করোনা মোকামিলায় সামিল এবার সোনাক্ষী, নিজের হাতে আঁকা ছবি বিক্রি করে অনুদান

Published : May 17, 2020, 11:25 AM IST
করোনা মোকামিলায় সামিল এবার সোনাক্ষী, নিজের হাতে আঁকা ছবি বিক্রি করে অনুদান

সংক্ষিপ্ত

করোনা মোকাবিলায় এবার সামিল সোনাক্ষী নিজের হাতে আঁকা ছবি নিয়ে হাজির অভিনেত্রী ছবি বিক্রির টাকা অনুদানে দিলেন তিনি সেই অর্থ থেকে কেনা খাদ্যসামগ্রী পৌঁচ্ছে যাবে দুস্থদের কাছে 

করোনা মোকাবিলাতে সাধ্যমত এগিয়ে এসেছেন সকল বলিউড তারকাই। নিজের সাধ্যমত কেউ করেছেন অর্থ সাহায্যে, কেউ কিনেছেন পিপিই, কেউ দাঁড়িয়েছে দুস্থ মানুষের পাশে। এবার সেই তালিকাতে নাম লেখানে শত্রঘ্ন সিনহার কন্যা সোনাক্ষী সিনহা। বলিউড স্টার এবার নয়া কৌশলে অর্থ সংগ্রহ করার পথ খুঁজলেন। বলিউডের বিভিন্ন তারকাদেরই কোনও না কোনও অন্তর্নিহিত গুণ থাকে। যা অভিনয় গুণে আড়াল হয়ে যায়। 

আরও পড়ুনঃ লকডাউনেই মোনালিসার দুবাই ভ্রমণ, বিক্রান্তের সঙঅগে ছবি শেয়ার করে তাপমাত্রা চড়ালেন 'ঝুমা বউদি'

এমনই এক স্টার হলেন সোনাক্ষী, যিনি খুব ভালো ছবি আঁকেন। অনেকেরই হয়তো এই তথ্য জানানেই। সোশ্যাল মিডিয়ায় বা প্রকাশ্যে সেই প্রসঙ্গে কোনও দিন কথাও বলেননি। তবে এবার করোনা মোকাবিলায় সেই গুণকেই সকলের সামনে তুলে ধরলেন অভিনেত্রী। জানালেন তিনি বিক্রি করছেন তাঁর হাতে আঁকা ক্যানভ্যাস, গ্ল্যাস পেইন্টিং সব কিছুই। আর এই ছবি বিক্রি করে যে পরিণাণ অর্থ তিনি উপার্জন করছেন, সবটাই তিনি দিচ্ছি দুস্থ মানুষের খাতে। 

 

 

আরও পড়ুনঃ লকডাউনেও নেটদুনিয়ায় আগুন ধরালেন কৌশানি, বোল্ড ছবি শেয়ার করে হটকেক অভিনেত্রী

করোনার ত্রাণ সঠিক সময় প্রয়োজনীয় মানুষের কাছে পৌঁচ্ছে দেওয়ার জন্য উদ্যোগী হযেছে একাধিক স্বেচ্ছাসেবী সংস্থা, তেমনই এক সংস্থা রয়েছে অর্জুন কাপুরের বোন অনসূলা কাপুরের। সংস্থার নাম ফ্যানকাইন্ড অফিশিয়াল। সেই সংস্থার অ্যাকাউন্টেই এই টাকা পাঠিয়ে দিচ্ছেন সোনাক্ষী। সোনাক্ষী একটি ভিডিও শেয়ার করে জানিয়েছেন, তিনি মনে করেন এটাই সঠিক সময় মানুষের পাশে দাঁড়ানোর, এখন যদি সকলের জন্য কিছু করা না যায়, তবে কোনও দিনও তা সম্ভব হবে না। সেখান থেকেই দুস্থ মানুষদের কাছে পৌঁচ্ছে যাবে খাবার, চাল, ডাল, ও ওযুধ। সোনাক্ষীর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে নেট-দুনিয়া। 

করোনা মোকাবিলায় রক্ষা করুন নিজেকে, মেনে চলুন 'হু' এর পরামর্শ

সাবধান, করোনা আতঙ্কের মধ্যে এই কাজ করলেই হতে পারে জেল

কী করে করোনার হাত থেকে রক্ষা করবেন আপনার বাড়ির বয়স্ক সদস্যদের, রইল তারই টিপস

শরীরে কীভাবে থাবা বসায় করোনা, জানালেন বিশেষজ্ঞরা

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

Asha Bhosle: আশা ভোঁসলের শেষযাত্রায় যোগ দিলেন রণবীর সিং, কফিনে হাত রেখে জানালেন শ্রদ্ধা
শৈশব থেকে বিয়ে ও শেষ শো, দেখুন আশা ভোঁসলের ১০টি অদেখা ছবি