শুধু রামায়ণ নয়, 'জানি না আরও অনেক কিছুই', মিমের বিরুদ্ধে মুখ খুলে এ কী বললেন সোনাক্ষী

Published : Sep 22, 2019, 10:52 AM IST
শুধু রামায়ণ নয়, 'জানি না আরও অনেক কিছুই', মিমের বিরুদ্ধে মুখ খুলে এ কী বললেন সোনাক্ষী

সংক্ষিপ্ত

সোশ্যাল মিডিয়ায় ট্রোল সোনাক্ষী জানেন না আরও অনেক কিছুই জবাব দিয়ে পোস্ট অভিনেত্রীর রামায়ণ না জানায় বিপত্তি

তিনি নাকি বেমালুম ভুলে গিয়েছেন স্কুলের অধিকাংশ পাঠই। শুক্রবার রাত থেকেই বিভিন্ন ভাবে সোশ্যাল মিডিয়ায় ট্রোলের শিকার হচ্ছিলেন অভিনেত্রী সোনাক্ষী সিনহা। রিয়ালিটি শো-তে এসেই ঘটে যত বিপত্তি। প্রশ্নের উত্তরে চুপ, চাইলেন সাহায্য, তাও আবার রামায়ণ নিয়ে, এতেই সমস্যা নেটিজেনদের।

বিস্তারিতঃ সামনেই বাঘ-সিংহ-হরিণ, কেমন ছিল আলিয়ার আফ্রিকা সফর, দেখুন ভিডিও

সম্প্রতি এক রিয়েলিটি শো-তে আসেন সোনাক্ষী। আর সেখান থেকে শুরু হয় জল্পনা। তাঁকে প্রশ্ন করা হয় রামায়ণের থেকে। কিন্তু উত্তর দেওয়া তো দূর, স্পেশালিস্টের সাহায্য নিতে হয় তাঁকে। এই পরিস্থিতি দেখা মাত্রই নেটিজেনদের তোপের শিকার হন সোনাক্ষী। শুরু হয় নানা জল্পনা, প্রশ্ন-উত্তরে ভরে ওঠে সোশ্যাল মিডিয়ার পাতা।  

বিস্তারিতঃ 'ভয়ঙ্কর মুড'-এ ধরা দিলেন হৃত্বিক-টাইগার, প্রকাশ্যে ওয়ার ছবির নতুন গান

কয়েকদিন আগে একইভাবে আলিয়া ভাটকেও সোশ্যাল মিডিয়া পোস্ট নিয়ে পড়তে হয় সমস্যায়। এবার দেশের পরিচয়, তাঁদের সাধারণ জ্ঞানের পরিধিটা আরেকটু বেশি হলে ভালো হত। এমনই মন্তব্যে ভরতে থাকে সোশ্যাল মিডিয়ার পাতা।

 

 

অবশেষে ট্রোল নিয়ে নিজেই মুখ খুললেন সোনাক্ষী। জানালেন- 'প্রিয় ট্রোলার, আমার পিথাগোরাসের থিওরি, মার্চেন্ট অব ভেনিস, মুঘল সাম্রাজ্যের শাসক আরও অনেক কিছুই মনে নেই। কাজ না থাকলে এগুলো নিয়েও মিম বানিয়ে ফেলুন। আমার মিম ভালো লাগে।' 


 

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

মুম্বাইয়ে সোনমের দ্বিতীয় বেবি শাওয়ারে তারকাদের ঢল, কারা এসেছিলেন অনুষ্ঠানে?
ব়্যাম্পে হাঁটলেন রেখা, নার্গিস, তনুজা! ৬০ থেকে ৯০ দশকের অভিনেত্রীদের দারুণ লুক দিল AI