লকডাউনে বসেই বিদেশ ভ্রমণ, নেপথ্যে বচ্চন পরিবার

Published : Apr 26, 2020, 03:22 AM IST
লকডাউনে বসেই বিদেশ ভ্রমণ, নেপথ্যে বচ্চন পরিবার

সংক্ষিপ্ত

লকডাউনেও বিদেশ ভ্রমণের আমেজ। বচ্চন পরিবারের লন্ডনের ট্রিপ এখন ভাইরাল নেটদুনিয়ায়। গৃহবন্দি দশায় ভ্যাকেশন গোলস দিচ্ছে সকলকে। 

নেটদুনিয়ায় ভাইরাল বচ্চন পরিবারের লন্ডন ভ্রমণ। রাবণ ছবি বিএফআই সাউথব্যাঙ্কে প্রেমিয়ারের সময় বচ্চন পরিবার গিয়েছিল লন্ডনে। সেখানকার ছবিগুলি এখন রীতিমত ঘুরে ফিরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ার আনাচে কানাচে। 

আরও পড়ুনঃলকডাউনে গৃহবন্দি হয়েও বাড়ছে ঐন্দ্রিলার জ্বেল্লা, আসল সিক্রেট কি এর পিছনে

ছবিগুলি ভাইরাল হতেই নেটিজেনরা ভ্যাকেশন গোলসের কথা বলে চলেছে কমেন্ট সেকশনে। প্রসঙ্গত, লকডাউনে মধ্যে দিনের পর দিন সতর্কবার্তা জারি করে চলেছে সরকার। সতর্ক করছেন তারকারাও। বিনোদন জগতের সকলেই সতর্ক করার এই বিষয় যথেষ্ট উদ্যোগ নিয়েছেন। 

আরও পড়ুনঃঅজয় দেবগণের ছেলে যুগের চমক, লকডাউনে সেরে ফেললেন ছেলের ডেবিউ

নিত্যদিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জনসাধারণকে লকডাউনের গুরুত্ব বোঝানোর চেষ্টা করছেন। তবে তার সঙ্গে চলছে বিনোদনের যোগানও। তারকারা বাড়ির নানা ধরনের কাজ যেমন ঘর মোছা, ঝাড় দেওয়া, বাসন মাজা, এ সমস্ত কাজের ভিডিও করে পোস্ট করছেন সোশ্যাল মিডিয়ায়। করোনা আতঙ্কে দিন কাটছে বিশ্ববাসীর। ভারতে আক্রান্তের সংখ্যা ছাঁড়িয়েছে চব্বিশ হাজার। মৃতের সংখ্যা বেড়ে চলেছে ধীরে ধীরে। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সরকার ও পুলিশ সহ তারকারাও আমজনতাকে সঠিক পদক্ষেপ নিতে বলছেন।

আরও পড়ুনঃশরীরে কীভাবে থাবা বসায় করোনা, জানালেন বিশেষজ্ঞরা

আরও পড়ুনঃকী করে করোনার হাত থেকে রক্ষা করবেন আপনার বাড়ির বয়স্ক সদস্যদের, রইল তারই টিপস

আরও পড়ুনঃসাবধান, করোনা আতঙ্কের মধ্যে এই কাজ করলেই হতে পারে জেল

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

Bhooth Bangla: শুরু হল 'ভূত বাংলা'-র অগ্রিম বুকিং, সেন্সর বোর্ডের কাঁচিতে ১০ মিনিট ছোট হল অক্ষয়ের ছবি
Varun Dhawan: টিজার আসতেই চরম ট্রোলড বরুণ ধাওয়ানের নতুন ছবি, কেন রেগে গেলেন দর্শকরা?