জেল হতে পারে সোনাক্ষি সিনহার, লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ উঠল শত্রুঘ্ন কন্যার বিরুদ্ধে

Published : Mar 07, 2022, 11:45 AM ISTUpdated : Mar 07, 2022, 06:00 PM IST
জেল হতে পারে সোনাক্ষি সিনহার, লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ উঠল শত্রুঘ্ন কন্যার বিরুদ্ধে

সংক্ষিপ্ত

ফের শিরোনামে উঠে আসলেন সোনাক্ষি সিনহা (Sonakshi Sinha)।  সূত্র থেকে জানা গেছে ৩৭ লক্ষ টাকা প্রতারণা মামলা দায়ের করা হয়েছে অভিনেত্রীর বিরুদ্ধে। যার জেরেই জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা  জারি হয়েছে শত্রুঘ্ন কন্যার নামে। কেন এমন মামলা দায়ের করা হল সোনাক্ষির বিরুদ্ধে তা জানার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা। সোনাক্ষির উপর ওঠা অভিযোগ থেকে জানা গেছে, দিল্লিতে একটি অনুষ্ঠান করার জন্য ৩৭ লক্ষ টাকা নিয়েছিলেন অভিনেত্রী কিন্তু তারপরও সেই অনুষ্ঠানে যোগ দেননি অভিনেত্রী। ওই টাকা ফেরানোর জন্য বারবার আর্জি জানিয়েও কোনও লাভ হয়নি। এই কারণেই সোনাক্ষির উপর প্রতারণা মামলা দায়ের করেছেন অনুষ্ঠানের আয়োজক মোরাদাবাদ এলাকার বাসিন্দা প্রমোদ শর্মা। তিনি জানিয়েছেন, মোরাদাবাদের ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল সোনাক্ষির। তবে অনুষ্ঠানের টাকা নিলেও তিনি উপস্থিত হননি।  

অনুষ্ঠানের আয়োজক  প্রমোদ শর্মা আরও জানিয়েছেন, অনুষ্ঠানে না আসার জন্য় একাধিকবার টাকা ফেরত চেয়ে যোগাযোগ করা হলেও কোনও লাভ হয়নি। দাবাং গার্ল-এর ম্যানেজার সটান জানিয়ে দেন কোনও টাকাই ফেরত দেওয়া হবে না। জানা গিয়েছে, প্রতারণা মামলা দায়েরের পর ইতিমধ্যেই মোরাদাবাদে গিয়ে নিজের বয়ান রেকর্ড করে এসেছেন দাবাং নায়িকা।  এমনকী মামলার প্রয়োডন তার সঙ্গে যোগাযোগ করা হলেও কোনও সাড়া মেলেনি। এরপরেই সোনাক্ষির (Sonakshi Sinha) নামে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

আরও পড়ুন-খুল্লামখুল্লা সেক্স নাকি গোপনে সঙ্গম,কেমন যৌনতা পছন্দ বলি তারকাদের, জানলে আঁতকে উঠবেন

আরও পড়ুন-বিকিনি কাট ব্লাউজে বেরিয়ে স্তনের অর্ধেক, টোনড ফিগারে কোমরের কার্ভসে হট লুকে বাণী

আরও পড়ুন-স্বামীর অত্যাচারে একাধিকবার আত্মহত্যার চেষ্টা, বিবাহিত জীবন নিয়ে বোমা ফাটালেন পুনম পান্ডে

দিনকয়েক আগে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হয়েছে, যা নিয়ে জোর শোরগোল পড়ে গিয়েছিল। ছবিটিতে দেখা যাচ্ছে, বর-কনে সেজে আংটিবদল করছেন সলমন-সোনাক্ষি। তারপর থেকেই বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়েছে নেটমাধ্যমে। মুহূর্তের মধ্যে এই ছবিকে কেন্দ্র করে জলঘোলা শুরু হয়েছিল। যা নিয়ে চর্চার শেষ ছিল না। তবে  ছবিটি যে ফোটোশপ করা তা বুঝতে কারোরই বাকি ছিল না। তারপরেও ভুয়ো ছবি দেখেই শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনদের একাংশ। এখানেই শেষ নয়, দাবাং ছবির দুই তারকাকে দম্পতি হিসেবে দেখার ইচ্ছে প্রকাশ করেছেন এক ব্যক্তি। আবার সলমন ও সোনাক্ষির ভক্তরা কেউ কেউ এই ছবিকে সত্যি মনে করে নিয়েছেন। তবে ভুয়ো ছবি ঘিরে জল্পনা চললেও এটা যে সত্যি নয়, তাও জানিয়েছেন নেটিজেনদের  একাংশ।এমনকী বিয়ের ছবি নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন সোনাক্ষি নিজেও । যারা এই ছবিটিকে সত্যি বলে মেনে নিয়েছিলেন তাদের নির্বোধ বলে মন্তব্য করলেন সোনাক্ষি সিনহা (Sonakshi Sinha)। সঙ্গে  পুরো বিষয়টার মজাও ওড়ালেন সোনাক্ষি। ছবিতে দেখা গিয়েছিল ভালবেসে সলমন আংটি পরিয়ে দিচ্ছেন সোনাক্ষির হাতে। বেইজ রঙের জ্যাকেটে দেখা গেল সলমন খানকে। এবং সোনাক্ষিকে লাল শাড়ি, সিঁথিতে চওড়া সিঁদুর, হাতে চুড়া পরে দেখা গেছে। ছবি  দেখে  সকলেই শুভেচ্ছা জানিয়েছিলেন ভাইজানকে। ভুঁয়ো ছবি দেখে সোনাক্ষি মন্তব্য করেছেন, আপনারা কি এতটাই মাথা মোটা যে কোনটা আসল আর কোনটা নকল তার মধ্যে পার্থক্য লক্ষ্য করতে পারেননি। এর সঙ্গে কয়েকটা হাসির ইমোজি দিয়েছেন কমেন্টে।

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

মুম্বাইয়ে সোনমের দ্বিতীয় বেবি শাওয়ারে তারকাদের ঢল, কারা এসেছিলেন অনুষ্ঠানে?
ব়্যাম্পে হাঁটলেন রেখা, নার্গিস, তনুজা! ৬০ থেকে ৯০ দশকের অভিনেত্রীদের দারুণ লুক দিল AI