সদ্যই মুক্তি পেল 'দ্য স্কাই ইজ পিংক' এর রোমান্টিক গান

Published : Sep 23, 2019, 06:03 PM IST
সদ্যই মুক্তি পেল 'দ্য স্কাই ইজ পিংক' এর রোমান্টিক গান

সংক্ষিপ্ত

চলতি  বছরের বহু প্রতীক্ষিত ছবির নাম  'দ্য স্কাই ইজ পিংক'  সদ্যই মুক্তি পেল এই ছবির রোমান্টিক গান   টোরোন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উত্‍সবে দেখানো হয়েছে  ছবিটি  বিশ্বে জুড়ে এই ছবি মুক্তি পাবে ১১ অক্টোবর  


চলতি  বছরে যে ছবির জন্য সবাই অপেক্ষা করছে, তার  নাম  'দ্য স্কাই ইজ পিংক'। মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন ফারহান আখতার ও প্রিয়াঙ্কা চোপড়া। প্রায় তিন বছর পর বলিউডে এই ছবির হাত ধরেই ফিরছেন পিগি চপস। এই ছবিতে দেখা যাবে জাইরা ওয়াসিমকেও।

আরও পড়ুন,পাওয়ারফুল ওমেন অনুষ্কা শর্মা, বিশ্বে সেরার তালিকায় নাম অভিনেত্রীর

মোটিভেশনাল স্পিকার আয়েশা চৌধুরির জীবন নিয়ে তৈরি হয়েছে  এই ছবি। মাত্র ১৩ বছর বয়সে আয়েশা ইমিউন ডেফিশিয়েন্সিতে  আক্রান্ত হয়। তারপর জীবন যুদ্ধে কীভাবে এগিয়ে যান আয়েশা, সেই জীবন যুদ্ধ নিয়েই  এগিয়ে যাবে দ্য স্কাই ইজ পিংক ছবির গল্প।মোটিভেশনাল স্পিকার আয়েশা চৌধুরির জীবন নিয়ে তৈরি এই ছবি। মাত্র ১৩ বছর বয়সে ইমিউন ডেফিশিয়েন্সি ধরা পড়ে তার। জীবন যুদ্ধে কীভাবে এগিয়ে যান আয়েশা তাই ধরা পড়েছে দ্য স্কাই ইজ পিংক ছবিতে। আয়েশার ভূমিকায় অভিনয় করছেন  জাইরা ওয়াসিম। প্রিয়াঙ্কা এবং ফারহানের অনস্ক্রিন বাচ্চাদের চরিত্রে অভিনয় করেছেন রোহিত সারাফ এবং জাইরা ওয়াসিমও। 

আরও পড়ুন, এক সপ্তাহে ভিউ ছাড়ালো ২ লক্ষ, পুজোর মুক্তিকে কড়া টক্কর দিতে প্রস্তুত সত্যান্বেষী ব্যোমকেশ

সদ্যই মুক্তি পেয়েছে এই ছবির  গান 'দিল হি তো হ্যায়।'গানটি গেয়েছেন অরিজিত সিং ও অন্তরা মিত্র। গুলজারের লেখা গানটি কম্পোজ করেছেন প্রীতম। গানটিকে প্রিয়াঙ্কা ও ফারহানের  কেমিস্ট্রি বোধয় মনে রয়ে যাবে আমাদের সবদিন। পরিচালক শোনাালি বোসের এটি চতুর্থ ছবি।   

টোরোন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উত্‍সবে ইতিমধ্যেই দেখানো হয়েছে 'দ্য স্কাই ইজ পিংক' ছবিটি। বিশ্বে জুড়ে এই ছবি মুক্তি পাবে ১১ অক্টোবর।  
 

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

মুম্বাইয়ে সোনমের দ্বিতীয় বেবি শাওয়ারে তারকাদের ঢল, কারা এসেছিলেন অনুষ্ঠানে?
ব়্যাম্পে হাঁটলেন রেখা, নার্গিস, তনুজা! ৬০ থেকে ৯০ দশকের অভিনেত্রীদের দারুণ লুক দিল AI