও বরুণ ধাওয়ানের মধ্যে দিয়ে অনিল কাপুরকে ফিরে পেতে পারেন সেই আভাস মিলল তাঁর ছবি থেকে। 

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

Sonam Kapoor: কেমন ছিল সোনম কাপুরের সাধের অনুষ্ঠান? রইল অন্দরের সমস্ত ছবি
কেন সেরা জুটির তকমা পেয়েছেন শাহরুখ-কাজল জুটি? প্রকাশ্যে এল নয়া চমক