জনপ্রিয় গান মেরে ঢোলনা-তে থাকছেন না বিদ্যা, ছবির সিক্যুয়েলে নয়া চমক

Published : Feb 22, 2020, 12:45 PM IST
জনপ্রিয় গান মেরে ঢোলনা-তে থাকছেন না বিদ্যা, ছবির সিক্যুয়েলে নয়া চমক

সংক্ষিপ্ত

মেরে ঢোলনা গানে এবার থাকছে না বিদ্যা ভূল ভূলাইয়া ছবিতে নতুন তারকা বিশেষ ভূমিকায় থাকছেন অক্ষয় কুমার শুরু হয়েছে ছবির শ্যুটিং

ভূল ভূলাইয়া ছবির কথা মনে পড়লেই সবার আগে যা মাথায় আসে তা হল মঞ্জুলিকার লুকে বিদ্যার বিখ্যাত নাচ মেরে ঢোলনা শুন। সেই গানের সঙ্গে নেচেই সকলের নজর কেড়েছিলেন বিদ্যা বালান। ছবির আদ্যপান্ত জুড়ে থাকা এই গানই ছিল ভূল ভূলাইয়া ছবির মূল মন্ত্র। সেই গানের সঙ্গে নেচে সকলের নজরের কেন্দ্রে ছিলেন বিদ্যা। তবে ছবির সিক্যুয়েলে পাল্টে গেল সেই সমীকরন। 

আরও পড়ুন-লিফটের মধ্যে অন্তরঙ্গতায় মত্ত জনপ্রিয় অভিনেত্রী, নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ল সেই ভিডিও

আরও পড়ুন-গায়ে রং মেখে হট ছবিতে পোজ, নেটদুনিয়ায় উঠল ঝড়

ভূল ভূলাইয়া ছবির সিক্যুয়েলে থাকছেন না বিদ্যা বালান। তার বলদে এই ছবিতে জায়গা করে নিয়েছেন টাবু। মুখ্যভূমিকায় থাকছেন ছবিতে কার্তিক আরিয়ান ও কিয়ারা আডবানি। এই জুটির সঙ্গেই এই ছবিতে যুক্ত হচ্ছেন টাবু। ছবিতে পাওয়া যাবে না বিদ্যা বালানকে। সম্প্রতি স্থির করা হয় ছবির এই গানকে ব্যবহার করা হবে ছবির সিক্যুয়েলেও। তখনই প্রকাশ্যে আসে টাবুর নাম। 

আরও পড়ুন-লিফটের মধ্যে অন্তরঙ্গতায় মত্ত জনপ্রিয় অভিনেত্রী, নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ল সেই ভিডিও

সম্প্রতি জয়পুরে সেট তৈরি করা হয়েছে। ১০ দিন ধরে চলবে এই পর্বের শ্যুটিং। সেখানেই শ্যুট করা হবে মেরে ঢোলনা শুন ছবির গান। যেখানে নাচতে দেখা যাবে টাবুকে। মজা ও ভূল এই দুই প্রেক্ষাপটে তৈরি ছবিতে টাবুকে দ্বিতীয়বার দেখা যাবে পর্দায়। এর আগে গোলমাল এগেইন ছবিতে দেখা গিয়েছিল তাঁকে। এখানেই নয়া লুকে ধরা দেবেন অভিনেত্রী। ছবির নির্মাতা সংস্থার সদস্যদের তথ্য অনুযায়ী ইতিমধ্যেই টাবুকে এই গানের সঙ্গে অভিনয় করতে দেখেছেন তাঁরা। সকলের বেশ মনে ধরেছে টাবুর নাচ। সকলেই আশাবাদী এই নাচে দর্শকদেরও নজর কাড়বে। 

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

‘আমার কাছে টাকা নেই, কোনও বন্ধু নেই’ তিহার জেলে আত্মসমর্পণ করেই কেঁদে ফেললেন রাজপাল যাদব
যশবর্ধন আমার চেয়েও ভালো অভিনেতা হবে, ছেলেকে নিয়ে বিশেষ মন্তব্য গোবিন্দার